• Blog
  • Home
  • Privacy Policy
Eidin-Bengali News Portal
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
Eidin-Bengali News Portal
No Result
View All Result

কন্যার জন্মদিন উপলক্ষ্যে বৃক্ষরোপণ করলেন হলদিয়ার মাইতি দম্পতি

Eidin by Eidin
September 17, 2023
in রকমারি খবর
কন্যার জন্মদিন উপলক্ষ্যে বৃক্ষরোপণ করলেন হলদিয়ার মাইতি দম্পতি
7
SHARES
102
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

নীহারিকা মুখার্জ্জী,হলদিয়া,১৭ সেপ্টেম্বর :
হলদিয়ার মাইতি দম্পতি বাহাদুর-মীনাক্ষীর একমাত্র কন্যা মেঘনা।আইনের চতুর্থ বর্ষের ছাত্রী সে। গত ১৫ ই সেপ্টেম্বর ছিল তার জন্মদিন। যেহেতু একমাত্র কন্যা তাই আত্মীয়-স্বজন, বন্ধুদের উপস্থিতিতে চিরাচরিত প্রথা মেনে কেক কেটে, হ্যাপি বার্থডে টু ইউ বলতে বলতে মোমবাতি নিভিয়ে খাওয়ার মধ্যে দিয়ে জন্মদিন পালন অনুষ্ঠানের গল্পটা শেষ হতে পারত। কিন্তু মাইতি দম্পতি ও মেঘনার ভাবনাটা ছিল অন্য রকম। তারা প্রত্যেকেই পরিবেশের বর্তমান পরিস্থিতি সম্পর্কে সম্পূর্ণ সচেতন। তারই প্রমাণ পাওয়া গেল তাদের কর্মের মধ্যে দিয়ে।
জন্মদিনকে স্মরণীয় করে রাখতে মাইতি পরিবারের পক্ষ থেকে পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের হাতে তুলে দেওয়া হয় প্রায় ৬০ টি চারাগাছ। মাইতি পরিবারের সদস্যদের উপস্থিতিতে, বিজ্ঞান মঞ্চের উদ্যোগে এবং বরদা রেলওয়ে স্টেশন সুপারিন্টেন্ডেড পার্থ চ্যাটার্জ্জীর সহযোগিতায় ১৭ ই সেপ্টেম্বর বরদা স্টেশনের চারপাশে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়। লক্ষ্য স্টেশন চত্বরটি শ্যামল, শোভন ও সুন্দর করে গড়ে তোলা।
বৃক্ষরোপণের সময় পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের সদস্যদের উৎসাহ ছিল প্রবল। তাদের সঙ্গে হাত মেলায় মাইতি পরিবার। তরুণী মেঘনা রঙিন প্রজাপতির মত ডানা মেলে প্রতিটি বৃক্ষরোপণের জায়গায় পৌঁছে যাওয়ার চেষ্টা করে। তার উপস্থিতি যেন বৃক্ষরোপণে রত দাদা-কাকাদের মধ্যে বাড়তি প্রেরণা যোগায়। সে নিজেও কয়েকটি বৃক্ষরোপণ করে।
লাজুক মেঘনা হাসিমুখে বলল,সত্যি এএক আলাদা অনুভূতি। চারদেওয়ালের বাইরে বেরিয়ে বৃক্ষরোপণের মধ্যে যে এত আনন্দ পাওয়া যেতে পারে সেটা বাইরে না এলে বুঝতে পারতাম না। সুযোগ পেলে আবার আসব।
অন্যদিকে পার্থ বাবু বললেন,জন্মদিনের আনন্দ মুখর পরিবেশের মত এই বিশ্বকে সবুজে ভরিয়ে দিতে সবাই এগিয়ে আসুন, নিজেদের সাধ্যমতো অন্তত একটা করে বৃক্ষরোপণ করি। দূষণ মুক্ত পরিবেশ পেয়ে প্রকৃতি হাসবে, হেসে উঠবে আমাদের ভবিষ্যত প্রজন্ম ।।

Previous Post

অষ্টমবারের মতো এশিয়া কাপ চ্যাম্পিয়ন হল ভারত

Next Post

কবিতা : হঠাৎ দেখা

Next Post
কবিতা : হঠাৎ দেখা

কবিতা : হঠাৎ দেখা

No Result
View All Result

Recent Posts

  • পিপ্পলাদ কৃত শ্রী শনি স্তোত্রম্ : জীবনের বাধা ও কষ্ট দূর হয়
  • গঙ্গার তীরে মুরগির মাংস খাওয়া অপরাধ নয় বলে মনে করছেন টিএমসি “হিন্দু” সাংসদ মহুয়া মৈত্র ; পালটা সুপ্রিম কোর্টের “মুসলিম” আইনজীবী শুভি খানের প্রশ্ন : “মসজিদে শূকরের মাংস রাখা কি ঠিক ?”  
  • আলিগড়ে এক ধর্ষিতা নারীর সঙ্গে যৌন সম্পর্কের প্রস্তাব দেওয়া হেড কনস্টেবল ইমরান খানকে বরখাস্ত করেছে উত্তরপ্রদেশ প্রশাসন 
  • “আল্লাহর ইচ্ছায় মুসলিমদের মধ্যে  বিভাজন করো না” : আফগানিস্তান ও পাকিস্তানের উদ্দেশ্যে মোজতবা খোমিনির নামে একটি বার্তা প্রকাশ করা হল 
  • “বহিরাগত” প্রার্থীকে মেনে নিতে না পেরে জেলা পার্টি অফিসে তালা ঝুলিয়ে দিলেন কালনায় বিজেপির মণ্ডল সভাপতিরা ; প্রার্থী বললেন : “তৃণমূল পয়সা দিয়ে বিজেপির ঝান্ডা ধরিয়ে এইসব করাচ্ছে”
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.