• Blog
  • Home
  • Privacy Policy
Eidin-Bengali News Portal
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
Eidin-Bengali News Portal
No Result
View All Result

কালিয়াচক কান্ডের মূল উসকানিদাতা আইনজীবী মোফাক্কেরুল ইসলাম গ্রেপ্তার 

Eidin by Eidin
April 3, 2026
in জেলার খবর, রাজ্যের খবর
কালিয়াচক কান্ডের মূল উসকানিদাতা আইনজীবী মোফাক্কেরুল ইসলাম গ্রেপ্তার 
4
SHARES
54
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

এইদিন ওয়েবডেস্ক,দার্জিলিং,০৩ এপ্রিল : অবশেষে গ্রেপ্তার হলেন মোথাবাড়ি কান্ডের মূল উসকানিদাতা ও আইনজীবী মোফাক্কেরুল ইসলাম । আজ শুক্রবার তাকে বাগডোগরা বিমানবন্দর থেকে গ্রেপ্তার করা হয়েছে । গ্রেপ্তারির খবর নিজেই জানান ওই আইনজীবী । একটি ভিডিও-তে তাকে বলতে শোনা গেছে, “কি ভোটার ডিলিট হয়ে গেছে, তার প্রতিবাদে ওখানে ছিলাম বলে অ্যারেস্ট হয়ে গেলাম ।  বাগডোগরা এয়ারপোর্ট থেকে ।’ এদিকে সোশ্যাল মিডিয়ায় দাবি করা হচ্ছে যে নেপাল হয়ে বাংলাদেশ পালানোর পরিকল্পনা করেছিলেন কালিয়াচক কাণ্ডের মূল অভিযুক্ত মোফাক্কেরুল ইসলাম । 

এসআইআর তালিকায় নাম বাদ পড়ায় বুধবার মালদা জেলার মোথাবাড়ি ও সুজাপুর উত্তপ্ত হয়ে ওঠে । কালিয়াচক-২ ব্লক অফিসের ভিতর গভীর রাত পর্যন্ত আটকে রাখা হয় তিনজন মহিলাসহ ৭ জন বিচারককে। একজন মহিলা বিচারকের চরম  আতঙ্কিত হয়ে নির্বাচন কমিশনের কর্তাকে ফোন করার মুহুর্তের একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে । এই ঘটনায় রাজ্য প্রশাসনের ভূমিকায় চরম ক্ষোভ প্রকাশ করে সুপ্রিম কোর্ট । বৃহস্পতিবার প্রধান বিচারপতি সূর্য কান্তের নেতৃত্বাধীন বেঞ্চ স্পষ্ট জানিয়ে দেয়, ঘটনার তদন্ত হবে এনআইএ অথবা সিবিআই-এর মাধ্যমে। শেষ পর্যন্ত জাতীয় তদন্তকারী সংস্থার (NIA) হাতেই তদন্তভার তুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন । ইতিমধ্যেই তদন্তে নেমে পড়েছে এন আই এ৷

যদিও গ্রেপ্তারের পর আইনজীবী মোফাক্কেরুল ইসলামের সুর নরম হলেও বুধবার রাতে কালিয়াচক-২ ব্লক অফিসের সামনে তাকে একটি চারচাকা গাড়ির ছাদে দাঁড়িয়ে উত্তেজক বক্তব্য দিতে দেখা গেছে । সেই ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে । ভিডিওতে মোফাক্কেরুল ইসলামকে সরাসরি পুলিশ ও গোয়েন্দা বিভাগকে চ্যালেঞ্জ ছুড়ে দিতেও শোনা যায় । ভাইরাল ভিডিওতে তাকে বলতে শোনা গেছে,”এই, এসপি । ডিআইবি-সিআইডি কে আছিস রে ভাই ? আইবি-ই-ই-ই । আয় এখানে৷’ তিনি আরও বলেন, ‘একটাই কথা,এই আন্দোলটা নিজের ছেলেমেয়েকে বাঁচানোর আন্দোলন৷’ এরপরেও তাকে উত্তেজক কথাবার্তা বলতে শোনা যায় । 

ঘটনার পর থেকেই তাকে অবিলম্বে গ্রেপ্তারের দাবিতে তোলপাড় শুরু হয় সোশ্যাল মিডিয়ায় । রাজারহাটের বিজেপি প্রার্থী তরুনজ্যোতি তিওয়ারি ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে লিখেছেন,’এই লোকটাকে এখনো গ্রেফতার কেন করা হয়নি? CAA, WAQF থেকে শুরু করে গতকালকের ঘটনা।প্রত্যেকটা ঘটনার পিছনে এর উস্কানি আছে। এই লোকটাকে অবিলম্বে গ্রেফতার করা উচিত। Election Commission of India এর উচিত বিষয়টা দেখা। একসাথে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত। মমতা বন্দ্যোপাধ্যায় মানুষকে উস্কানি দিয়েছেন ।’

এদিকে নির্বাচন কমিশনের নির্দেশে মালদহের স্পর্শকাতর এলাকাগুলিতে নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে। এসআইআর প্রক্রিয়াকে কেন্দ্র করে যে অশান্তি ছড়িয়েছিল, তার নেপথ্যে কোনও বৃহত্তর ষড়যন্ত্র বা নাশকতামূলক ছক রয়েছে কি না, তা খতিয়ে দেখবে এনআইএ। বিশেষ করে বিচারকদের মতো সাংবিধানিক পদমর্যাদার ব্যক্তিদের টার্গেট করায় বিষয়টিকে অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখছে কেন্দ্র ও কমিশন।।

Tags: Kaliachak BDO Office BlockedLawyer Mofakkerul Islam ArrestedMaldaSIR ProtestWestBengal Election 2026
Previous Post

আফগানিস্তানে “ধুরান্ধর” সিনেমা প্রদর্শনের অনুমতি দিল তালিবান ; তালিবান নেতা বলেছেন : “পাকিস্তান কি জিনিস তা সবার জানা দরকার” 

Next Post

কালিয়াচক কান্ডে রাজ্য পুলিশ প্রশাসনের “নিষ্ক্রিয়তা ও ব্যর্থতা” নিয়ে উদ্বেগ, এসআইআর-এর কাজে নিযুক্ত বিচারপতিদের নিরাপত্তা নিশ্চিত করতে নির্দেশ দিল সুপ্রিম কোর্ট 

Next Post
কালিয়াচক কান্ডে রাজ্য পুলিশ প্রশাসনের “নিষ্ক্রিয়তা ও ব্যর্থতা” নিয়ে উদ্বেগ, এসআইআর-এর কাজে নিযুক্ত বিচারপতিদের নিরাপত্তা নিশ্চিত করতে নির্দেশ দিল সুপ্রিম কোর্ট 

কালিয়াচক কান্ডে রাজ্য পুলিশ প্রশাসনের "নিষ্ক্রিয়তা ও ব্যর্থতা" নিয়ে উদ্বেগ, এসআইআর-এর কাজে নিযুক্ত বিচারপতিদের নিরাপত্তা নিশ্চিত করতে নির্দেশ দিল সুপ্রিম কোর্ট 

No Result
View All Result

Recent Posts

  • রাজ্যের মুখ্য নির্বাচনী কর্মকর্তার কার্যালয়ের সামনে বিক্ষোভের ঘটনায় তৃণমূলের ২ কাউন্সিলর সহ একাধিক ব্যক্তির বিরুদ্ধে এফআইআর 
  • ইরানের একাধিক প্রদেশে রাতভর মারাত্মক হামলা ; সাধারণ মানুষের মধ্যে লুকিয়ে থাকা কর্মকর্তাদের অবস্থান প্রকাশ না করার জন্য নাগরিকদের হুমকি দিল ইরানের রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম
  • কালিয়াচক কান্ডে রাজ্য পুলিশ প্রশাসনের “নিষ্ক্রিয়তা ও ব্যর্থতা” নিয়ে উদ্বেগ, এসআইআর-এর কাজে নিযুক্ত বিচারপতিদের নিরাপত্তা নিশ্চিত করতে নির্দেশ দিল সুপ্রিম কোর্ট 
  • কালিয়াচক কান্ডের মূল উসকানিদাতা আইনজীবী মোফাক্কেরুল ইসলাম গ্রেপ্তার 
  • আফগানিস্তানে “ধুরান্ধর” সিনেমা প্রদর্শনের অনুমতি দিল তালিবান ; তালিবান নেতা বলেছেন : “পাকিস্তান কি জিনিস তা সবার জানা দরকার” 
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.