• Blog
  • Home
  • Privacy Policy
Eidin-Bengali News Portal
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
Eidin-Bengali News Portal
No Result
View All Result

আগ্নেয়াস্ত্র সহ ২ দুস্কৃতীকে গ্রেপ্তার করল কাটোয়া থানার পুলিশ

Eidin by Eidin
June 16, 2025
in জেলার খবর, রাজ্যের খবর
আগ্নেয়াস্ত্র সহ ২ দুস্কৃতীকে গ্রেপ্তার করল কাটোয়া থানার পুলিশ
4
SHARES
63
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

এইদিন ওয়েবডেস্ক,কাটোয়া(পূর্ব বর্ধমান),১৬ জুন : আগ্নেয়াস্ত্র সহ ২ দুস্কৃতীকে গ্রেপ্তার করল পূর্ব বর্ধমান জেলার কাটোয়া থানার পুলিশ । ধৃতরা হল : কাটোয়া শহরের কাটোয়া পাড়ার বাসিন্দা ইব্রাহিম শেখ ও কাসেম শেখ । রবিবার রাতে কাটোয়া-কেতুগ্রাম রোডে সুড্ডা বাইপাসের কাছে দুটো পাইপগান ও দু’রাউন্ড কার্তুজসহ তাদের গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ ৷ আজ সোমবার ধৃত দুই দুষ্কৃতীকে কাটোয়া মহকুমা আদালতে তোলা হলে ৩ দিনের জন্য পুলিশ হেফাজতে পাঠানো হয় । 

পুলিশ সূত্রে খবর,কাসেম শেখ বর্তমানে কাটোয়া পাড়ায় বসবাস করলেও আগে সে পানুহাটের  ডাঙ্গাপাড়ায় থাকত । রবিবার রাতে কাসেম ও ইব্রাহিম হাতে থলি নিয়ে সুড্ডা বাইপাসের কাছে সন্দেহজনক ভাবে ঘোরাঘুরি করছিল । গোপন সূত্র থেকে কাটোয়া থানায় খবর গেলে পুলিশের একটা দল সেখানে হানা দেয় । পুলিশ তাদের আটকে ব্যাগে তল্লাশি চালাতেই আগ্নেয়াস্ত্র ও কার্তুজ উদ্ধার হয় । পুলিশ জানতে পেরেছে যে ওই দুই দুষ্কৃতী রাস্তায় গাড়ি আটকে ডাকাতির মতলব করেছিল । তাদের সঙ্গে আরও কয়েকজন যোগ দেওয়ার কথা ছিল । কিন্তু তার আগেই দুই দুষ্কৃতী পুলিশের হাতে ধরা পড়ে যায় । পুলিশ জানিয়েছে,ধৃতদের জেরা করে বাকি দুষ্কৃতীদের চিহ্নিত করার চেষ্টা চলছে ।। 

Previous Post

পথ কুকুরকে নৃশংসভাবে হাঁসুয়ার কোপ, হামলাকারী ও প্রতিবেশী পরিবারের সংঘর্ষ

Next Post

ইরান জুড়ে ইসরায়েলের হামলা, একাধিক শহরে আঘাত

Next Post
ইরান জুড়ে ইসরায়েলের হামলা, একাধিক শহরে আঘাত

ইরান জুড়ে ইসরায়েলের হামলা, একাধিক শহরে আঘাত

No Result
View All Result

Recent Posts

  • খামেনির হত্যায় ইরানে উদযাপন, ভারতের কাশ্মীরে বিক্ষোভ 
  • চূড়ান্ত ভোটার তালিকা থেকে বাদ গেল সাতগাছিয়ার দুটি পরিবারের একাধিক সদস্যের নাম, ক্ষোভ এলাকায় 
  • টি-২০ বিশ্বকাপ থেকে পাকিস্তানকে বিদায় করে দিল শ্রীলঙ্কা 
  • “ইতিহাসে সবচেয়ে ধ্বংসাত্মক আক্রমণাত্মক অভিযান শুরুর”  হুমকি দিল ইরানের বিপ্লবী গার্ড ; এদিকে খোমিনির হত্যার পর বোরখা খুলে নেচেগেয়ে উদযাপন করছে ইরানি মেয়েরা 
  • আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর খবর ঘোষণা করল ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন 
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.