• Blog
  • Home
  • Privacy Policy
Eidin-Bengali News Portal
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
Eidin-Bengali News Portal
No Result
View All Result

পাণ্ডবেশ্বরের বহুলা গ্রামে পরপর ৩ জায়গায় ভূমিধ্বস, আতঙ্ক এলাকায়

Eidin by Eidin
August 28, 2022
in রাজ্যের খবর
পাণ্ডবেশ্বরের বহুলা গ্রামে পরপর ৩ জায়গায় ভূমিধ্বস, আতঙ্ক এলাকায়
ধ্বসের কারনে শুকিয়ে গেছে পুকুরের জল । পান্ডবেশ্বর ।
7
SHARES
95
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

পাণ্ডবেশ্বর(পশ্চিম বর্ধমান),২৮ আগস্ট : একই দিনে পরপর ৩ জায়গায় ভূমিধ্বসের ফলে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়েছে পশ্চিম বর্ধমান জেলার পাণ্ডবেশ্বর থানার বহুলা গ্রামে । খবর পেয়ে ঘটনাস্থলে আসে ইসিএলের আধিকারিকরা । তাঁরা গ্রামবাসীদের নিরাপদ জায়গায় সরে যাওয়ার পরামর্শ দিয়েছে । এদিকে ভূমিধ্বসের কারন হিসাবে ইসিএলের বেহিসাবি কয়লা উত্তোলনকেই দায়ি করেছেন স্থানীয় বাসিন্দারা । এনিয়ে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে এলাকায় ।
স্থানীয় সুত্রে খবর,শনিবার রাত্রি ১১টা নাগাদ পাণ্ডবেশ্বর বিধানসভার বহুলা গ্রামের পরপর ৩ জায়গায় ধ্বস নামে । প্রথম ধ্বস নামে বহুলা গ্রামের মণ্ডল পাড়ার সামনে একটি পুকুরে । পুকুরের জল ভূগর্ভে চলে যাওয়ায় লক্ষাধিক টাকার মাছ নষ্ট হয়ে গেছে বলে দাবি পুকুর মালিকদের । দ্বিতীয় ধ্বসটি নামে গ্রামের বদ্যাকর পাড়ার প্রায় পাঁচটি বাড়ির মাঝখানে । ধ্বসের জেরে ওই পাড়ার বাসিন্দাদের মধ্যে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে । তৃতীয় ধ্বসের ঘটনাটি ঘটে বহুলা গ্রামের ওসিপিতে ।

ঘন বসতির মাঝে ভূমিধ্বস । পান্ডবেশ্বর । রবিবার ।


স্থানীয় বাসিন্দা মাগারাম বাদ্যকরের কথায়, ‘শনিবার রাতে খাওয়া দাওয়ার পর সবে শুয়েছি,ঠিক সেই সময় প্রবল জোরে বাতাস বয়ে যাওয়ার মত শব্দ শুনতে পাই । জানালা খুলে দেখি আমাদের বাড়ির পাশেই ধ্বস নেমেছে । সঙ্গে সঙ্গে বাইরে এসে প্রতিবেশীদের সতর্ক করে দিই । সারারাত খোলা আকাশের নিচে আমাদের কাটাতে হয়েছে । রবিবার ইসিএলের লোকজন আমাদের নিরাপদ জায়গায় সরে যেতে বলেছে । কিন্তু আমাদের বিকল্প উপায় নেই । এখন কোথায় যাবো আমরা? তাই আমাদের দাবি ইসিএল আমাদের পুনর্বাসনের ব্যবস্থা করুক ।’ যদিও গ্রামবাসীদের দাবি প্রসঙ্গে ইসিএলের তরফ থেকে কোনো মতামত পাওয়া যায়নি ।।

Previous Post

বাংলাদেশে হিন্দু শিক্ষার্থীদের ইসলাম ধর্মগ্রহণের জন্য চাপ দেওয়ার অভিযোগ উঠল শিক্ষকের বিরুদ্ধে

Next Post

ইউক্রেন ছেড়ে রাশিয়ায় আসা লোকেদের মাসিক ১০ হাজার রুবল করে পেনশন দেওয়া হবে

Next Post
ইউক্রেন ছেড়ে রাশিয়ায় আসা লোকেদের মাসিক ১০ হাজার রুবল করে পেনশন দেওয়া হবে

ইউক্রেন ছেড়ে রাশিয়ায় আসা লোকেদের মাসিক ১০ হাজার রুবল করে পেনশন দেওয়া হবে

No Result
View All Result

Recent Posts

  • তিহার জেলে আত্মসমর্পণের পর রাজপাল যাদবকে একটি চলচ্চিত্রের প্রস্তাব দিয়েছেন সোনু সুদ  
  • ‘হাম দো, হামারে দো ডজন’ : মুসলমানদের ২৪ টি করে সন্তান নেওয়ার পরামর্শ দিলেন   এআইএমআইএম নেতা শওকত আলী 
  • হিন্দুদের কাছ থেকে মুসলিমদের জমি কেনা আটকাতে আইন চালু করতে চলেছেন আসাম সরকার !  হেমন্ত বিশ্বশর্মার মত “বীর” বাংলায় চাইছেন তথাগত রায় 
  • বার্ধক্য ভাতা জোটেনি ১০৪ বছরের বৃদ্ধের, ভোটের মুখে এই ঘটনা প্রকাশ্যে আসতেই তোলপাড় বর্ধমানের রাজনৈতিক মহল 
  • খাস কলকাতায় আগ্নেয়াস্ত্রসহ গ্রেপ্তার অস্ত্র পাচারকারী 
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.