এইদিন ওয়েবডেস্ক,তিরুবনন্তপুরম,১১ মার্চ : ভাইরাল কুম্ভমেলা খ্যাত মোনালিসা ভোঁসলে (Monalisa Bhosle) তিরুবনন্তপুরমের (Thiruvananthapuram) একটি মন্দিরে প্রেমিক ফরমান খানকে (Farman Khan) বিয়ে করেছেন। সিঁদূর দানের পর যুগলকে মন্দিরে প্রনাম করতে দেখা গেছে । যদিও এই বিয়েতে সম্মতি দেয়নি মোনালিসার পরিবার । বাপের বাড়ির তরফ থেকে সম্ভাব্য হামলায় আশঙ্কায় কেরালা পুলিশের কাছে সুরক্ষা চেয়েছেন মোনালিসা ।
মধ্যপ্রদেশের ইন্দোরের বাসিন্দা মোনালিসা পবিত্র মহাকুম্ভমে রুদ্রাক্ষের মালা বিক্রি করার একটি ভিডিও ভাইরাল হওয়ার পর খ্যাতি অর্জন করেন । তার প্রেমিক ফরমান খান কেরালার বাসিন্দা । প্রায় দেড় বছর আগে ফেসবুকের মাধ্যমেই ফারমানের সাথে মোনালিসার পরিচয় হয়েছিল। ফারমানের সাথে তাঁর সম্পর্কের বিষয়ে বাবা বিজয় সিং ভোসলে আপত্তি জানালে, মোনালিসা নিজের বাড়ি ছেড়ে কেরলায় প্রেমিকের কাছে পালিয়ে যান । শেষ পর্যন্ত কেরালার তিরুবনন্তপুরমের আরুমানুর মন্দিরে তাঁর প্রেমিক ফারমান খানকে বিয়ে করেছেন মনি ভোসলে ওরফে মোনালিসা । তাদের এই বিয়েকে “লাভ জিহাদ” হিসাবে বর্ণনা করছেন নেটিজেনরা ।।
