• Blog
  • Home
  • Privacy Policy
Eidin-Bengali News Portal
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
Eidin-Bengali News Portal
No Result
View All Result

মৌলবাদী দল জামায়াত ইসলামির মিষ্টি কথায় ফেঁসে যোগদানের কয়েকদিনের মধ্যে পদত্যাগ করলেন  হিন্দু শাখার নেতাকর্মীরা 

Eidin by Eidin
December 7, 2025
in আন্তর্জাতিক
মৌলবাদী দল জামায়াত ইসলামির মিষ্টি কথায় ফেঁসে যোগদানের কয়েকদিনের মধ্যে পদত্যাগ করলেন  হিন্দু শাখার নেতাকর্মীরা 
4
SHARES
50
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

এইদিন ওয়েবডেস্ক,বাংলাদেশ,০৭ ডিসেম্বর : বাংলাদেশ জামাত ইসলামির লক্ষ্য হল দেশকে একশ শতাংশ ইসলামি রাষ্ট্র বানানো । কিন্তু ক্ষমতায় আসতে গেলে দরকার হিন্দু ভোটের । তাই “কাঁটা দিয়ে কাঁটা তোলার” পরিকল্পনা করেছিল ওই কট্টর ইসলামি মৌলবাদী দলটি । সেই লক্ষ্যে জামাতের মিষ্টি কথায় ফেঁসে কিছু হিন্দু ওই দলে যোগদানও করেছিল । কিন্তু জামাত ইসলামির গোপন অভিসন্ধি টের পেয়ে অবশেষে তারা সমস্ত পদ থেকে পদত্যাগ করেছেন । 

বাংলাদেশের গোপালগঞ্জের কোটালীপাড়ায় জামায়াতে ইসলামীর একটি হিন্দু শাখার ৯ নেতাকর্মী একসাথে  পদত্যাগ করেছেন। উপজেলার সাদুল্লাপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডে এই ঘটনা ঘটেছে।শনিবার (৬ ডিসেম্বর) রাতে উপজেলার পিড়ারবাড়ি বাজারে এক সাংবাদিক সম্মেলনে তারা  পদত্যাগের ঘোষণা করেন ।তাদের পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন সাদুল্লাপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড জামায়াতে ইসলামীর হিন্দু শাখার সভাপতি মনজ মল্লিক ওরফে ঝন্টু।

পদত্যাগের বিষয়ে তিনি বলেন, শনিবার থেকে আমরা বাংলাদেশ জামায়াতে ইসলামীর হিন্দু শাখার কোটালীপাড়া উপজেলার সাদুল্লাপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের সভাপতি, সহ-সভাপতি, উপদেষ্টা ও সদস্যসহ ৯ জন পারিবারিক ও সামাজিক কারণে বাংলাদেশ জামায়াতে ইসলামীর হিন্দু শাখার পদ ও সব কার্যক্রম থেকে পদত্যাগ করলাম।পদত্যাগ করা নেতারা হলেন— সাদুল্লাপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড জামায়াতে হিন্দু শাখার সভাপতি মনজ মল্লিক ওরফে ঝন্টু, সহ-সভাপতি বিমল বালা, উপদেষ্টা নারায়ণ হালদার, সদস্য দুলাল মল্লিক, সবুজ মল্লিক, সুভাষ মধু, প্রকাশ সরকার, প্রদীপ ঢালী ও শিশির মল্লিক।

এই বিষয়ে উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি ফরিদ উদ্দিন মাসউদ বলেন, কিছুদিন আগে কমিটি হয়েছিল। কিন্তু তারা পদত্যাগ করেছেন কি না তা আমার জানা নেই। কোটালীপাড়া উপজেলায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর হিন্দু শাখার সদ্য গঠিত ৯ নেতাকর্মীর পদত্যাগের ঘোষণায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে ।।

Previous Post

রাজমিস্ত্রির কাজ আর টোটো চালিয়ে ৫ জনের সংসার চালাত কিশোর হাসিদুল শেখ, দুর্ঘটনায় তার মৃত্যুতে অথৈ জলে পড়ে গেছে গোটা পরিবার 

Next Post

সন্ত্রাসী গোষ্ঠী হেফাজতে ইসলামের দায়ের করা ধর্মনিন্দার মিথ্যা অভিযোগে অন্তঃসত্ত্বা হিন্দু বধূকে জেলে পাঠালো মহম্মদ ইউনূসের পুলিশ 

Next Post
সন্ত্রাসী গোষ্ঠী হেফাজতে ইসলামের দায়ের করা ধর্মনিন্দার মিথ্যা অভিযোগে অন্তঃসত্ত্বা হিন্দু বধূকে জেলে পাঠালো মহম্মদ ইউনূসের পুলিশ 

সন্ত্রাসী গোষ্ঠী হেফাজতে ইসলামের দায়ের করা ধর্মনিন্দার মিথ্যা অভিযোগে অন্তঃসত্ত্বা হিন্দু বধূকে জেলে পাঠালো মহম্মদ ইউনূসের পুলিশ 

No Result
View All Result

Recent Posts

  • তালিবানের হামলার পর ‘খোলা যুদ্ধ’ ঘোষণা করল পাকিস্তান ; পাক তথ্যমন্ত্রীর দাবি : “১৩৩ জন তালেবান সদস্য নিহত এবং ২০০ জনেরও বেশি আহত করেছি”
  • শুক্র গ্রহ পঞ্চরত্ন স্তোত্রম্ : এই স্তোত্র পাঠে জীবনের সুখ-সমৃদ্ধি বৃদ্ধি পায় বলে বিশ্বাস
  • রাতভর তালিবানের ব্যাপক হামলায় ৫৫ পাক সেনা খতম, ১৯ পাকিস্তানি পোস্ট ও একটি বিমান ধ্বংস ; “ভারতের প্রতিনিধি তালিবান”দের দেখে নেওয়ার হুমকি পাকিস্থানি প্রতিরক্ষামন্ত্রীর
  • ‘দ্য কেরালা স্টোরি ২: গোজ বিয়ন্ড’-এর মুক্তি স্থগিত করল কেরালা হাইকোর্ট
  • শিলিগুড়িতে জনজাতি সুরক্ষা মঞ্চের উত্তরকন্যা অভিযানে  লাঠিচার্জ, চললো জলকামান ও কাঁদানে গ্যাস ; প্রতিবাদে সরব হলেন শুভেন্দু অধিকারী 
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.