এইদিন ওয়েবডেস্ক,জম্মু,০২ এপ্রিল : দেবী কালীকে উপহাস করার অভিযোগে অভিযুক্ত চার মুসলিম ব্যক্তিকে জম্মুর একটি আদালতের ভেতরে একদল আইনজীবী বেদম পিটিয়ে দিয়েছে । প্রত্যক্ষদর্শীরা এই হামলার বিষয়টি নিশ্চিত করেছেন এবং আদালতের মেঝেতে রক্তের দাগ দেখতে পাওয়ার কথা জানিয়েছেন। বিশৃঙ্খলা শুরু হতেই মামলার দায়িত্বে থাকা বিচারক তাৎক্ষণিকভাবে আদালত কক্ষ ত্যাগ করেন।
ঘটনার সূত্রপাত একটি ভিডিও নিয়ে৷ যেখানে কিছু লোককে দেবী কালীর সাথে সম্পর্কিত ধর্মীয় রীতিনীতি নিয়ে উপহাস করতে দেখা যায়। ভিডিওটি ভাইরাল হওয়ার পর, বজরং দলের সভাপতি রাকেশ বজরং একটি অভিযোগ দায়ের করেন, যেখানে বলা হয় যে এটি হিন্দু সম্প্রদায়ের ধর্মীয় অনুভূতিতে আঘাত করেছে।
অভিযোগের ভিত্তিতে, মোহাম্মদ আরিফ, শহীদ, ইউনুস, ইমরান এবং ভিডিও রেকর্ডকারী আসিফকে ২০২৬ সালের ৫, ৬ এবং ৮ মার্চ গ্রেপ্তার করা হয়। আসিফ ছাড়া বাকি চার অভিযুক্তকে ২০২৬ সালের ১৬ মার্চ অন্তর্বর্তীকালীন জামিন দেওয়া হয়। বুধবার (১ এপ্রিল), চার অভিযুক্তকে নিম্ন আদালতে হাজির করা হয়েছিল, যেখানে তাদের অন্তর্বর্তীকালীন জামিন স্থায়ী করা হবে কিনা সে বিষয়ে সিদ্ধান্ত হওয়ার কথা ছিল, ঠিক তখনই হঠাৎ হামলাটি ঘটে।।
তথ্যসূত্র ও ছবি : সৌজন্যে ওপি ইন্ডিয়া হিন্দি ।
