• Blog
  • Home
  • Privacy Policy
Eidin-Bengali News Portal
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
Eidin-Bengali News Portal
No Result
View All Result

বাঁকুড়ায় তৃণমূল নেতা দেবাংশু ভট্টাচার্যের সভায় বজ্রপাত, নিহত ১, আহত অন্তত ৫০

Eidin by Eidin
May 1, 2023
in রাজ্যের খবর
বাঁকুড়ায় তৃণমূল নেতা দেবাংশু ভট্টাচার্যের সভায় বজ্রপাত, নিহত ১, আহত অন্তত ৫০
5
SHARES
68
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

এইদিন ওয়েবডেস্ক,বাঁকুড়া,০১ মে : বাঁকুড়ার ইন্দাসে তৃণমূল কংগ্রেসের মুখপাত্র দেবাংশু ভট্টাচার্যের সভায় বজ্রপাতের ঘটনা ঘটেছে । বজ্রপাতে একজন তৃণমূল কর্মীর মৃত্যু হয়েছে । আহত হয়েছে অন্তত ৫০ জন । তাদের চিকিৎসার জন্য ইন্দাস ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয় । সেখানে একজনকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা । পুলিশ জানিয়েছে নিহতের নাম সামাদ মল্লিক (৪২) । তার বাড়ি ইন্দাস থানার বাথানিয়া গ্রামে । আহতদের মধ্যে ১ মহিলাসহ ৯ জনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে ।
জানা গেছে, রবিবার বিকেলে ইন্দাস থানার আশিনপুরের দিঘির পাড়ে প্রতিবাদ সভা ছিল তৃণমূলের । ওই সভায় মুখ্য বক্তা ছিলেন দেবাংশু ভট্টাচার্য । বহু তৃণমূল কর্মী ও সমর্থক সভায় জড়ো হয়েছিল । কিন্তু সভা শুরুর আগেই মুশলধার বৃষ্টি শুরু হয় । বৃষ্টি থেকে বাঁচতে বেশ কিছু তৃণমূল কর্মী একটি ত্রিপল নিয়ে সভাস্থলের অদূরে একটি বট গাছের নিচে আশ্রয় নেয় । সেই সময় গাছে বজ্রপাত হলে প্রায় সকলেই আহত হয় । তাদের উদ্ধার করে তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হলে একজনকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা । আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে ।।

Previous Post

কবিতা : নতুন সময়

Next Post

ধর্ষণে বাধা দেওয়ায় তরুনীকে গুলি করে মারলো তালিবান জঙ্গি আব্দুল কুদৌস

Next Post
ধর্ষণে বাধা দেওয়ায় তরুনীকে গুলি করে মারলো তালিবান জঙ্গি আব্দুল কুদৌস

ধর্ষণে বাধা দেওয়ায় তরুনীকে গুলি করে মারলো তালিবান জঙ্গি আব্দুল কুদৌস

No Result
View All Result

Recent Posts

  • রাজকোটে নাথুরাম গডসের নাটকের সেট ভাঙচুর করল কংগ্রেস
  • শ্রী আদিত্য দ্বাদশ নাম স্তোত্রম্  : দুঃখ-কষ্ট নিবারণে রবিবার সকালে এই স্তোত্র পাঠ উপযোগী
  • আয়কর বিধিমালার খসড়া পত্র প্রকাশিত হয়েছে, করদাতাদের জানা প্রয়োজন
  • “তড়িঘড়ি” পঞ্চায়েত সংশোধনী বিল আনলেন মমতা ব্যানার্জি ; অমিত মালব্যর কথায় : “পরাজয় নিশ্চিত জেনে পঞ্চায়েতগুলি বাঁচানোর প্রচেষ্টা”
  • টি-২০ বিশ্বকাপ ২০২৬ : মার্কিন যুক্তরাষ্ট্রের বিপক্ষে সূর্যের দুর্দান্ত ব্যাটিং ; ভাঙলেন একাধিক রেকর্ড 
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.