এইদিন আন্তর্জাতিক ডেস্ক,২৭ ফেব্রুয়ারী : বৃহস্পতিবার রাতভর আফগানিস্তানের তালিবান হামলার পর পাকিস্তান ‘খোলা যুদ্ধ’ (open war) ঘোষণা করেছে । ‘গাজাব লিল হক’ (Ghazab Lil Haq) নামে ওই অভিযানে ১৩৩ জন তালেবান সদস্যকে হত্যা এবং ২০০ জনেরও বেশি তালিবানকে আহত করার দাবি করেছে পাকিস্তান ৷ পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার বলেছেন,’কাবুল, কান্দাহার এবং পাকতিয়ায় আফগান সামরিক স্থাপনাগুলিতে পাকিস্তান বিমান হামলা চালিয়েছে।
তালেবানের ২৭টি স্থাপনা ধ্বংস করা হয়েছে এবং ৯টি স্থাপনা বাজেয়াপ্ত করা হয়েছে। ১৩৩ জন তালেবান সদস্য নিহত এবং ২০০ জনেরও বেশি আহত হয়েছে।পাকিস্তানের পাল্টা আক্রমণ অব্যাহত রয়েছে।’
অন্যদিকে তালিবান যোদ্ধারা দাবি করেছে যে তারা ৫৫ জন পাকিস্তানি সেনাকে হত্যা করেছে এবং কাল্পনিক ডুরান্ড লাইনে দুই ডজনের অধিক পোস্ট দখল করে নিয়েছে । । আফগান সেনাবাহিনী পাকিস্তানি সেনাবাহিনীর কাছ থেকে প্রচুর পরিমাণে অস্ত্র, যানবাহন এবং গোলাবারুদও বাজেয়াপ্ত করেছে। এছাড়া, কয়েক ডজন পাকিস্তানি সৈন্যকে যুদ্ধবন্দী করেছে বলেও দাবি করা হয়েছে ।
একজন তালিবান কর্মকর্তা আজ শুক্রবার সকালে বলেছেন,’খোস্ত প্রদেশের আলিশার-তেরেজি জেলার বাবরাক পোস্টের অধীনে আনজার সার-এ অবস্থিত পাকিস্তানি শাসনের প্রধান সদর দপ্তরটি সবেমাত্র দখল করা হয়েছে। কয়েক ডজন সৈন্য নিহত ও আহত হয়েছে এবং প্রচুর পরিমাণে অস্ত্রশস্ত্র আফগান বাহিনীর হাতে পড়েছে ।’।
Pakistan declares ‘open war’ after Taliban attack; Pak Information Minister claims: “133 Taliban members killed and over 200 injured”

