• Blog
  • Home
  • Privacy Policy
Eidin-Bengali News Portal
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
Eidin-Bengali News Portal
No Result
View All Result

ধর্ম অবমাননার অভিযোগ তুলে মন্দির, হিন্দুদের বাড়িতে ভাঙচুর অগ্নিসংযোগ করল নড়াইলের মুসলিম কট্টরপন্থীরা

Eidin by Eidin
July 16, 2022
in আন্তর্জাতিক
ধর্ম অবমাননার অভিযোগ তুলে মন্দির, হিন্দুদের বাড়িতে ভাঙচুর অগ্নিসংযোগ করল নড়াইলের মুসলিম কট্টরপন্থীরা
দিপালী রানী সাহার ভস্মীভূত বাড়ি । নড়াইল ।
9
SHARES
124
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

এইদিন ওয়েবডেস্ক,নড়াইল(বাংলাদেশ),১৬ জুলাই : বাংলাদেশে ফের সংখ্যালঘু হিন্দুদের নিশানা করল মুসলিম কট্টরপন্থীরা । এবার ধর্ম অবমাননার অভিযোগ তুলে বাংলাদেশের নড়াইল জেলার লোহাগড়া থানার সাহাপাড়া এলাকায় হিন্দু মন্দির, মুদিখানা দোকান ও বেশ কয়েকটি বাড়িঘর ভাংচুর ও অগ্নিসংযোগ করেছে জিহাদিরা । জানা গেছে, আঠারো বছরের এক হিন্দু যুবকের একটি ফেসবুক পোস্টকে কেন্দ্র করে শুক্রবার জুমার নামাজের পরে এই তান্ডব চালায় কট্টরপন্থীদের দল । তারপর অন্ধকার নামতেই দিঘলিয়ার ৮ নম্বর ওয়ার্ডের ১২০ টি বাড়িতে হামলা চালিয়ে তছনছ করে দেয় দুষ্কৃতীরা । সাহাপাড়ার বাসিন্দা দিপালী রানী সাহাসহ অন্তত ১০ টি বাড়িতে অগ্নিসংযোগ করা হয় । ওই এলাকার একটি কালীমন্দির চড়াও হয়ে ভাঙচুরের পর আগুন ধরিয়ে দেওয়া হয় ।
জানা গেছে,সাহাপাড়ার বাসিন্দা পেশায় মুদিখানা সামগ্রীর ব্যাবসায়ী অশোক সাহার ছেলে আকাশ ফেসবুকে একটি পোস্ট করেছিলেন । স্থানীয় কট্টরপন্থী মুসলিমদের অভিযোগ,ওই পোস্টের কারনে তাদের ধর্মীয় অনুভুতিতে আঘাত লেগেছে । আর এই অভিযোগ তুলে শুক্রবার নামাজের পর প্রচুর মুসলিম সম্প্রদায়ের মানুষ সাহাপাড়ায় এসে জড়ো হয় । প্রথমে তারা হিন্দুদের বাড়ি লক্ষ্য করে ইঁট পাটকেল ছুড়তে থাকে । এরপর তারা নড়াইলের মধ্যে নামকরা সাহাপাড়ার শ্মশানকালী মন্দিরে ঢুকে মুর্তি ও ভেতরে রাখা আসবাবপত্র ভাঙচুর করে মন্দিরে আগুন ধরিয়ে দেয় । অশোক সাহার মুদিখানার দোকানে ভাংচুর চালায় । অন্ধকার নামতেই বেছে বেছে হিন্দুদের বাড়িতে আগুন ধরাতে শুরু করে ।

ভাঙচুর হওয়া সাহাপাড়ার শ্মশানকালী দেবী মূর্তি ।


জানা গেছে,খবর পেয়ে ঘটনাস্থলে আসে বিশাল পুলিশবাহিনী । উন্মত্ত জনতাকে নিয়ন্ত্রণে আনতে পুলিশ কাঁদানে গ্যাসের শেল ছোড়ে । শেষ পর্যন্ত অনেক রাতের দিকে পরিস্থিতি নিয়ন্ত্রনে আসে । কিন্তু শনিবার বেলা পর্যন্ত একজনও হামলালারীকে গ্রেফতার করতে পারেনি পুলিশ । উলটে এই ঘটনায় ফেসবুকে পোস্টকারী আকাশ নামে ওই যুবকের বাবা অশোক সাহাকে গ্রেফতার করা হয়েছে । কিন্তু আকাশের কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না বলে জানা গেছে । পুলিশের একতরফা ভূমিকায় ব্যাপক আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছে লোহাগড়া থানার সাহাপাড়াসহ আশপাশের গ্রামের হিন্দু সম্প্রদায়ের মানুষ ।
পরিস্থিতি খতিয়ে দেখতে উপ-জেলা নির্বাহী আধিকারিক আজগর আলী ও লোহাগড়া থানার ভারপ্রাপ্ত ওসি হারান চন্দ্র পাল শনিবার গ্রাম পরিদর্শন করেন । ঘটনা প্রসঙ্গে নড়াইলের এসপি প্রবীর কুমার রায় বলেন,’আমরা ঘটনাটি তদন্ত করছি । হিংসায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। আপাতত পরিস্থিতি স্বাভাবিক রয়েছে । গ্রামে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে ।’।

Previous Post

মেক্সিকোর মাদকসম্রাট রাফায়েল কারো কুইনটেরো গ্রেপ্তার

Next Post

কাটোয়ার প্রাক্তন নৌসেনা কর্মী মহম্মদ গোলাম মুর্শেদের বাড়ি থেকে উদ্ধার ১০ কোটি টাকার মাদক, আটক ৪

Next Post
কাটোয়ার প্রাক্তন নৌসেনা কর্মী মহম্মদ  গোলাম মুর্শেদের বাড়ি থেকে উদ্ধার ১০ কোটি টাকার মাদক, আটক ৪

কাটোয়ার প্রাক্তন নৌসেনা কর্মী মহম্মদ গোলাম মুর্শেদের বাড়ি থেকে উদ্ধার ১০ কোটি টাকার মাদক, আটক ৪

No Result
View All Result

Recent Posts

  • নিজের মা ও ঠাকুমার নগ্ন ছবি প্রেমিকের কাছে পাঠালো তরুনী, কারন প্রকাশ্যে আসতে তোলপাড় বেঙ্গালুরু 
  • ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে উত্তেজনাকে কাজে লাগিয়ে জিহাদি যুদ্ধ শুরু করার আহ্বান জানিয়েছে আল-কায়েদা : কাউন্টার টেরোরিজম ইনস্টিটিউট
  • দুর্নীতিতে গোটা বিশ্বকে টেক্কা দিল তালিবান : বৈশ্বিক দুর্নীতি সূচকে   শীর্ষস্থানীয় দেশগুলির মধ্যে জায়গা করে নিল আফগানিস্তান
  • বর্ধমানে উচ্চ শিক্ষিত যুবকদের মধ্যে বাড়ছে এইচআইভি সংক্রমণ, উদ্বিগ্ন স্বাস্থ্য দফতর 
  • গ্রুপ-বি আধিকারিক নিয়েও সুপ্রিম কোর্টের সঙ্গে “প্রতারণার” অভিযোগ, মমতা ব্যানার্জির বিরুদ্ধে আদালত অবমাননার মামলা করতে চলেছেন শুভেন্দু অধিকারী 
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.