• Blog
  • Home
  • Privacy Policy
Eidin-Bengali News Portal
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
Eidin-Bengali News Portal
No Result
View All Result

বর্ধমানে অনুষ্ঠিত হলো নেহেরু যুব কেন্দ্র জেলা যুব সম্মেলন ২০২২

Eidin by Eidin
October 15, 2022
in রকমারি খবর
বর্ধমানে অনুষ্ঠিত হলো নেহেরু যুব কেন্দ্র জেলা যুব সম্মেলন ২০২২
6
SHARES
92
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

জ্যোতি প্রকাশ মুখার্জ্জী,বর্ধমান,১৫ অক্টোবর : গত ১৪ ই অক্টোবর বর্ধমান নেহেরু যুব কেন্দ্রর উদ্যোগে স্বাধীনতার ৭৫ তম বর্ষ উপলক্ষ্যে বর্ধমানের শুভাঙ্গন সভাগৃহে ‘আজাদী কী অমৃত মহোৎসব’ কার্যক্রমের অন্তর্গত জেলা স্তরীয় যুব উৎসব ২০২২ আয়োজিত হয়। এবারের বর্ধমান জেলার থিম ছিল ‘আমাদের গর্ব, আমাদের সংস্কৃতি, আমাদের ঐতিহ্য’। জেলার বিভিন্ন প্রান্ত থেকে আগত প্রায় তিন শতাধিক যুবক-যুবতী ড্রইং, ফটোগ্রাফি, কবিতা লেখা, ভাষণ, যুবা সংবাদ এবং ছৌ নৃত্য, রণপা নৃত্য, ঢালী নৃত্য, লোকনৃত্য, অন্য বিশিষ্ট নৃত্য ও সংগীত সহ বিভিন্ন সাংস্কৃতিক কার্যক্রমে অংশগ্রহণ করে।প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের পুরস্কার ও প্রমাণপত্র দিয়ে সম্মানিত করা হয়। জানা যাচ্ছে পরবর্তীকালে সফল প্রতিযোগিরা রাজ্যস্তরে অংশগ্রহন করবে। জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে যুব উৎসবের সমাপ্তি ঘটে। এর আগে অনুষ্ঠানের শুভ সূচনা করেন বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাস। তখন সেখানে উপস্থিত ছিলেন শহরের অনেক বিশিষ্ট ব্যক্তিত্ব এবং নেহেরু যুব কেন্দ্রের আধিকারিকরা ।
এই কার্যক্রমের অংশ হিসাবে জেলা যুব সংবাদ- india@2047 ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সাংসদ এসএস আহলুওয়ালিয়া । তিনি সকল প্রতিভাকে পুরস্কার ও প্রমাণপত্র প্রদান করেন। তিনি নেহেরু যুব কেন্দ্রের এই মহতী প্রচেষ্টাকে সাধুবাদ জানান এবং জেলার যুবক-যুবতিদের এই প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত হওয়ার আহ্বান জানান।
বর্ধমান নেহরু যুব কেন্দ্রের জেলা যুব আধিকারিক উত্তরা বিশ্বাস বললেন,’আমাদের লক্ষ্য নেহরু যুব কেন্দ্রের আদর্শ জেলার প্রতিটি যুবক-যুবতির মধ্যে ছড়িয়ে দেওয়া। যেভাবে জেলার বিভিন্ন প্রান্ত থেকে আমরা সাড়া পাচ্ছি তাতে আশাকরি সবার প্রচেষ্টায় আমাদের লক্ষ্য পূরণ হবে ।’।

Previous Post

আমেরিকায় কর্মরত এক লাখ ভারতীয়ের এইচএন্ডএল ভিসা মঞ্জুর করল মার্কিন দূতাবাস

Next Post

আফগান কিশোরীকে পিটিয়ে মারলো ইরানের নিরাপত্তা বাহিনী

Next Post
আফগান কিশোরীকে পিটিয়ে মারলো ইরানের নিরাপত্তা বাহিনী

আফগান কিশোরীকে পিটিয়ে মারলো ইরানের নিরাপত্তা বাহিনী

No Result
View All Result

Recent Posts

  • সন্ত্রাসী যোগে বাঁকুড়ার যুবককে গ্রেপ্তার করল অন্ধ্রপ্রদেশ পুলিশ ; পশ্চিমবঙ্গে সন্ত্রাসী মডিউল তৈরির চেষ্টা ছিল 
  • পায়ের চোটের কারণে প্রথম দুই সপ্তাহের ম্যাচ থেকে ছিটকে গেলেন ধোনি 
  • দেশে ফের লকডাউন হবে না বলে জানালেন প্রধানমন্ত্রী ; মুখ্যমন্ত্রীদের উদ্দেশ্যে “টিম ইন্ডিয়া চেতনায় কাজ করার বার্তা দিলেন 
  • শপথ নিয়েই বামপন্থী প্রাক্তন প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলিকে গ্রেপ্তার করল নেপালের “জেন জি” সরকার ; চীনের সঙ্গে সম্পর্ক অবনতি হওয়ার আশঙ্কা 
  • বিজেপির মিছিলে হামলার ঘটনায় বাসন্তী থানার আইসিকে বরখাস্ত করল নির্বাচন কমিশন 
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.