• Blog
  • Home
  • Privacy Policy
Eidin-Bengali News Portal
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
Eidin-Bengali News Portal
No Result
View All Result

দৃষ্টান্ত সৃষ্টি করেছেন কাটোয়া শহরে ‘ডেলিভারি গার্ল’ মান্টি ও পায়েল

Eidin by Eidin
April 5, 2022
in রাজ্যের খবর
দৃষ্টান্ত সৃষ্টি করেছেন কাটোয়া শহরে ‘ডেলিভারি গার্ল’ মান্টি ও পায়েল
মান্টি দে ও পায়েল বালা । কাটোয়া । শনিবার ।
115
SHARES
1.6k
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

জ্যোতি প্রকাশ মুখার্জ্জী,কাটোয়া(পূর্ব বর্ধমান),০২ এপ্রিল : বিভিন্ন বহুজাতিক সংস্থার দৌলতে গত কয়েকবছর ধরে ‘হোম ডেলিভারি’ শব্দটা বাংলা অভিধানে ভালভাবেই জায়গা করে নিয়েছে। সাম্প্রতিক কালে আরও অনেক ইংরেজি শব্দের মত এটাও বাংলা শব্দ হয়ে উঠেছে । লকডাউনের সময় অনেকেই নিজেরাই স্থানীয়ভাবে বাড়ি বাড়ি পৌঁছে দিয়েছে নিত্য প্রয়োজনীয় সামগ্রী। প্রথম প্রথম আসত শৌখিন দ্রব্য যেগুলো স্থানীয় বাজারে পাওয়া যেত না। কালের নিয়মে মানুষের দৈনন্দিন চাহিদার সঙ্গে সঙ্গে প্রায় প্রতিটি সামগ্রী মুহূর্তের মধ্যে পৌঁছে যাচ্ছে বাড়ির দরজায়। ‘পার্সেল আছে’ ডাক শুনলেই দেখা যায় ‘ডেলিভারি বয়’ দাঁড়িয়ে আছে দরজায়। কিন্তু কোনো ‘ডেলিভারি গার্ল’-কে দেখা যেতনা। এবার ওদের হাত ধরেই হয়তো সেই অভাবটা মিটতে চলেছে।অন্তত পূর্ব বর্ধমান জেলার কাটোয়া শহরের বুকে ওরাই হতে চলেছে প্রথম ‘ডেলিভারি গার্ল’। ওরা হলো কাটোয়া-দাঁইহাটের মান্টি দে ও পায়েল বালা- দুই অভিন্ন হৃদয় বান্ধবী ।
বছর তিনেক আগে দুই বান্ধবী স্নাতক ‘কমপ্লিট’ করেছে। দু’জনেরই অভাবের সংসার। মাণ্টির বাড়িতে আছে বাবা, মা ও একটি ছোট বোন। বাবা একটি ছোট্ট কারখানায় কর্মরত। মা তাঁত বোনেন। অন্যদিকে পায়েলের বাড়িতে আছে বাবা, মা ও দাদা। বাবা ভ্যান চালক। মা গৃহবধূ। দাদা চাকরির পরীক্ষা দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে।
ওদিকে নিজেদের পড়াশোনার খরচ তোলার সঙ্গে সঙ্গে সংসারের খরচ হিসাবে বাবা-মার হাতে কিছু টাকা তুলে দেওয়ার জন্য উচ্চমাধ্যমিক পরীক্ষা দেওয়ার পরই দুই বান্ধবী শুরু করে দেয় গৃহশিক্ষকতার কাজ । পাশাপাশি নিজেদের পড়াশোনাও চালিয়ে যায়।
হঠাৎ তাদের নজর পড়ে যায় একটা বিজ্ঞাপনের দিকে। একটি বেসরকারি কোম্পানি তাদের নিজস্ব প্রয়োজনে কিছু ‘ডেলিভারি বয়’ নেবে। অথচ ওরা ‘গার্ল’। সমস্ত দ্বিধাগ্রস্ত ভাব কাটিয়ে কিছুটা মরিয়া ভাবে কোম্পানির মালিককে ফোন করে মাণ্টি এবং ওর নির্দেশ মত দেখাও করে। যদিও মালিকের মত তাদের মনেও ছিল দ্বিধা। একে মহিলা তার উপর ‘হোম ডেলিভারি’-র মত ভারি কাজ। কিন্তু অভাবের সংসারে যাদের জন্ম তাদের কি এসব ভাবা সাজে! মালিককে তারা বলে – পারব। তাদের দৃঢ়তা দেখে মালিকও সঙ্গে সঙ্গে রাজি হয়ে যান। শুরু হলো এক নতুন পথ চলার।
সকাল হতে না হতেই দুই বন্ধু প্রতিক্ষায় থাকে কখন অফিস থেকে ডাক আসবে। ডাক আসার সঙ্গে সঙ্গেই হাজির হয়ে যায় অফিসে। তারপর ষাট-সত্তরটা পার্সেল নিয়ে বেড়িয়ে পড়ে দুই বন্ধু। প্রাপকদের বাড়ি বাড়ি বিলি করতে থাকে তাদের নির্দিষ্ট বস্তু। গত একমাস ধরে কাটোয়া-দাঁইহাট এলাকার বাসিন্দারা দেখতে পায় দুই ‘ডেলিভারি গার্ল’-কে ।
সংশ্লিষ্ট সংস্থার কর্ণধার বললেন,’ওদের আবেদন দেখে চমকে গিয়েছিলাম। প্রথমত ওরা মহিলা, তারপর সাইকেলে ওত জিনিস বিলি করতে পারবে তো? গত এক মাস ধরে ওদের পারফরম্যান্স আমার সমস্ত ধারণা ভুল বলে প্রমাণ করে দিয়েছে। হয়তো ওদের দেখে আরও অনেক মহিলা সাহস পাবে, উদ্বুদ্ধ হবে।’
মাণ্টির মা বললেন,’প্রথমে একটু ভয় হচ্ছিল, ওরা পারবে তো? এখন বিশ্বাস হয়। আশীর্বাদ করি ওরা আরও সফল হোক।’
‘যেদেশের নারীরা মহাকাশে যাচ্ছে, প্লেন, যুদ্ধ বিমান, ট্রেন, বাস চালাচ্ছে সেই দেশের নারী হয়ে এইটুকু কাজ করতে পারবো না ?’ কথা বলার সময় যথেষ্ট আত্মবিশ্বাসী লাগছিল মাণ্টিকে। তার বক্তব্য,’আমাদের অভাবের সংসার। সৎ পথে যেটুকু আয় হচ্ছে সেটাই বাবার হাতে তুলে দিচ্ছি। এটা খুবই আনন্দের।’ একই কথা বলল পায়েল । তার বাড়তি সংযোজন,’আমরা যা করছি নিজেদের সংসারের জন্য করছি।’।

Previous Post

“আমি ছোট পোশাক পড়ি বলে ইসলামের ভাবমূর্তি নষ্ট করছি,কিন্তু এত মানুষকে মেরেও আজমল কাসাব ইসলামের নাম নষ্ট করেনি” : উরফি জাভেদ

Next Post

উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীদের সাহায্যার্থে এগিয়ে এল গলসী ও আউশগ্রামে তৃণমূল কংগ্রেস নেতৃত্ব

Next Post
উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীদের সাহায্যার্থে এগিয়ে এল গলসী ও আউশগ্রামে তৃণমূল কংগ্রেস নেতৃত্ব

উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীদের সাহায্যার্থে এগিয়ে এল গলসী ও আউশগ্রামে তৃণমূল কংগ্রেস নেতৃত্ব

No Result
View All Result

Recent Posts

  • “আমার আন্ডারে ৩টে লেবার আর ১টা সুইপার,কি করে কি করি…” : ড্রেন  সংস্কার না হওয়ায় মহিলাদের বিক্ষোভের মুখে পড়ে কালনা পুরসভার তৃণমূল কাউন্সিলের অসহায় উক্তি
  • উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীকে নির্মমভাবে মারধরের অভিযোগ উঠল বর্ধমানের খণ্ডঘোষের তৃণমূল নেতা শেখ সাহাদ আলির বিরুদ্ধে ; মাটিতে ফেলে লাথি মারার পর ওই কিশোরকে তুলে পুকুরে জলে ছুড়ে তৃণমূল নেতা ও তার বাহিনী 
  • পরিচালক রোহিত শেঠির বাড়িতে গুলি চালানোর পর অভিনেতা রণবীর সিং ও আয়ুষ শর্মাকে হুমকি ; ফের কি আন্ডারওয়ার্ল্ডের নিশানায় বলিউড ? 
  • দুর্গাপুরের বেসরকারি হাসপাতালের তরুনী নার্সের রহস্য মৃত্যু ; উঠছে নিরাপত্তা নিয়ে প্রশ্ন
  • বিজেপির ফর্ম ৭ জমা দেওয়াকে কেন্দ্র করে হিলিতে শোড়গোল, তৃণমূল ও সিপিএমের এক সুর 
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.