• Blog
  • Home
  • Privacy Policy
Eidin-Bengali News Portal
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
Eidin-Bengali News Portal
No Result
View All Result

“ওবিসি বিল হরিবোল”- বিধানসভার গেটে শুভেন্দুদের শ্লোগান

Eidin by Eidin
June 18, 2025
in কলকাতা, রাজ্যের খবর
“ওবিসি বিল হরিবোল”- বিধানসভার গেটে শুভেন্দুদের শ্লোগান
4
SHARES
58
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

এইদিন ওয়েবডেস্ক,কলকাতা,১৮ জুন : মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ১৪০টি জনজাতিকে নিয়ে যে নতুন ওবিসি বিল এনেছিলেন তার উপর গতকাল স্থগিতাদেশ দিয়েছে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ । ২৬-এর বিধানসভার ভোটের আগে যা রাজ্যের শাসকদলের কাছে চরম ধাক্কা । এদিকে হাইকোর্টের এই রায়ের পর একদিকে শাসকদলের মধ্যে শ্মশানের নিঃস্তব্ধতা,অন্যদিকে তখন এই রায় উদযাপন করছে বিজেপি । আজ বুধবার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বিধানসভার গেটে বিজেপি পরিষদীয় দল লাড্ডু বিতরণ করেন । শুভেন্দু অধিকারী “ওবিসি বিল হরিবোল” শ্লোগান তোলেন । করতাল বাজিয়ে তাতে গলা মেলান বিজেপি বিধায়করা । পাশাপাশি “মমতা সরকার আর নেই দরকার”, “মুসলিম তোষণকারী সরকার আর নেই দরকার”,”ওবিসি বিল আটকে গেল”, “ভুয়া ওবিসি বিল হায় হায়” প্রভৃতি শ্লোগান দেওয়া হয় । 

পরে সল্টলেকের করুণাময়ীতে বিজেপির ঘোষিত “রাজ্য সরকারের একতরফা ভাবে ধর্মের ভিত্তিতে ওবিসিদের সংরক্ষণ ও সনাতনী হিন্দু ওবিসিদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করার প্রতিবাদে ভারতীয় জনতা ওবিসি মোর্চার ধর্না অবস্থান” মঞ্চে যোগ দেন বিরোধী দলনেতা ।  মঞ্চে ভাষণে শুভেন্দু অধিকারী বলেছেন, কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের বিচারপতিদ্বয় যে ঐতিহাসিক অন্তর্বর্তীকালীন রায় দিয়েছেন তাকে স্বাগত জানাই ৷ এই রায় হওয়া তো কথাই ছিল । চারিদিকে খুশির আবহ । কেবল দুঃখিত মমতা ব্যানার্জি আর তার ভাইপো৷ যে মুসলিমরা পাওয়ার যোগ্য নয় শুধুমাত্র ভোট ব্যাংকের রাজনীতির জন্য মমতা ব্যানার্জি এটা করতে গিয়েছিলেন৷ কিন্তু অন্তর্বর্তী স্থগিতাদেশ হয়েছে । অন্তর্বর্তী স্থগিতাদেশ মানে চূড়ান্ত রায় নয় । তাই এই আন্দোলনকে প্রতিটা ঘরে ঘরে পৌঁছে দিতে হবে । হাইকোর্টের সুপ্রিম কোর্টে তো আমরা লড়বই, রাস্তাতেও আমাদের থাকতে হবে ।’ 

তিনি বলেন,’পশ্চিমবঙ্গে তোষণের রাজনীতির চরমসীমায় পৌঁছে গেছে । বাবা সাহেব ভীমরাও আম্বেদকর যখন সংবিধান রচনা করেন তখন তপশিলি জাতি এবং উপজাতিদের সংরক্ষণ দিয়ে গেছেন । এই সংরক্ষণ কখনো ভোট ব্যাংকের রাজনীতির জন্য হয় না ৷ এর প্রথম উদ্বোধন করলেন পশ্চিমবঙ্গের কমরেডরা । বামফ্রন্ট মুসলিমদের ভোট নেওয়ার জন্য ওবিসির কেন্দ্রীয় তালিকায় অনেকগুলি মুসলিম সম্প্রদায়কে অন্তর্ভুক্ত করেছিল । তারপরেই ২০১১ সালে মমতা ব্যানার্জি ক্ষমতা আসার পর তালিকায় ৯০% মুসলিমদের এনে প্রকৃত ওবিসিদের বঞ্চিত করেছিল । এখন সেটা ৯৮% হয়ে গেছে ।’ 

শুভেন্দু অধিকারী বলেন,’পশ্চিমবঙ্গে চরম তোষামোদের রাজনীতি চলছে । এর কারণ হলো আমাদের রাজ্যে জনবিন্যাসের ক্রমশ পরিবর্তন হচ্ছে  । আর জনবিন্যাস পরিবর্তনের কারণ হলো মমতা ব্যানার্জি বাংলাদেশ সীমান্তে সাড়ে পাঁচশ কিলোমিটার এলাকায় কাঁটাতারের বেড়া দেওয়ার জন্য বিএসএফকে জমি দেয়নি । তার ফলে মিয়ানমারের রোহিঙ্গারা বার্মা থেকে বাংলাদেশের কক্সবাজারের শিবির হয়ে স্থলপথে এবং জলপথে পশ্চিমবঙ্গে ঢুকছে । তারপর গোটা ভারতের ছড়িয়ে পড়ছে ।’

তিনি বলেন,’এর রাজ্যের তথাকথিত ধর্মনিরপেক্ষরা আমাদের হাজার হাজার বছরের প্রাচীন সনাতনী সংস্কৃতির অবমাননা করছে । মমতা ব্যানার্জি পিতৃপক্ষে দুর্গাপুজোর ফিতে কাটতে শুরু করেন । তিনি রাম মন্দির উদ্বোধনের সময় পার্ক সার্কাসে মিছিল করলেন । নাম দিলেন সংহতি মিছিল । কখনো মহাকুম্ভকে বলছেন মৃত্যুকুম্ভ । মমতা ব্যানার্জি হিন্দু ধর্মকে জনসভাতে গন্দাধর্ম বললেন । এভাবে আজকে বাংলাতে ধর্মনিরপেক্ষতার নামে তোষণবাজি চরমসীমায় চলে গেছে ।’ 

শুভেন্দু অধিকারী বলেন,’মমতা ব্যানার্জি সংবিধানের কোনো স্তম্ভ মানেন না । এ রাজ্যের ল’মেকার্সদের মার্সাল দিয়ে বিধানসভার বাইরে বের করে দেওয়া হয়,  আমলাতন্ত্ররা অবসর নেয় না । মেরুদণ্ড সোজা রাখা আইএএস এবং আইপিএস অফিসারদের মমতা ব্যানার্জি কাজ করতে দেন না। অগণতান্ত্রিক মুখ্যমন্ত্রী । জিহাদীদের নেতা মুখ্যমন্ত্রী । বিচার ব্যবস্থাকে মানেন না ।’। 

Previous Post

মালদার হরিশ্চন্দ্রপুরে গুলিবিদ্ধ হয়ে তৃণমূল কর্মীর মৃত্যু ঘিরে চাঞ্চল্য, নেপথ্যে পরকীয়া বলে অনুমান স্থানীয়দের

Next Post

দীর্ঘ ১৬ বছর পর ধরা পড়ল বাংলাদেশি দিলওয়ার খান ও তার স্ত্রী পারভীন বেগম, খুলে বসেছিল ‘মক্কা মদিনা বিরিয়ানি সেন্টার’

Next Post
দীর্ঘ ১৬ বছর পর ধরা পড়ল বাংলাদেশি দিলওয়ার খান ও তার স্ত্রী পারভীন বেগম, খুলে বসেছিল ‘মক্কা মদিনা বিরিয়ানি সেন্টার’

দীর্ঘ ১৬ বছর পর ধরা পড়ল বাংলাদেশি দিলওয়ার খান ও তার স্ত্রী পারভীন বেগম, খুলে বসেছিল 'মক্কা মদিনা বিরিয়ানি সেন্টার'

No Result
View All Result

Recent Posts

  • এক্স মুসলিম সেলিমের গলা কেটে দেওয়া জিহাদি জিশানকে এনকাউন্টারে খতম করল যোগীর  পুলিশ 
  • ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে রেকর্ড ১৯৬ রান তাড়া করে জিতে সেমি ফাইনালে প্রবেশ করেছে ভারত 
  • কি করে খোমিনির সঠিক অবস্থান জানলো ইসরায়েল ? মোসাদের নিখুঁত পরিকল্পনা জানলে তাজ্জব বনে যাবেন  
  • চুড়ান্ত তালিকা প্রকাশ হতেই ভবানীপুরে “ওকে” হারানোর বিষয়ে আরও আত্মবিশ্বাসী শুভেন্দু অধিকারী  
  • খোমেনির মৃত্যুতে রাস্তা অবরোধ করে ক্ষোভ, পুলওয়ামায় ৪০ জন সিআরপিএফ জওয়ানকে হত্যার পর কোথায় ছিল সেই একই উগ্র সমাবেশ ? প্রশ্ন তুললেন এই মার্কিন শিল্পী 
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.