• Blog
  • Home
  • Privacy Policy
Eidin-Bengali News Portal
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
Eidin-Bengali News Portal
No Result
View All Result

রেশন দুর্নীতির ‘মূল হোতা’ বালুকে ‘নির্দোষ’ সার্টিফিকেট দিলেন মমতা, “এতেই প্রমান যে সব খেয়েছে হাওয়াই চটি” : বললেন শুভেন্দু 

Eidin by Eidin
April 7, 2026
in কলকাতা, রাজ্যের খবর
রেশন দুর্নীতির ‘মূল হোতা’ বালুকে ‘নির্দোষ’ সার্টিফিকেট দিলেন মমতা, “এতেই প্রমান যে সব খেয়েছে হাওয়াই চটি” : বললেন শুভেন্দু 
4
SHARES
50
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

এইদিন ওয়েবডেস্ক,কলকাতা,০৭ এপ্রিল : এরাজ্যে তো দুরের কথা,স্বাধীন ভারতের ইতিহাসের সবচেয়ে বড় দুর্নীতি হল রেশন দুর্নীতি ! আর এই দুর্নীতির মাস্টারমাইন্ড বলা হয় তৃণমূল সরকারের প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিককে৷ বেশ কয়েক বছর জেলও খেটেছেন তিনি । বর্তমানে তিনি জামিনে মুক্ত । এহেন জ্যোতিপ্রিয়কে আজ ‘নির্দোষ’ সার্টিফিকেট দিয়ে দিলেন তৃণমূল সুপ্রিমো মমতা ব্যানার্জি । তার কথায় সিপিএম চক্রান্ত করে “বালু”কে(জ্যোতিপ্রিয় মল্লিক) ফাঁসিয়েছে ৷ অন্যদিকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেছেন,’এতেই প্রমাণিত যে কেষ্ট-বালু চুঁনোপুঁটি, সব খেয়েছে হাওয়াই চটি ।’ 

প্রসঙ্গত,এবারের বিধানসভার ভোটে হাবড়া আসনে জ্যোতিপ্রিয় মল্লিককে প্রার্থী করেছে তৃণমূল কংগ্রেস । আজ মঙ্গলবার তার সমর্থনে হাবড়ার বাণীপুর ডঃ বি.আর. আম্বেদকর মাঠে জনসভা করেন মমতা ব্যানার্জি । সভায় বক্তব্য রাখার সময় তিনি বলেন, ‘বালুর নামে বদনাম দিয়ে বেড়াচ্ছে আমি শুনেছি, হাবড়ার প্রার্থীর নামে । জেনে রাখুন, আমার গভমেন্টে যত ভালো কাজ বালু করেছে, এ কেউ করতে পারেনি৷ ওকে হিংসা করে গ্রেফতার করেছিল,কোন প্রমাণ পায়নি। কেন গ্রেফতার করেছিল ? কারণ ওই পচা সিপিএম পার্টি দেড় কোটি লোকের নাম রেশন কার্ডে ঢুকিয়ে দিয়েছিল । আর ফলস নামে নিজেরা রেশন তুলে সেই টাকা পার্টি ফান্ডে জমা করত । এই ডাকাতি ধরেছিল বালু৷ তাই ওরা বিজেপিকে দিয়ে এই কাজ করিয়েছে।’ 

পরে রাজ্য বিজেপি কার্যালয়,কলকাতার ৬ মুরলীধর সেন লেনে শুভেন্দু অধিকারী সাংবাদিক বৈঠক করলে মমতার এই মন্তব্যের প্রতিক্রিয়া চাওয়া হয় । তিনি বলেন, ‘বলার কিছু নেই।  পশ্চিমবাংলায় রেশন দুর্নীতির বিষয়ে আপনারা সবাই জানেন যে স্বাধীনতার পরে এটা সবচেয়ে বড় স্ক্যাম । ১০ হাজার কোটি টাকার দুর্নীতি হয়েছে । এই দুর্নীতির যিনি মূলাধার জ্যোতিপ্রিয় মল্লিক, কয়েক বছর জেলে ছিলেন । আজকে এই কথার মধ্য দিয়ে প্রমাণিত হয়েছে “কেষ্ট-বালু চুঁনোপুঁটি, সব খেয়েছে হাওয়াই চটি”। তাই কৃতজ্ঞতা স্বীকার করে বালুকে প্রার্থী করে ওনার পক্ষে সার্টিফিকেট দিয়েছেন ।’।

Tags: Mamata BanarjeeRation ScamWestBengal Election 2026
Previous Post

এক রান নিয়ে খেলোয়াড়দের মধ্যে বিবাদ; বিশাখাপত্তনমে ক্রিকেট ম্যাচে খুন এক যুবক

Next Post

তৃণমূল নেতাকে নিজের গাড়ি ‘সার্ভিস’ দিয়ে সাসপেন্ড নৈহাটি থানার আইসি মহাবীর বেরা

Next Post
তৃণমূল নেতাকে নিজের গাড়ি ‘সার্ভিস’ দিয়ে সাসপেন্ড নৈহাটি থানার আইসি মহাবীর বেরা

তৃণমূল নেতাকে নিজের গাড়ি 'সার্ভিস' দিয়ে সাসপেন্ড নৈহাটি থানার আইসি মহাবীর বেরা

No Result
View All Result

Recent Posts

  • আন্তঃরাজ্য লস্কর-ই-তৈয়বা মডিউলের উন্মোচন করল জম্মু ও কাশ্মীর পুলিশ, পলাতক সন্ত্রাসীসহ পাঁচজন গ্রেপ্তার 
  • তৃণমূল নেতাকে নিজের গাড়ি ‘সার্ভিস’ দিয়ে সাসপেন্ড নৈহাটি থানার আইসি মহাবীর বেরা
  • রেশন দুর্নীতির ‘মূল হোতা’ বালুকে ‘নির্দোষ’ সার্টিফিকেট দিলেন মমতা, “এতেই প্রমান যে সব খেয়েছে হাওয়াই চটি” : বললেন শুভেন্দু 
  • এক রান নিয়ে খেলোয়াড়দের মধ্যে বিবাদ; বিশাখাপত্তনমে ক্রিকেট ম্যাচে খুন এক যুবক
  • ইসলাম ত্যাগ করে সনাতন ধর্ম গ্রহণ করায় ছেলেকে ত্যাজ্য করলেন বাবা
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.