• Blog
  • Home
  • Privacy Policy
Eidin-Bengali News Portal
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
Eidin-Bengali News Portal
No Result
View All Result

ভারতের সেভেন সিস্টার্স দখলের ষড়যন্ত্রে লিপ্ত মহম্মদ ইউনূস : ২৮ জন পাকিস্তানি সন্ত্রাসী ঢুকেছে বাংলাদেশে, অন্যদিকে আত্মঘাতী হামলার প্রশিক্ষণ দিচ্ছে আইএসআই 

Eidin by Eidin
February 1, 2026
in আন্তর্জাতিক
ভারতের সেভেন সিস্টার্স দখলের ষড়যন্ত্রে লিপ্ত মহম্মদ ইউনূস : ২৮ জন পাকিস্তানি সন্ত্রাসী ঢুকেছে বাংলাদেশে, অন্যদিকে আত্মঘাতী হামলার প্রশিক্ষণ দিচ্ছে আইএসআই 
3
SHARES
49
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

এইদিন ওয়েবডেস্ক,ঢাকা,০১ ফেব্রুয়ারী : ভারতের বিরুদ্ধে মারাত্মক ষড়যন্ত্র শুরু করে দিয়েছে বাংলাদেশের তদারকি সরকারের প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনূস । কুখ্যাত পাকিস্তানি গোয়েন্দা সংস্থা ইন্টার-সার্ভিস ইন্টেলিজেন্স এবং পাকিস্তানের বিভিন্ন ভয়ঙ্কর সন্ত্রাসবাদী সংগঠনগুলিকে কাজে লাগিয়ে ভারতে নাশকতা চালিয়ে অস্থিরতা সৃষ্টির ষড়যন্ত্র চালানোর চাঞ্চল্যকর তথ্য প্রকাশ্যে এসেছে । এই চাঞ্চল্যকর তথ্য ফাঁস করেছেন বাংলাদেশের ইংরাজি সাপ্তাহিক পত্রিকা ব্লিটজের সম্পাদক সালহা উদ্দিন শোয়েব চৌধুরী ৷  

শোয়েব চৌধুরী এক্স-এ লিখেছেন, “বড় ধরনের চাঞ্চল্যকর তথ্য ফাঁস! বাংলাদেশে লস্কর-ই-তৈয়বা সন্ত্রাসীরা !” তিনি লিখেছেন,’২০২৬ সালের ৩০শে জানুয়ারি, পাকিস্তান-ভিত্তিক সন্ত্রাসী সংগঠন লস্কর-ই-তৈয়বার (LeT) বেশ কয়েকজন সদস্য বাংলাদেশ বিমানের ফ্লাইট নম্বর BG-342-এ করে বাংলাদেশে এসে পৌঁছেছে। ফ্লাইটটি করাচির জিন্নাহ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ১১৩ জন যাত্রী নিয়ে যাত্রা করেছিল, যাদের মধ্যে অন্তত ২৮ জন লস্কর-ই-তৈয়বা এবং জইশ-ই-মোহাম্মদের (JeM) সদস্য। আমরা @WEEKLYBLITZ-এ ৩ জন লস্কর-ই-তৈয়বা সন্ত্রাসীর পাসপোর্টের ছবি সংগ্রহ করতে সক্ষম হয়েছি।’

তিনি আরও লিখেছেন,’এদিকে, প্রথম ঢাকা-করাচি উদ্বোধনী ফ্লাইটে (যা ১৪ বছর পর পুনরায় চালু হয়েছে) বিপুল সংখ্যক ‘আটকে পড়া পাকিস্তানি’ (পুরুষ ও মহিলা) পাকিস্তানে গেছেন, যাদেরকে ইন্টার-সার্ভিসেস ইন্টেলিজেন্সের (ISI) বেশ কয়েকজন মধ্যম সারির কর্মকর্তা গ্রহণ করেন এবং ছদ্মবেশী ভ্যানে করে একটি অজ্ঞাত স্থানে নিয়ে যান। একটি নির্ভরযোগ্য সূত্র অনুসারে, আইএসআই এই ‘আটকে পড়া পাকিস্তানিদের’ (Stranded Pakistanis) বিশেষ যুদ্ধ প্রশিক্ষণ দিতে পারে, যার মধ্যে বোমা (আইইডি), আত্মঘাতী হামলা এবং গোপন অভিযানের কৌশল অন্তর্ভুক্ত রয়েছে। এই ব্যক্তিদের সফর আইএসআই-এর ‘ঢাকা সেল’ দ্বারা সমন্বয় করা হয়েছে।’

সালহা উদ্দিন শোয়েব চৌধুরীর এই চাঞ্চল্যকর উন্মোচন একদিকে যেমন ভারতের জন্য উদ্বেগের বিষয়, পাশাপাশি অন্যদিকে মহম্মদ ইউনূস ও তার নেতৃত্বে বাংলাদেশের উগ্র ইসলামি সংগঠনগুলির ভারতের বিরুদ্ধে কি মারাত্মক ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে তা নিয়ে প্রশ্ন উঠছে । এর আগে খোদ মহম্মদ ইউনূসের মুখে উত্তর-পূর্ব ভারতের ৭ রাজ্যকে বাংলাদেশে অন্তর্ভুক্ত করার কথা শোনা গিয়েছিল । তাহলে কি পাকিস্তান ও পাকিস্তানি সন্ত্রাসবাদী সংগঠনগুলির সহায়তায় ভারতে সেভেন সিস্টার্স দখলের ষড়যন্ত্রে লিপ্ত রয়েছেন মহম্মদ ইউনূস ? সঙ্গত কারণেই এই প্রশ্ন উঠছে ।। 

Previous Post

দীর্ঘ ৩৫ ঘন্টা ধরে তুমুল যুদ্ধ চালিয়ে বহু এলাকা পাকিস্তান সেনার কবল থেকে মুক্ত করেছে বেলুচ লিবারেশন আর্মি

Next Post

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় প্রথম হওয়া হিন্দু যুবকের রহস্য মৃত্যু 

Next Post
ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় প্রথম হওয়া হিন্দু যুবকের রহস্য মৃত্যু 

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় প্রথম হওয়া হিন্দু যুবকের রহস্য মৃত্যু 

No Result
View All Result

Recent Posts

  • বিশ্বকাপে অংশ নিলেও ভারতের সঙ্গে খেলবে না : জানিয়ে দিল পাকিস্তান সরকার 
  • ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় প্রথম হওয়া হিন্দু যুবকের রহস্য মৃত্যু 
  • ভারতের সেভেন সিস্টার্স দখলের ষড়যন্ত্রে লিপ্ত মহম্মদ ইউনূস : ২৮ জন পাকিস্তানি সন্ত্রাসী ঢুকেছে বাংলাদেশে, অন্যদিকে আত্মঘাতী হামলার প্রশিক্ষণ দিচ্ছে আইএসআই 
  • দীর্ঘ ৩৫ ঘন্টা ধরে তুমুল যুদ্ধ চালিয়ে বহু এলাকা পাকিস্তান সেনার কবল থেকে মুক্ত করেছে বেলুচ লিবারেশন আর্মি
  • পূর্ব মেদিনীপুরের ভগবানপুরে সাধু সমাবেশে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের হামলার অভিযোগ, গুরুতর আহত এক তরুন সন্ন্যাসী 
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.