• Blog
  • Home
  • Privacy Policy
Eidin-Bengali News Portal
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
Eidin-Bengali News Portal
No Result
View All Result

পুলিশ সেলে বিচারাধীন বন্দীর মৃত্যুতে মালদায় রতুয়া থানায় তুমুল বিক্ষোভ, পথ অবরোধ 

Eidin by Eidin
March 15, 2026
in জেলার খবর, রাজ্যের খবর
পুলিশ সেলে বিচারাধীন বন্দীর মৃত্যুতে মালদায় রতুয়া থানায় তুমুল বিক্ষোভ, পথ অবরোধ 
4
SHARES
51
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

এইদিন ওয়েবডেস্ক,মালদা,১৫ মার্চ : বিচারাধীন এক বন্দীর মৃত্যুকে ঘিরে শনিবার রাতে উত্তপ্ত হয়ে উঠল মালদা জেলার রতুয়া থানা চত্বর । শনিবার ভোরে ভোলানাথ মণ্ডল (৫৫) নামে ওই বন্দিকে পুলিশ সেলে রেখে চিকিৎসা চলাকালীন মৃত্যু হলে থানার সামনে মৃতদেহ রেখে তুমুল বিক্ষোভ দেখায় মৃতের পরিবারের লোকজন ও স্থানীয় বাসিন্দারা । বিক্ষোভকারীদের সঙ্গে তুমুল বাকবিতণ্ডা ও ধাক্কাধাক্কি শুরু হলে পরিস্থিতি অগ্নিগর্ভ হয়ে ওঠে । পরে থানার সামনে ১৩১ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে চলে তুমুল বিক্ষোভ । পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কেন্দ্রীয় বাহিনীর সাহায্য নেয় পুলিশ । 

জানা গেছে,গত ৯ ফেব্রুয়ারী রতুয়ার ভাদো এলাকার একটি আমবাগান থেকে সেতাবুদ্দিন নামে এক ব্যবসায়ীর রক্তাক্ত দেহ অবস্থায় করে পুলিশ । ওই ঘটনার তদন্তে নেমে পুলিশ ভাদো এলাকার বাসিন্দা ভোলানাথ মণ্ডলসহ আরও তিনজনকে গ্রেপ্তার করে। প্রথমে তাদের চাঁচল সংশোধনাগারে রাখা হয়। পরে মালদা জেলা সংশোধনাগারে নিয়ে যাওয়া হয় । 

পরিবার সূত্রে খবর,গত ১১ মার্চ দুপুরে হঠাৎ বুকে ব্যথা ও শ্বাসকষ্ট অনুভব করেন ভোলা মণ্ডল।সংশোধনাগার কর্তৃপক্ষ তাকে মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করে। সেখানে পুলিশ সেলে রেখে তার চিকিৎসা চলছিল। কিন্তু শনিবার ভোরে পুলিশ সেলের মধ্যেই তার মৃত্যু হয় । এরপর মৃতদেহ পরিবারের হাতে তুলে দেওয়া হলে পুলিশের বিরুদ্ধে গাফেলতির অভিযোগে সরব হন মৃতের পরিবারের লোকজন ।

জানা গেছে,মৃতের পরিবার পরিজন ও প্রতিবেশীরা  রতুয়া থানার সামনে দেহ ফেলে রেখে তুমুল বিক্ষোভ দেখাতে শুরু করেন। তার অভিযুক্ত পুলিশ কর্মীদের শাস্তির দাবিতে সরব হন । বিক্ষোভের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান রতুয়ার বিধায়ক সমর মুখার্জি। তিনি মৃতের পরিবারের সঙ্গে কথা বলে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেন। কিন্তু তাতেও কোনো কাজ হয়নি । বিক্ষোভকারীরা গেট দিয়ে থানা চত্বরে ঢোকার চেষ্টা করলে পুলিশ বাধা দেয় । সেই সময় বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের বাকবিতণ্ডা ও ঠেলাঠেলি শুরু হলে পরিস্থিতি উত্তেজনাপূর্ন হয়ে ওঠে । এরপর বিক্ষোভকারীরা রতুয়া থানার সামনে ১৩১ এ জাতীয় সড়কে মৃতদেহসহ গাড়ি দাঁড় করিয়ে রেখে রাস্তায় বসে পড়েন এবং অবরোধ শুরু করেন ।পরিস্থিতি সামাল দিতে পুলিশ কেন্দ্রীয় বাহিনীর সাহায্য নেয় ৷ পরে কেন্দ্রীয় বাহিনীর হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়। এরপর মৃতের পরিবারের থানার সামনে থেকে মৃতদেহ নিয়ে চলে যান। যদিও এই ঘটনায় পুলিশের পক্ষ থেকে এখনও পর্যন্ত কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।।

Previous Post

মহা সৌর মন্ত্র : শারীরিক ও মানসিক স্বাস্থ্য, রোগ মুক্তি, অকাল মৃত্যু থেকে রক্ষা এবং আধ্যাত্মিক উন্নতির জন্য

Next Post

“ইসলাম বিদ্বেষী” বলায় বামপন্থী সাংবাদিক রাজদীপ সারদেশাই এর ভন্ডামির মুখোশ খুলে দিলেন মার্কিন সাংবাদিক লরা লুমার ; বেজায় চটেছেন দ্য ওয়্যারের ইসলামপন্থী সাংবাদিক আরফা খানুম 

Next Post
“ইসলাম বিদ্বেষী” বলায় বামপন্থী সাংবাদিক রাজদীপ সারদেশাই এর ভন্ডামির মুখোশ খুলে দিলেন মার্কিন সাংবাদিক লরা লুমার ; বেজায় চটেছেন দ্য ওয়্যারের ইসলামপন্থী সাংবাদিক আরফা খানুম 

"ইসলাম বিদ্বেষী" বলায় বামপন্থী সাংবাদিক রাজদীপ সারদেশাই এর ভন্ডামির মুখোশ খুলে দিলেন মার্কিন সাংবাদিক লরা লুমার ; বেজায় চটেছেন দ্য ওয়্যারের ইসলামপন্থী সাংবাদিক আরফা খানুম 

No Result
View All Result

Recent Posts

  • “ইসলাম বিদ্বেষী” বলায় বামপন্থী সাংবাদিক রাজদীপ সারদেশাই এর ভন্ডামির মুখোশ খুলে দিলেন মার্কিন সাংবাদিক লরা লুমার ; বেজায় চটেছেন দ্য ওয়্যারের ইসলামপন্থী সাংবাদিক আরফা খানুম 
  • পুলিশ সেলে বিচারাধীন বন্দীর মৃত্যুতে মালদায় রতুয়া থানায় তুমুল বিক্ষোভ, পথ অবরোধ 
  • মহা সৌর মন্ত্র : শারীরিক ও মানসিক স্বাস্থ্য, রোগ মুক্তি, অকাল মৃত্যু থেকে রক্ষা এবং আধ্যাত্মিক উন্নতির জন্য
  • এলপিজি সংকটের মধ্যে একটি বড় সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র সরকার, চটপট এই কাজটি করে ফেলুন 
  • “হালাল মাংস” বিক্রি না করার অপরাধে শিখ রেস্তোরাঁর মালিককে মেয়র সাদিক খানের নির্দেশে গ্রেপ্তার করল ব্রিটিশ পুলিশ ; অথচ মুসলিমরাই হামলা চালায় ও হত্যা-ধর্ষণের হুমকি দেয় বলে অভিযোগ 
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.