• Blog
  • Home
  • Privacy Policy
Eidin-Bengali News Portal
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
Eidin-Bengali News Portal
No Result
View All Result

আশীর্বাদের নামে অত্যাচারে মৃত্যু সদ্যোজাত শিশুর ! গ্রেফতার পামারিয়া

Eidin by Eidin
November 18, 2021
in রাজ্যের খবর
আশীর্বাদের নামে অত্যাচারে মৃত্যু সদ্যোজাত শিশুর ! গ্রেফতার পামারিয়া
4
SHARES
62
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

এইদিন ওয়েবডেস্ক,মানিকচক(মালদা),১৮ নভেম্বর : শিশুকে আশীর্বাদের নামে জোর করে পরিবারের কাছ থেকে টাকা আদায়ের চেষ্টা করছিলেন জনৈক (পামারিয়া) । কিন্তু দরিদ্র পরিবার তাঁর দাবিমত টাকা দিতে পারেনি । সেই অপরাধে সদ্যজাতকে মায়ের কোল থেকে ছিনিয়ে নিয়ে অত্যাচার করা হয় বলে অভিযোগ । ফলে মৃত্যু হয় ওই সদ্যোজাতের । ঘটনাটি ঘটেছে মালদা জেলার মানিকচকের বাঙ্গাল গ্রামে । এনিয়ে পরিবারের অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত পামারিয়া আউলাদ আলীকে গ্রেফতার করেছে পুলিশ । যদিও যাবতীয় অভিযোগ অস্বীকার করে অভিযুক্তের পালটা দাবি,তাঁকেই মারধর করেছে শিশুর পরিবারের লোকজন ।
জানা গেছে, বাঙ্গাল গ্রামের বাসিন্দা মাম্পি সরকার মাঝি নামে জনৈক এক গৃহবধু গত ২৯ অক্টোবর মালদা মেডিকেল কলেজে একসঙ্গে তিন শিশুর জন্ম দেন । তিন শিশুর মধ্যে দুটি পুত্র সন্তান ও একটি কন্যা । অভিযোগ,বুধবার তাঁদের বাড়িতে হাজির হয় পামারিয়া আউলাদ আলী । বাড়িতে বাদ্যযন্ত্র বাজিয়ে তিনি দেড় হাজার টাকা দাবি করে । কিন্তু পরিবার চাহিদামত টাকা দিতে পারেনি । এরপরে টাকা আদায়ের জন্য একটি পুত্র সন্তানকে মায়ের কাছ থেকে আলাদা করে টাকা আদায়ের জন্য চাপ দিতে শুরু করে । এদিকে মায়ের কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে দীর্ঘক্ষণ খাওয়ার জোটেনি শিশুটির । টাকা নিয়ে টানাপোড়েনের মাঝে পড়ে শিশুটি ক্রমশ অসুস্থ হতে থাকে । বিষয়টি আন্দাজ করে কর্তব্যরত এক আশাকর্মীকে শিশুটিকে মায়ের কাছে ফিরিয়ে দেওয়ার জন্য আবেদন জানান । কিন্তু আউলাদ তাঁকেও হুমকি দেখায় বলে অভিযোগ । প্রায় ঘন্টা তিনেক বাদে শিশুটিকে যখন মায়ের কাছে ফিরিয়ে দেওয়া হয় ততক্ষণে সব শেষ । এরপরেই ওই পামারিয়ার বিরুদ্ধে মানিকচক থানায় অভিযোগ দায়ের করে শিশুর পরিবার । ওভিযোগের ভিত্তিতে তাঁকে গ্রেফতার করে পুলিশ । মর্মান্তিক এই ঘটনা ঘিরে শোকের ছায়া নেমে এসেছে এলাকায় ।।

Previous Post

চাঁচলে ডাকাতির আগে গ্রেফতার ৪ দুষ্কৃতি, উদ্ধার অস্ত্রসস্ত্র

Next Post

থুতু ফেলা নিয়ে সংঘর্ষে জড়াল দুই পরিবার, জখম ৬

Next Post
থুতু ফেলা নিয়ে সংঘর্ষে জড়াল দুই পরিবার, জখম ৬

থুতু ফেলা নিয়ে সংঘর্ষে জড়াল দুই পরিবার, জখম ৬

No Result
View All Result

Recent Posts

  • “ধুরন্ধর ২” ছবিতে রণবীরের অভিনয়ের চেয়ে প্রধানমন্ত্রী মোদীর ভাষণে পড়ল বেশি হাততালি  
  • নিউজিল্যান্ডের অলরাউন্ডার গ্লেন ফিলিপসের বিমান চালানোর ভিডিও ভাইরাল 
  • নেপালে নারী ও শিশুকন্যা পাচার  ভয়াবহ আকার নিয়েছে, নীরব রাষ্ট্র
  • পান্ডবগীতা : সত্য ও ধর্মের পথ অনুসরণ করাই মানবের পরম উদ্দেশ্যের কথা স্মরণ করিয়ে দেয়
  • ফের সৌদিতে ক্ষেপণাস্ত্র হামলা চালালো ইরান, এবারে বড় আকারের অভিযানের প্রস্তুতি নিচ্ছে আমেরিকা 
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.