• Blog
  • Home
  • Privacy Policy
Eidin-Bengali News Portal
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
Eidin-Bengali News Portal
No Result
View All Result

“মমতা ব্যানার্জি হিন্দু ছেলেদের মধ্যে মদ ঢুকিয়ে দিয়ে সর্বনাশ করে দিচ্ছেন” : আহত তরুন সন্ন্যাসীর স্বাস্থ্যের খবর নিতে গিয়ে বললেন শুভেন্দু অধিকারী  

Eidin by Eidin
February 1, 2026
in জেলার খবর, রাজ্যের খবর
“মমতা ব্যানার্জি হিন্দু ছেলেদের মধ্যে মদ ঢুকিয়ে দিয়ে সর্বনাশ করে দিচ্ছেন” : আহত তরুন সন্ন্যাসীর স্বাস্থ্যের খবর নিতে গিয়ে বললেন শুভেন্দু অধিকারী  
3
SHARES
49
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

এইদিন ওয়েবডেস্ক,পূর্ব মেদিনীপুর,০১ ফেব্রুয়ারী : পূর্ব মেদিনীপুর জেলার ভগবানপুরে সাধু সমাবেশের উপর তৃণমূল কর্মীদের হামলায় সূর্যানন্দ মহারাজ নামে আর্য সমাজের এক তরুন সন্ন্যাসী গুরুতর আহত হয়েছেন । শনিবার রাতে হামলার পর তাকে চণ্ডীপুর স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছিল । আজ রবিবার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সন্ন্যাসীকে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করান । এই ঘটনায় জগন্নাথ মাইতি নামে এক অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ । বাকি দুই অভিযুক্ত প্রদ্যুৎ মাইতি ও মাধব মাইতি এখনো অধরা । আজ রাতে ভগবানপুরের ওই বেসরকারি নার্সিংহোমে চিকিৎসাধীন সন্ন্যাসীর স্বাস্থ্যের খবর নিতে যান শুভেন্দু । তিনি বলেন,’মমতা ব্যানার্জি হিন্দু ছেলেদের মধ্যে মদ ঢুকিয়ে দিয়ে সর্বনাশ করে দিচ্ছেন ।’

বিরোধী দলনেতা বলেন,’মমতা ব্যানার্জি স্ত্রীদের ১০০০ টাকা দিচ্ছেন, আর স্বামীদের জন্য আরও ২০ হাজার মদের দোকান খুলে দিয়েছেন । স্ত্রীদের ১০০০ টাকা থেকে ৫০০ টাকা নিয়ে ওই মদের দোকানে মদ কিনে খেয়ে এইসব কাজকর্ম করছে স্বামীরা । এইকারনেই তো মাননীয়া ২০ হাজার মদের দোকান দিয়েছেন, চাকরি দেননিন। মমতা ব্যানার্জি হিন্দু ছেলেপিলেদের মধ্যে মদ ঢুকিয়ে দিয়ে সর্বনাশ করে দিচ্ছেন ।’ তিনি আরও বলেছেন,’সিপিএম আর তৃণমূল মিলে হিন্দুদের একটা অংশকে নাস্তিক বানিয়ে হিন্দু সমাজের ক্ষতি করে দিয়েছে ।’ তিনি বলেন, ‘পশ্চিমবঙ্গের যেসমস্ত হিন্দুরা ভাবছেন সূর্যানন্দ মহারাজের হয়েছে, আমার তো হয়নি৷ তাই আমি কেন এতে জড়াব৷ তারাও মানসিক প্রস্তুতি রাখুন । এই ব্যবস্থা চলতে থাকলে আগামী দিনে বাংলাদেশ হতে আর বেশি দিন লাগবে না৷’ শুভেন্দু চিকিৎসাধীন সন্নাসীর সমস্ত দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়ে তাঁকে সুস্থ্যভাবে আশ্রমে পাঠানোর প্রতিশ্রুতি দেন । পাশাপাশি আগামী দিনে সূর্যানন্দ মহারাজকে সামনে রেখে এই বিষয়ে সচেতনতামূলক প্রচার করা হবে বলেও জানান তিনি ।।

Previous Post

বিশ্বকাপে অংশ নিলেও ভারতের সঙ্গে খেলবে না : জানিয়ে দিল পাকিস্তান সরকার 

No Result
View All Result

Recent Posts

  • “মমতা ব্যানার্জি হিন্দু ছেলেদের মধ্যে মদ ঢুকিয়ে দিয়ে সর্বনাশ করে দিচ্ছেন” : আহত তরুন সন্ন্যাসীর স্বাস্থ্যের খবর নিতে গিয়ে বললেন শুভেন্দু অধিকারী  
  • বিশ্বকাপে অংশ নিলেও ভারতের সঙ্গে খেলবে না : জানিয়ে দিল পাকিস্তান সরকার 
  • ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় প্রথম হওয়া হিন্দু যুবকের রহস্য মৃত্যু 
  • ভারতের সেভেন সিস্টার্স দখলের ষড়যন্ত্রে লিপ্ত মহম্মদ ইউনূস : ২৮ জন পাকিস্তানি সন্ত্রাসী ঢুকেছে বাংলাদেশে, অন্যদিকে আত্মঘাতী হামলার প্রশিক্ষণ দিচ্ছে আইএসআই 
  • দীর্ঘ ৩৫ ঘন্টা ধরে তুমুল যুদ্ধ চালিয়ে বহু এলাকা পাকিস্তান সেনার কবল থেকে মুক্ত করেছে বেলুচ লিবারেশন আর্মি
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.