• Blog
  • Home
  • Privacy Policy
Eidin-Bengali News Portal
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
Eidin-Bengali News Portal
No Result
View All Result

শিল্পাঞ্চল আসানসোলে তৃণমূলের “সিন্ডিকেট রাজ”-এর বিরুদ্ধে সরব হলেন নরেন্দ্র মোদী ; রাজ্যের নারী নিরাপত্তা নিয়ে তুলোধুনো করলেন রাজ্য সরকারকে 

Eidin by Eidin
April 9, 2026
in জেলার খবর, রাজ্যের খবর
শিল্পাঞ্চল আসানসোলে তৃণমূলের “সিন্ডিকেট রাজ”-এর বিরুদ্ধে সরব হলেন নরেন্দ্র মোদী ; রাজ্যের নারী নিরাপত্তা নিয়ে তুলোধুনো করলেন রাজ্য সরকারকে 
4
SHARES
58
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

এইদিন ওয়েবডেস্ক,আসানসোল,০৯ এপ্রিল : পূর্ব মেদিনীপুর জেলার হলদিয়ার পর আসানসোলের পোলো গ্রাউন্ডে একটি বিশাল জনসভা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী । তিনি হলদিয়ায় দিয়েছিলেন রাজ্যেতর শাসন ক্ষমতা পরিবর্তনের ডাক । আসানসোলে শিল্পাঞ্চল আসানসোলে তৃণমূলের “সিন্ডিকেট রাজ” এবং রাজ্যের নারী নিরাপত্তা নিয়ে তুলোধুনো করলেন রাজ্য সরকারকে। 

প্রধানমন্ত্রী বলেন,’তৃণমূলের আমলে আসানসোলে কয়লা, বালি ও মাটি মাফিয়ারা সাধারণ মানুষের ওপর বোঝা হয়ে দাঁড়িয়েছে। সিন্ডিকেট রাজের দাপটে নাজেহাল মানুষ। আগে দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ এখানে কাজ করতে আসতেন, আর আজ এখানকার যুবকদের বাইরে কাজ খুঁজতে যেতে হচ্ছে।’ তিনি বলেন,’এই নির্বাচন কেবলমাত্র সরকার গড়ার নয়, এই মাফিয়ারাজ থেকে মুক্তি পাওয়ার লড়াই।’

পাশাপাশি সাম্প্রতিক সময়ে রাজ্যজুড়ে ঘটে যাওয়া আরজি কর ও সন্দেশখালির প্রসঙ্গ টেনে এনে প্রধানমন্ত্রী বলেন,’বর্তমানে বাংলায় মহিলারা আর সুরক্ষিত নন। আরজি কর থেকে সন্দেশখালি—বাংলার পরিস্থিতি আজ কী হয়ে দাঁড়িয়েছে দেখুন। অপরাধীরা প্রকাশ্যে দাপিয়ে বেড়াচ্ছে আর সরকার তাদের মদত দিচ্ছে। 

তৃণমূলকে সতর্ক করে দিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘সিপিএম-ও একসময় ভয় ও আতঙ্ককে হাতিয়ার করেছিল। বাংলার মানুষ সেই ভয় কাটিয়ে তাদের ক্ষমতা থেকে সরিয়ে দিয়েছে। এবার তৃণমূলের ভয়ের রাজত্বের অবসান ঘটানোর পালা।’ তিনি বলেন, ‘২০১১ সালে মানুষ পরিবর্তনের আশায় তৃণমূলকে ভরসা করেছিল, কিন্তু বিনিময়ে জুটেছে কেবল অর্থনৈতিক অধঃপতন।’

তিনি বলেন,’তৃণমূল নির্মমতার সব সীমা পার করে দিয়েছে। ওদের পাপের ঘড়া পূর্ণ হয়েছে । আগামী ৪ মে-র পর বাংলায় এক নতুন যুগের সূচনা হবে। তৃণমূলমুক্ত বাংলা গড়ার মাধ্যমেই রাজ্যে প্রকৃত উন্নয়ন এবং মহিলাদের নিরাপত্তা ফিরে আসবে।।

Tags: AsansolePaschim BurdwanPM Narendra ModiWestBengal Election 2026
Previous Post

“নন্দীগ্রামের দেখানো পথেই ভবানীপুর সহ গোটা রাজ্যে পরিবর্তন আসবে” : নরেন্দ্র মোদী 

Next Post

বালি মাফিয়ার হয়ে কেতুগ্রামে ভাগীরথীর ঘাটে অবৈধভাবে বালি তুলে ফেরার সময় বালিবোঝাই নৌকা উল্টে ২ শ্রমিকের মৃত্যু 

Next Post
বালি মাফিয়ার হয়ে কেতুগ্রামে ভাগীরথীর ঘাটে অবৈধভাবে বালি তুলে ফেরার সময় বালিবোঝাই নৌকা উল্টে ২ শ্রমিকের মৃত্যু 

বালি মাফিয়ার হয়ে কেতুগ্রামে ভাগীরথীর ঘাটে অবৈধভাবে বালি তুলে ফেরার সময় বালিবোঝাই নৌকা উল্টে ২ শ্রমিকের মৃত্যু 

No Result
View All Result

Recent Posts

  • ইউপির ফতেহপুরে প্রকাশ্য রাস্তায় তরুনীকে অপহরণের চেষ্টা, গ্রেপ্তার আমন সৈয়দ নামে এক যুবক 
  • বালি মাফিয়ার হয়ে কেতুগ্রামে ভাগীরথীর ঘাটে অবৈধভাবে বালি তুলে ফেরার সময় বালিবোঝাই নৌকা উল্টে ২ শ্রমিকের মৃত্যু 
  • শিল্পাঞ্চল আসানসোলে তৃণমূলের “সিন্ডিকেট রাজ”-এর বিরুদ্ধে সরব হলেন নরেন্দ্র মোদী ; রাজ্যের নারী নিরাপত্তা নিয়ে তুলোধুনো করলেন রাজ্য সরকারকে 
  • “নন্দীগ্রামের দেখানো পথেই ভবানীপুর সহ গোটা রাজ্যে পরিবর্তন আসবে” : নরেন্দ্র মোদী 
  • জ্বরের চিকিৎসা নিতে আসা শিশুকে কুকুরে কামড়ানোর টিকা দিয়ে দিয়ে বাংলাদেশি ডাক্তার আবু ইউসুফ বললেন : “ওতে কিছু হবে না”
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.