• Blog
  • Home
  • Privacy Policy
Eidin-Bengali News Portal
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
Eidin-Bengali News Portal
No Result
View All Result

এসআইআর প্রক্রিয়ায় সুপ্রিম কোর্টের এই নির্দেশে চরম বিপাকে মমতা ব্যানার্জি : ২৮ তারিখের মধ্যেই চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের নির্দেশ ; সময় বাড়ানোর জন্য রাজ্য সরকারের অনুরোধ খারিজ 

Eidin by Eidin
February 20, 2026
in কলকাতা, রাজ্যের খবর
এসআইআর প্রক্রিয়ায় সুপ্রিম কোর্টের এই নির্দেশে চরম বিপাকে মমতা ব্যানার্জি : ২৮ তারিখের মধ্যেই চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের নির্দেশ ; সময় বাড়ানোর জন্য রাজ্য সরকারের অনুরোধ খারিজ 
4
SHARES
50
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

এইদিন ওয়েবডেস্ক,কলকাতা,২০ ফেব্রুয়ারী : ভোটার তালিকা সংশোধনের (SIR) কাজ নিয়ে রাজ্য সরকার “উপযুক্ত সহযোগিতা” না করায় আজ শুক্রবার সুপ্রিম কোর্ট (Supreme Court on SIR) বেশ কিছু গুরুত্বপূর্ণ নির্দেশ জারি করেছে । প্রধান বিচারপতি সূর্য কান্ত এবং বিচারপতি জয়মাল্য বাগচীর বেঞ্চ রাজ্য সরকারের অসহযোগিতার কথা উল্লেখ করে জানায় যে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতিকে অনুরোধ করা হবে যাতে প্রতিটি জেলায় বর্তমান বিচারিক অফিসার এবং অবসরপ্রাপ্ত অতিরিক্ত জেলা বিচারকদের এই কাজে যুক্ত করা হয়। তাঁরাই তথ্যগত অসঙ্গতি যাচাই করবেন এবং তাঁদের নির্দেশই সুপ্রিম কোর্টের নির্দেশ বলে গণ্য হবে।  এছাড়া, সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে যে আগামী ২৮ ফেব্রুয়ারির মধ্যেই চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করতে হবে। রাজ্যের আইনজীবী আইনশৃঙ্খলা অবনতির দোহাই দিয়ে সময় বাড়ানোর অনুরোধ করলেও আদালত তা খারিজ করে দেয়। 

নির্বাচন কমিশন বারবার রাজ্য সরকারের বিরুদ্ধে এসআইআর পরিচালনার জন্য কর্মী না দেওয়ার অভিযোগ তুলছে । পাশাপাশি নির্বাচনী প্রক্রিয়ায় নিযুক্ত কর্মীদের নিরাপত্তা নিয়েও গভীর উদ্বেগ প্রকাশ করছে । কমিশন অভিযোগ করেছিল যে, কাজের জন্য বাড়তি কর্মী চাওয়া হলেও রাজ্য তা ‘বিবেচনাধীন’ বলে ফেলে রেখেছে। এর পরিপ্রেক্ষিতে আদালত সাফ জানায়, রাজ্য কর্মী দিতে না পারলে কমিশন বাইরে থেকে কর্মী আনতে পারবে। এমনকি রাজ্যে এসআইআর সম্পন্ন করতে অন্য রাজ্যের আইএএস অফিসার বা প্রাক্তন বিচারপতিদের নিয়োগের প্রয়োজনীয়তার কথাও উল্লেখ করেন প্রধান বিচারপতি। 

সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হল,নিরাপত্তার প্রশ্নে সর্বোচ্চ আদালতের পর্যবেক্ষণ । কমিশন আদালতে অভিযোগ করেছে যে, রাজ্যে তাদের বিরুদ্ধে উস্কানিমূলক ভাষণ দেওয়া হচ্ছে। এর পরিপ্রেক্ষিতে আদালত স্পষ্ট জানিয়েছে, আইনশৃঙ্খলা বজায় রাখতে না পারলে রাজ্য পুলিশের ডিজির বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে। প্রয়োজনে কেন্দ্রীয় বাহিনী আনার বিষয়টিও উড়িয়ে দেয়নি সর্বোচ্চ  আদালত। মোটের উপর নিজের দায়ের করা মামলায় আজকে আদালতের এই সমস্ত নির্দেশের পর এস আই আর নিয়ে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির অস্বস্তি আরও বাড়ালো বলে মনে করা হচ্ছে। 

এদিকে নিরাপত্তা বিষয় নিয়ে শনিবার বিষয়ে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির সঙ্গে রাজ্যের মুখ্যসচিব, ডিজি এবং কমিশনের প্রতিনিধিদের এক হাই-ভোল্টেজ বৈঠক হওয়ার কথা। ওই বৈঠক থেকে কি সিদ্ধান্ত হয়, সেদিকে নজর থাকবে সকলের ।। 

Previous Post

ভারতীয় এয়ারলাইন স্পাইসজেটকে   আকাশসীমা থেকে নিষিদ্ধ ঘোষণা করল বাংলাদেশ সরকার

Next Post

কংগ্রেস এআই সামিটের সমালোচনা করলেও প্রশংসা করেছেন সাংসদ শশী থারুর ; বললেন : “বড় কর্মসূচি, ছোটখাটো  ত্রুটি থাকা স্বাভাবিক” 

Next Post
কংগ্রেস এআই সামিটের সমালোচনা করলেও প্রশংসা করেছেন সাংসদ শশী থারুর ; বললেন : “বড় কর্মসূচি, ছোটখাটো  ত্রুটি থাকা স্বাভাবিক” 

কংগ্রেস এআই সামিটের সমালোচনা করলেও প্রশংসা করেছেন সাংসদ শশী থারুর ; বললেন : "বড় কর্মসূচি, ছোটখাটো  ত্রুটি থাকা স্বাভাবিক" 

No Result
View All Result

Recent Posts

  • এআই সামিটে নগ্ন হয়ে উৎপাত করা যুব কংগ্রেস কর্মীদের লাথি মেরে তাড়িয়ে দিল জনতা, ভিডিও ভাইরাল 
  • কংগ্রেস এআই সামিটের সমালোচনা করলেও প্রশংসা করেছেন সাংসদ শশী থারুর ; বললেন : “বড় কর্মসূচি, ছোটখাটো  ত্রুটি থাকা স্বাভাবিক” 
  • এসআইআর প্রক্রিয়ায় সুপ্রিম কোর্টের এই নির্দেশে চরম বিপাকে মমতা ব্যানার্জি : ২৮ তারিখের মধ্যেই চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের নির্দেশ ; সময় বাড়ানোর জন্য রাজ্য সরকারের অনুরোধ খারিজ 
  • ভারতীয় এয়ারলাইন স্পাইসজেটকে   আকাশসীমা থেকে নিষিদ্ধ ঘোষণা করল বাংলাদেশ সরকার
  • ইংরেজবাজারে নিজের বাড়িতেই বিধবা মহিলার রক্তাক্ত দেহ উদ্ধার ! ইঁট দিয়ে থেঁতলে খুন করা হয়েছে বলে সন্দেহ পরিবারের 
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.