• Blog
  • Home
  • Privacy Policy
Eidin-Bengali News Portal
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
Eidin-Bengali News Portal
No Result
View All Result

“মিথ্যাচার, ভীতি প্রদর্শন আর হিংসার আশ্রয় নিয়ে নতুন রাজনৈতিক থিওরি তৈরি করেছেন মমতা ব্যানার্জি” : অমিত শাহ 

Eidin by Eidin
March 28, 2026
in কলকাতা, রাজ্যের খবর
“মিথ্যাচার, ভীতি প্রদর্শন আর হিংসার আশ্রয় নিয়ে নতুন রাজনৈতিক থিওরি তৈরি করেছেন মমতা ব্যানার্জি” : অমিত শাহ 
4
SHARES
51
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

এইদিন ওয়েবডেস্ক,কলকাতা,২৮ মার্চ : “মিথ্যাচার, ভীতি প্রদর্শন আর হিংসার আশ্রয় নিয়ে নতুন রাজনীতির থিওরি তৈরি করেছেন মমতা ব্যানার্জি” : কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ৷ আজ শনিবার কলকাতার নিউ টাউনের হোটেলে তৃণমূলের বিরুদ্ধে শাহর চার্জশিটের উদ্বোধন করতে আসেন তিনি । সঙ্গে ছিলেন দলের রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য ও বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী । ৩৫ পাতার ওই  ‘চার্জশিট’-এর উদ্বোধনের পর তিনি দুর্নীতি, আইনশৃঙ্খলার অবনতি ও ভয়ের পরিবেশ সৃষ্টি করে রাখার অভিযোগ তুলে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে কার্যত তুলোধুনো করেন । শাহ অভিযোগ করেন যে আসামে বিজেপি সরকার আসার পর অনুপ্রবেশ বন্ধ হয়ে গেছে৷ কিন্তু পশ্চিমবঙ্গের উন্মুক্ত সীমান্ত দিয়ে বাংলাদেশি অনুপ্রবেশকারীরা ঢুকে গোটের দেশের নিরাপত্তাকে বড়সড় প্রশ্নচিহ্নের মুখে ফেলে দিয়েছে। 

অমিত শাহ বলেন,”পুরো দেশের সুরক্ষা বাংলার ভোটের উপর নির্ভর করছে । আসামে বিজেপির সরকার গঠন করার পর অনুপ্রবেশ বন্ধ হয়ে গেছে। এখন একটা রাস্তা দিয়ে প্রবেশকারীরা অনুপ্রবেশ করে গোটা দেশের ছড়িয়ে পড়ছে । আর দেশের সুরক্ষা নিয়ে ছেলেখেলা করা হচ্ছে৷ তাই এখানে বাংলার নির্বাচন বাংলার জন্য বিভিন্ন দৃষ্টিকোণ দিয়ে গুরুত্বপূর্ণ তো বটেই পাশাপাশি দেশের সুরক্ষার দৃষ্টিতে দেশের জন্য খুব গুরুত্বপূর্ণ।” তিনি বলেন, “এখন বাংলার মানুষকে ঠিক করতে হবে যে তারা ভয় কে নির্বাচন করবেন নাকি ভরসাকে । ভয় থেকে মুক্তি পেয়ে ভরসার সাথে গোটা দেশ যেভাবে এগিয়ে যাচ্ছে, সেই ভাবে বাংলাকেও এগিয়ে যেতে হবে । আর বাংলার মানুষদের ঠিক করতে হবে ।” 

তিনি বলেন,”বিগত ১৫ বছর ধরে ভয়, দুর্নীতি আর বিভেদের রাজনীতি চলছে । মিথ্যাচার, ভীতি প্রদর্শন আর হিংসার আশ্রয় নিয়ে নতুন রাজনীতির থিওরি মমতা ব্যানার্জি তৈরি করেছেন৷ কোন নির্বাচিত সরকারের কাজ হচ্ছে জনকল্যাণ করা । কিন্তু মমতা ব্যানার্জির আধার হচ্ছে মিথ্যাচার, ভীতি প্রদর্শন এবং হিংসা । ২০১১ সাল থেকে বিজেপি এর বিরুদ্ধে লড়াই করছে৷ কিন্তু এবার আমার পুরো বিশ্বাস যে বাংলার জনতা বিজেপিকে আনতে চলেছেন ।” 

অমিত শাহর কথায়, “আমাদের চার্জশিট নিয়ে তৃণমূল যতই বলুক, এটা বিজেপির চার্জশিট।আসলে এটা তৃণমূল সরকারের বিরুদ্ধে বাংলার জনগণের দেওয়া চার্জশিট। যেটার রূপ দিচ্ছে বিজেপি।” চার্জশিটে দুর্নীতি, নারী সুরক্ষা, শিল্প থেকে স্বাস্থ্য, ১৫ বছরে তৃণমূলে পারফরমেন্স তুুলে ধরেন তিনি।।

Previous Post

কেতুগ্রামের সরকারি স্বাস্থ্যকেন্দ্রের বেহাল ভবনের ছাদের চাঁওড় ভেঙে মৃত্যু ৪ মাসের শিশুকন্যা ; ফের একবার উঠে এল সরকারি  হাসপাতালের বেহাল চিত্র ! 

Next Post

মধ্যপ্রাচ্যের যুদ্ধে ইয়েমেনের হুথিদের এন্ট্রি, ইসরায়েলের ওপর ক্ষেপণাস্ত্র হামলা চালালো ইরান সমর্থিত ওই  সন্ত্রাসী গোষ্ঠীটি 

Next Post
মধ্যপ্রাচ্যের যুদ্ধে ইয়েমেনের হুথিদের এন্ট্রি, ইসরায়েলের ওপর ক্ষেপণাস্ত্র হামলা চালালো ইরান সমর্থিত ওই  সন্ত্রাসী গোষ্ঠীটি 

মধ্যপ্রাচ্যের যুদ্ধে ইয়েমেনের হুথিদের এন্ট্রি, ইসরায়েলের ওপর ক্ষেপণাস্ত্র হামলা চালালো ইরান সমর্থিত ওই  সন্ত্রাসী গোষ্ঠীটি 

No Result
View All Result

Recent Posts

  • মধ্যপ্রাচ্যের যুদ্ধে ইয়েমেনের হুথিদের এন্ট্রি, ইসরায়েলের ওপর ক্ষেপণাস্ত্র হামলা চালালো ইরান সমর্থিত ওই  সন্ত্রাসী গোষ্ঠীটি 
  • “মিথ্যাচার, ভীতি প্রদর্শন আর হিংসার আশ্রয় নিয়ে নতুন রাজনৈতিক থিওরি তৈরি করেছেন মমতা ব্যানার্জি” : অমিত শাহ 
  • কেতুগ্রামের সরকারি স্বাস্থ্যকেন্দ্রের বেহাল ভবনের ছাদের চাঁওড় ভেঙে মৃত্যু ৪ মাসের শিশুকন্যা ; ফের একবার উঠে এল সরকারি  হাসপাতালের বেহাল চিত্র ! 
  • মণিপুরে সেনা অভিযানে অস্ত্রের ভান্ডারের হদিশ ; বিপুল গোলাবারুদ সহ বেশ কয়েকজন নিষিদ্ধ সন্ত্রাসী গোষ্ঠীর ক্যাডার গ্রেপ্তার
  • ইরানের ইসফাহান শহরের অন্তত ৪০ জায়গায় বিমান হামলা চালিয়েছে মার্কিন-ইসরায়েলি যৌথ বাহিনী  
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.