• Blog
  • Home
  • Privacy Policy
Eidin-Bengali News Portal
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
Eidin-Bengali News Portal
No Result
View All Result

চকলেটের লোভ দেখিয়ে ৬ বছরের মেয়েকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ২২ বর্ষীয় মহম্মদ দিদার  

Eidin by Eidin
February 11, 2025
in আন্তর্জাতিক
চকলেটের লোভ দেখিয়ে ৬ বছরের মেয়েকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ২২ বর্ষীয় মহম্মদ দিদার  
4
SHARES
58
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

এইদিন ওয়েবডেস্ক,কিশোরগঞ্জ,১১ ফেব্রুয়ারী : চকলেটের লোভ দেখিয়ে ৬ বছরের মেয়েকে ধর্ষণের অভিযোগে মহম্মদ দিদার (২২) নামে এক যুবককে গ্রেফতার করেছে বাংলাদেশের কিশোরগঞ্জের পুলিশ । 

আজ মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) বিকাল ৩ টার দিকে শহরের নগুয়া বাসস্ট্যান্ড এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। দিদার ওই এলাকার মৃত ময়না মিঁয়ার ছেলে। কিশোরগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বিষয়টি নিশ্চিত করেছেন।ওসি জানান, সোমবার (১০ ফেব্রুয়ারি) বিকেলে শহরের নগুয়া এলাকায় ধর্ষণের শিকার হয় শিশুকন্যাটি। মঙ্গলবার দুপুরে থানায় অভিযোগ করেন শিশুটির বাবা। এরপরই অভিযান চালিয়ে মহম্মদ দিদারকে গ্রেফতার করা হয়।

অভিযোগে জানা যায়, একটি বেসরকারি কোম্পানিতে চাকরির সুবাদে কিশোরগঞ্জ শহরের নগুয়া এলাকায় স্ত্রী -সন্তান নিয়ে ভাড়া ঘরে থাকেন নির্যাতনের শিকার শিশুটির বাবা। সোমবার (১০ ফেব্রুয়ারি) বিকেলে একটি মাদ্রাসায় প্রথম শ্রেণিতে পড়ুয়া শিশুটি বাড়ির পাশে খেলা করছিল। সেই সময় চকলেটের প্রলোভন দেখিয়ে তাকে নিজের খালি বাড়িতে নিয়ে গিয়ে ধর্ষণ করে মহম্মদ দিদার। শিশুটি বাড়ি ফিরে আসলে রক্তক্ষরণ দেখে বিষয়টি জানতে পারে তার মা। তাকে কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই বিষয়ে  নারী ও শিশু নির্যাতন দমন আইনে কিশোরগঞ্জ মডেল থানায় একটি মামলা করা হয়েছে।।

 

Previous Post

সদ্য প্রয়াত হওয়া বাবার মৃত্যুশোক বুকে নিয়ে অশৌচের কাপড় পড়ে মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে মেমারির প্রিয়া 

Next Post

“ওঁ” লেখা গেরুয়া পতাকায় লাথি, মন্দিরে প্রতিমা ভাঙচুর ; কট্টরপন্থার চরম সীমা অতিক্রম করেছে বাংলাদেশি মৌলবাদীরা

Next Post
“ওঁ” লেখা গেরুয়া পতাকায় লাথি, মন্দিরে প্রতিমা ভাঙচুর ; কট্টরপন্থার চরম সীমা অতিক্রম করেছে বাংলাদেশি মৌলবাদীরা

"ওঁ" লেখা গেরুয়া পতাকায় লাথি, মন্দিরে প্রতিমা ভাঙচুর ; কট্টরপন্থার চরম সীমা অতিক্রম করেছে বাংলাদেশি মৌলবাদীরা

No Result
View All Result

Recent Posts

  • তেহরানে আন্তর্জাতিক বিমানবন্দরে মার্কিন- ইসরায়েলের বিমান হামলার পর ভয়াবহ আগুন লেগে গেছে 
  • “এবার পাকিস্তানকে মূল্য চোকাতে  হবে” : ইরানি কমান্ডারের হুমকি, বলেছেন ইরানে আক্রমণ করার জন্য তারা মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলকে তাদের আকাশসীমা দিয়েছে
  • “আক্রমণ করব, সরে যান” : তেহেরানের সাধারণ মানুষকে সতর্ক করে দিল ইসরায়েল ; এদিকে ইরানে ব্যাপক খাদ্য সঙ্কট, ১০ কেজি চাল বিক্রি হচ্ছে ৬,২০০,০০০ তোমান দামে 
  • শান্তিপুরে দোল মহোৎসবে খিচুড়ির  বিশাল কড়াই উল্টে গুরুতর দগ্ধ ৩ শিশু ও এক মহিলা
  • ঘুমন্ত অবস্থায় ৬২ বর্ষীয় স্বামীয় উপর পেট্রোল ছিটিয়ে আগুন ধরিয়ে দিয়ে তালা লাগিয়ে পালালো স্ত্রী, পরে আগুনে পোড়া লাশ উদ্ধার করল পুলিশ 
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.