• Blog
  • Home
  • Privacy Policy
Eidin-Bengali News Portal
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
Eidin-Bengali News Portal
No Result
View All Result

সদ্যজাত কন্যাসন্তানকে ফুল দিয়ে সজ্জিত গাড়িতে হাসপাতাল থেকে বাড়ি নিয়ে গেলেন মঙ্গলকোটের   নাজিরউদ্দিন

Eidin by Eidin
March 29, 2026
in জেলার খবর, রাজ্যের খবর
সদ্যজাত কন্যাসন্তানকে ফুল দিয়ে সজ্জিত গাড়িতে হাসপাতাল থেকে বাড়ি নিয়ে গেলেন মঙ্গলকোটের   নাজিরউদ্দিন
4
SHARES
53
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

প্রদীপ চট্টোপাধ্যায়,বর্ধমান,২৯ মার্চ :  কন্যার আকাল থাকা পরিবারের বধূ জন্ম দিয়েছেন দ্বিতীয় কন্যা সন্তানের। সেই আনন্দে আত্মহারা পূর্ব বর্ধমানের মঙ্গলকোটের ঝিলু গ্রাম নিবাসী বধূর স্বামী শেখ নাজির উদ্দিন ।বতিনি তাঁর স্ত্রী বাবলি খাতুন এবং সদ্য ভূমিষ্ঠ কন্যাকে আজ রবিবার ফুল মালায় সজ্জিত গাড়িতে চাপিয়ে হাসপাতাল থেকে বাড়িতে নিয়ে যান।কন্যা সন্তানের প্রতি এক পিতার এমন হৃদয় স্পর্শী স্নেহ কাহিনী চাক্ষুষ করে আপ্লুত ঝিলু গ্রামের আপামোর মহিলা।খুশি গোটা শেখ পরিবার । 

শেখ নাজির উদ্দিন জানিয়েছেন,তাঁর বোন নেই ।  সেই জন্য তিনি এবং তাঁর অন্য ভাইয়েরা খুবই আক্ষেপ করতেন। বাড়িতে কার্যত ছিল মেয়ের আকাল । তাই বিয়ের পর থেকেই তিনি কন্যা সন্তান লাভের জন্য আকাঙ্ক্ষীত ছিলেন। তাঁর প্রথম সন্তান কন্যা সন্তান হয়েছে। দ্বিতীয় সন্তানও কন্যা সন্তান হোক, সেটাই হয়েছে। চারদিন আগে বর্ধমানের একটি বেসরকারী হাসপাতালে তাঁর স্ত্রী বাবলি দ্বিতীয় কন্যা সন্তানের জন্ম দিয়েছে। তা নিয়ে তিনি অত্যন্ত খুশি। তাই এদিন স্ত্রী,সদ্য ভূমিষ্ট কন্যা এবং প্রথম কন্যাকে এক সঙ্গে ফুল মালায় সজ্জিত গাড়িতে চাপিয়ে নিয়ে তিনি বেসরকারী হাসপাতাল থেকে নিজের বাড়িতে নিয়ে যান। বাড়ির সকলেও তাঁর সদ্য ভূমিষ্ঠ কন্যাকে বরণ করে ঘরে তুলে নিয়েছেন।নাজির উদ্দিন জানান, ’নাফিসা পারভিন’ নাম রেখেছেন তিনি তাঁর দ্বিতীয় কন্যা সন্তানের । 

শিশু কন্যার মা বাবলি খাতুন বলেন,’চার দিন আগে আমি আমার দ্বিতীয় কন্যা সন্তানের জন্ম দিয়েছি।আমি দ্বিতীয় কন্যা সন্তানের জন্ম দেওয়ায় আমার স্বামী খুবই খুশি হয়েছে। তিনি এবং আমার শ্বশুর বাড়ির লোকজন এদিন ফুল মালায় সজ্জিত গাড়িতে আমাকে এবার মেয়েদের চাপিয়ে নিয়ে বাড়িতে আসেন । এতে আমি দারুণ খুশি হয়েছি।

শিশু কন্যার দাদু নাজিম উদ্দিন শেখ বলেন,’আমার তিন ছেলে,মেয়ে নেই। মেয়ে না থাকার জন্য আমার বড়ই আক্ষেপ ছিল।  আমার একটা মেয়ে থাকলে আমি বছরে বেশ কয়েকবার মেয়ের শ্বশুর বাড়িতে বেড়াতে যেতাম।এখন আমার দু- দুটি নাতনির দাদু হয়েছি।এখন আমি খুব খুশি ।’।

Previous Post

“ধুরন্ধর” ছবি থেকে অর্জিত লাভের ৮০ শতাংশ দাবি করেছে পাকিস্তান ; বলছে : “১০০ কোটি টাকা পেলে রাস্তাঘাট তৈরি করতাম” 

Next Post

দুর্ঘটনার নামে ‘ভিক্টিম কার্ড’ খেলার কথা বলায় অমিত শাহের উপর বেজায় চটেছেন মমতা ব্যানার্জি ; বললেন : তাকে ‘প্রাণে মারার প্ল্যান হচ্ছে’  

Next Post
দুর্ঘটনার নামে ‘ভিক্টিম কার্ড’ খেলার কথা বলায় অমিত শাহের উপর বেজায় চটেছেন মমতা ব্যানার্জি ; বললেন : তাকে ‘প্রাণে মারার প্ল্যান হচ্ছে’  

দুর্ঘটনার নামে ‘ভিক্টিম কার্ড’ খেলার কথা বলায় অমিত শাহের উপর বেজায় চটেছেন মমতা ব্যানার্জি ; বললেন : তাকে 'প্রাণে মারার প্ল্যান হচ্ছে'  

No Result
View All Result

Recent Posts

  • সিউড়িতে তৃণমূলের পার্টি অফিসে ক্যারাম খেলে সাসপেন্ড ৩ সেনা জওয়ান 
  • দুর্ঘটনার নামে ‘ভিক্টিম কার্ড’ খেলার কথা বলায় অমিত শাহের উপর বেজায় চটেছেন মমতা ব্যানার্জি ; বললেন : তাকে ‘প্রাণে মারার প্ল্যান হচ্ছে’  
  • সদ্যজাত কন্যাসন্তানকে ফুল দিয়ে সজ্জিত গাড়িতে হাসপাতাল থেকে বাড়ি নিয়ে গেলেন মঙ্গলকোটের   নাজিরউদ্দিন
  • “ধুরন্ধর” ছবি থেকে অর্জিত লাভের ৮০ শতাংশ দাবি করেছে পাকিস্তান ; বলছে : “১০০ কোটি টাকা পেলে রাস্তাঘাট তৈরি করতাম” 
  • হিজড়া সেজে সিমলার মন্দিরে ভিক্ষা করছিল বাংলাদেশি পড়ুয়া মহম্মদ শহিদুল ; বিরোধী দলনেতা জয়রাম ঠাকুর বললেন—”এটি একটি বড় ষড়যন্ত্র হতে পারে”
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.