• Blog
  • Home
  • Privacy Policy
Eidin-Bengali News Portal
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
Eidin-Bengali News Portal
No Result
View All Result

আমেরিকায় পরমানু হামলার জন্য ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র বানাচ্ছে পাকিস্তান :  সতর্ক করলেন মার্কিন  গোয়েন্দা প্রধান তুলসী গ্যাবার্ড

Eidin by Eidin
March 19, 2026
in আন্তর্জাতিক
আমেরিকায় পরমানু হামলার জন্য ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র বানাচ্ছে পাকিস্তান :  সতর্ক করলেন মার্কিন  গোয়েন্দা প্রধান তুলসী গ্যাবার্ড
4
SHARES
50
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

এইদিন আন্তর্জাতিক ডেস্ক,১৯ মার্চ : সন্ত্রাসবাদের জনক রাষ্ট্রগুলোর হাতে পরমাণু বোমা থাকলে গোটা বিশ্বের জন্যই ঝুঁকির কারন । যেটা হাড়ে হাড়ে টের পেয়েছিল ইসরায়েল । যেকারণে ইরানের পরমাণু কর্মসূচি ভেস্তে দিতে দীর্ঘদিন ধরেই চেষ্টা চালিয়ে যাচ্ছিল ওই ছোট্ট ইহুদি রাষ্ট্রটি । আমেরিকাও বুঝতে পেরেছিল যে ইরান পরমানু বোমা তৈরি করতে সক্ষম হলে বিশ্বের জন্য কতটা বিপজ্জনক হতে । যদিও মার্কিন-ইসরায়েলের যৌথ প্রচেষ্টায় ইরানের পরমানুধর  রাষ্ট্রে তালিকায় নাম তোলার সম্ভাবনা ক্ষীণ হয়ে গেছে । কিন্তু ভারতের কথিত গান্ধীবাদী নেতৃত্বের অদুরিদর্শিতার কারনে আর এক সন্ত্রাসবাদের জনক রাষ্ট্র পাকিস্তান পরমানুধর  রাষ্ট্রে তালিকায় নাম তুলে ফেলেছে৷ যা শুধু ভারত নয়,সমগ্র বিশ্বের জন্য অত্যন্ত বিপজ্জনক হয়ে উঠেছে । পাকিস্তানকে সবচেয়ে বড় পারমাণবিক হুমকিগুলোর অন্যতম মনে করছে যুক্তরাষ্ট্র। 

গতকাল আমেরিকান গোয়েন্দা প্রধান তুলসী গ্যাবার্ড পাকিস্তান সম্পর্কে একটা চাঞ্চল্যকর তথ্য প্রকাশ্যে এনেছে । মার্কিন গোয়েন্দা রিপোর্ট অনুযায়ী, আমেরিকার পরমানু হামলা চালাতে সক্ষম আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র (আইসিবিএম) বানাচ্ছে । যাতে চিন্তায় ফেলে দিয়েছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ।২০২৬ সালের বার্ষিক হুমকি মূল্যায়ন পেশ করার সময় মার্কিন গোয়েন্দা প্রধান তুলসী গ্যাবার্ড জানিয়েছেন, রাশিয়া, চীন, উত্তর কোরিয়া, ইরান ও পাকিস্তান বর্তমানে যুক্তরাষ্ট্রের জন্য সবচেয়ে বড় পারমাণবিক হুমকি।  

বুধবার (১৮ মার্চ) সিনেট ইন্টেলিজেন্স কমিটির সামনে সাক্ষ্য দেওয়ার সময় গ্যাবার্ড বলেন, গোয়েন্দা সংস্থাগুলোর মূল্যায়ন অনুযায়ী—রাশিয়া, চীন, উত্তর কোরিয়া, ইরান ও পাকিস্তান এমন সব উন্নত বা প্রথাগত ক্ষেপণাস্ত্র ব্যবস্থা নিয়ে গবেষণা ও উন্নয়ন করছে, যার পারমাণবিক ও সাধারণ পেলোড আমাদের মাতৃভূমিকে (যুক্তরাষ্ট্র) আক্রমণের নাগালে নিয়ে এসেছে।গ্যাবার্ড জানান, চীন ও রাশিয়া এমন সব উন্নত সরবরাহ ব্যবস্থা তৈরি করছে যা মার্কিন ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থাকে ভেদ করতে বা এড়িয়ে যেতে সক্ষম। তিনি আরও যোগ করেন, উত্তর কোরিয়ার আইসিবিএম ইতোমধ্যে মার্কিন মাটিতে পৌঁছাতে পারে এবং তারা তাদের পারমাণবিক ভাণ্ডার আরও বাড়াতে প্রতিশ্রুতিবদ্ধ। গোয়েন্দা প্রধান উল্লেখ করেন, রাশিয়া ও চীনের সঙ্গে সম্পর্ক আরও গভীর করছে উত্তর কোরিয়া, যা বৈশ্বিক নিরাপত্তার জন্য মারাত্মক প্রভাব ফেলতে পারে।

পাকিস্তানের বিষয়ে তিনি আইনপ্রণেতাদের বলেন, ইসলামাবাদের দূরপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উন্নয়নের ফলে তারা সম্ভবত এমন আইসিবিএম তৈরি করতে পারে, যা যুক্তরাষ্ট্রে আঘাত হানতে সক্ষম।গ্যাবার্ড আল-কায়েদা এবং আইএসআইএসকে বিদেশে মার্কিন স্বার্থের জন্য দীর্ঘস্থায়ী এবং উল্লেখযোগ্য হুমকি হিসেবে চিহ্নিত করেছেন। তিনি দাবি করেন, যুক্তরাষ্ট্রে আঘাত হানতে সক্ষম ক্ষেপণাস্ত্রের প্রত্যাশিত সংখ্যা ২০২৫ সালের ৩ হাজার থেকে নাটকীয়ভাবে বেড়ে ২০৩৫ সালে ১৬ হাজারে পৌঁছাতে পারে।

পাশাপাশি ইরান ইস্যুতে গ্যাবার্ড মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দাবির বিরোধিতা করে বলেন, ২০২৫ সালের জুনে মার্কিন-ইসরাইলি হামলায় (অপারেশন মিডনাইট হ্যামার) ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ সক্ষমতা ধ্বংস হওয়ার পর তারা সেটি পুনর্গঠনের কোনো চেষ্টা করেনি।গ্যাবার্ড তার লিখিত সাক্ষ্যে বলেন, ‘অপারেশন মিডনাইট হ্যামারের ফলে ইরানের পারমাণবিক সমৃদ্ধকরণ কর্মসূচি পুরোপুরি ধ্বংস হয়ে গিয়েছিল। এরপর থেকে তাদের সমৃদ্ধকরণ সক্ষমতা পুনর্গঠনের কোনো প্রচেষ্টা দেখা যায়নি’।শুনানির আগে হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট ফক্স নিউজকে বলেন, গ্যাবার্ডের ওপর ট্রাম্পের পূর্ণ আস্থা রয়েছে। ইরান যুদ্ধ কেন্দ্র করে ন্যাশনাল কাউন্টারটেরোরিজম সেন্টারের পরিচালক জোসেফ কেন্টের পদত্যাগের পর গ্যাবার্ডের এই সাক্ষ্য সামনে এল।।

Previous Post

নওশাদ সিদ্দিকির দলে যোগ দিলেন ভাঙড়ের প্রাক্তন তৃণমূল বিধায়ক আরাবুল ইসলাম

Next Post

“আগে রাস্তা পরে ভোট রাস্তা নেই, ভোট নেই” : ভোটের মুখেই রাস্তার দাবিতে মালদার গাজোলের গ্রামে ভোট বয়কটের ডাক 

Next Post
“আগে রাস্তা পরে ভোট রাস্তা নেই, ভোট নেই” : ভোটের মুখেই রাস্তার দাবিতে মালদার গাজোলের গ্রামে ভোট বয়কটের ডাক 

"আগে রাস্তা পরে ভোট রাস্তা নেই, ভোট নেই" : ভোটের মুখেই রাস্তার দাবিতে মালদার গাজোলের গ্রামে ভোট বয়কটের ডাক 

No Result
View All Result

Recent Posts

  • “আইপ্যাক-কে ২০ লক্ষ টাকা না দেওয়ায় এবারে টিকিট দেয়নি” : বিস্ফোরক দাবি করলেন পূর্বস্থলী উত্তরের বিদায়ী তৃণমূল বিধায়ক
  • গাজোলের টাঙ্গন নদীতে স্নান করতে নেমে তলিয়ে যাওয়ার ২ দিন পর উদ্ধার হল ২ কিশোরীর দেহ  
  • “আগে রাস্তা পরে ভোট রাস্তা নেই, ভোট নেই” : ভোটের মুখেই রাস্তার দাবিতে মালদার গাজোলের গ্রামে ভোট বয়কটের ডাক 
  • আমেরিকায় পরমানু হামলার জন্য ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র বানাচ্ছে পাকিস্তান :  সতর্ক করলেন মার্কিন  গোয়েন্দা প্রধান তুলসী গ্যাবার্ড
  • নওশাদ সিদ্দিকির দলে যোগ দিলেন ভাঙড়ের প্রাক্তন তৃণমূল বিধায়ক আরাবুল ইসলাম
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.