• Blog
  • Home
  • Privacy Policy
Eidin-Bengali News Portal
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
Eidin-Bengali News Portal
No Result
View All Result

বর্ধমানের জামালপুরে বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত্যু মা ও ছেলের

Eidin by Eidin
April 26, 2021
in রাজ্যের খবর
বর্ধমানের জামালপুরে বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত্যু মা ও ছেলের
মা শিশুপুত্রের নিথর দেহ । বর্ধমান । সোমবার ।
9
SHARES
125
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

প্রদীপ চট্টোপাধ্যায়,বর্ধমান,২৬ এপ্রিল : টেবিল ফ্যানের কাটা তারের অংশ স্টিলের খাটে ঠেকে যাওয়ায় বিছানাতেই বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত্যু হল মা ও ছেলের । সোমবার দুপুরে মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমানের জামালপুর থানার পাড়াতল ২ পঞ্চায়েতের বাগ কালাপাহাড় গ্রামে। পুলিশ জানিয়েছে মৃতরা হল নয়ন হেমব্রম (৩০) ও মুকুন্দ হেমব্রম (৬)। পুলিশ মা ও ছেলের মৃতদেহ উদ্ধারের পাশাপাশি মৃত্যুর ঘটনার তদন্ত শুরু করেছে ।
একদিনে একই পরিবাবের দুই সদস্যের অকাল মৃত্যুতে শোকস্তব্ধ হয়ে পড়েছেন পরিবার পরিজন ও প্রতিবেশীরা ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে ,এদিন সকাল থেকেই সবজি চাষের জমিতে জল ধরাতে চলেযান নয়ন হেমব্রমের স্বামী অচিন্ত হেমব্রম। বেলায় তাঁর মা বাবাও জমিতে কাজে বেরিয়ে যান । বাড়িতে ছিল শুধু নয়ন ও তাঁর ছেলে । অচিন্ত হেমব্রম জানিয়েছেন,রোদের তাপ প্রচণ্ড বেড়ে যাওয়ায় ছাতা নিতে দুপুরে তিনি বাড়িতে এসে স্ত্রীকে ডাকাডাকি করেন । কিন্তু সাড়া পান না । এর পর ঘরে ঢুকে তিনি দেখেন খাটে তাঁর স্ত্রী ও ছেলে শোয়া অবস্থায় পড়ে রয়েছে । দু’জনেই অঘোরে ঘুমিয়ে রয়েছে মনে করে তিনি স্ত্রীর গায়ে ঠেলা দিয়ে তুলতে যান ।অচিন্ত বলেন , তখনই কারেন্ট খেয়ে তিনি ঘরের ভিতরে ছিটকে পড়েন । স্ত্রী ও ছেলে বিদ্যুৎ পৃষ্ট হয়েছে বুঝতে পেরে তিনি দ্রুত ঘরের মেইন সুইচ নামিয়ে দিয়ে চিৎকার করে প্রতিবেশীদের ডাকেন । তিনি ও প্রতিবেশীরা মিলে স্ত্রী নয়ন ও ছেলে মুকুন্দকে উদ্ধার করে জামালপুর ব্লক স্বাস্থ্য কেন্দ্রে নিয়েযান । সেখানে কর্তব্যরত চিকিৎসক দুই জনকেই মৃত ঘোষনা করেন ।
স্ত্রী ও ছেলে বিদ্যুৎপৃষ্ট হওয়ার কারণ প্রসঙ্গে অচিন্ত হেমব্রম ও তাঁর প্রতিবেশীরা বলেন ,ঘটনার পর তিনি দেখেন বাড়ির ইলেকট্রিক বোর্ডের প্লাগে টেবিল ফ্যানের যে তার গোঁজা ছিল তার একাংশ কোন ভাবে কেটে গিয়েছে । তারের সেই কাটা জায়গা স্টিলের খাটে ঠেকে যাওয়াতেই তাঁদের পরিবারে এতবড় বিপদ ঘটে গিয়েছে ।।

Previous Post

ভাতারে নিজের ওড়নার ফাঁস লাগিয়ে আত্মঘাতী কলেজ ছাত্রী

Next Post

কালনার ষ্ট্রংরুমে বন্ধ সিসিটিভি ক্যামেরা ! প্রতিবাদে স্বোচ্চার বিজেপি ও তৃণমূলের প্রার্থীরা

Next Post
কালনার ষ্ট্রংরুমে বন্ধ সিসিটিভি ক্যামেরা !  প্রতিবাদে স্বোচ্চার বিজেপি ও তৃণমূলের প্রার্থীরা

কালনার ষ্ট্রংরুমে বন্ধ সিসিটিভি ক্যামেরা ! প্রতিবাদে স্বোচ্চার বিজেপি ও তৃণমূলের প্রার্থীরা

No Result
View All Result

Recent Posts

  • দুই পরিবারের সম্মতিতে আকাঙ্ক্ষা গৌতম ও শাহওয়াজ রানার বিয়ে ঘিরে তোলপাড় ইউপির মিরাট ;  হিন্দু গোষ্ঠী একে “লাভ জিহাদ” বলে অভিহিত করেছে 
  • তিহার জেলে আত্মসমর্পণের পর রাজপাল যাদবকে একটি চলচ্চিত্রের প্রস্তাব দিয়েছেন সোনু সুদ  
  • ‘হাম দো, হামারে দো ডজন’ : মুসলমানদের ২৪ টি করে সন্তান নেওয়ার পরামর্শ দিলেন   এআইএমআইএম নেতা শওকত আলী 
  • হিন্দুদের কাছ থেকে মুসলিমদের জমি কেনা আটকাতে আইন চালু করতে চলেছেন আসাম সরকার !  হেমন্ত বিশ্বশর্মার মত “বীর” বাংলায় চাইছেন তথাগত রায় 
  • বার্ধক্য ভাতা জোটেনি ১০৪ বছরের বৃদ্ধের, ভোটের মুখে এই ঘটনা প্রকাশ্যে আসতেই তোলপাড় বর্ধমানের রাজনৈতিক মহল 
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.