• Blog
  • Home
  • Privacy Policy
Eidin-Bengali News Portal
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
Eidin-Bengali News Portal
No Result
View All Result

এফআইআর বাতিল চেয়ে হাইকোর্টের দ্বারস্থ কার্তিক মহারাজ

Eidin by Eidin
July 1, 2025
in কলকাতা, রাজ্যের খবর
এফআইআর বাতিল চেয়ে হাইকোর্টের দ্বারস্থ কার্তিক মহারাজ
4
SHARES
62
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

এইদিন ওয়েবডেস্ক,কলকাতা,০১ এপ্রিল : এক মহিলার দায়ের করা ধর্ষণ ও প্রতারণার অভিযোগের ভিত্তিতে মুর্শিদাবাদ জেলার বেলডাঙ্গার ভারত সেবাশ্রম সংঘের সন্নাসী কার্তিক মহারাজকে জিজ্ঞাসাবাদ করার জন্য আজ মঙ্গলবার মুর্শিদাবাদের নবগ্রাম থানায় তলব করা হয়েছিল । তবে হাজিরা এড়িয়ে এফআইআর প্রত্যাহারের দাবিতে তিনি কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন । বিচারপতি জয় সেনগুপ্তের এজলাসে এই মামলার শুনানি হবে । 

মহিলার অভিযোগ,১৩ বছর আগে চাকরি করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে কার্তিক মহারাজ তাকে ধর্ষণ ও জোর করে গর্ভপাত করান । এই মর্মে নবগ্রাম থানায় একটা অভিযোগও দায়ের করেছেন ওই মহিলা । সেই অভিযোগের ভিত্তিতে কার্তিক মহারাজের বিরুদ্ধে আইপিসির ৩৭৬ (২) , ৩১৩, ৫০৬, ৪১৭ ধারায় মামলা রুজু করেছে । সোমবার সন্নাসীকে নোটিশ করে থানায় তলব করা হয়েছিল। 

কিন্তু অভিযোগকারিনীর আরও একটা ভিডিও ভাইরাল হয়েছে ৷ যেখানে তিনি কার্তিক মহারাজের বিরুদ্ধে দায়ের করা গোটা পরিকল্পনায় “দিদির লোকেরা, জনৈক সাংবাদিক দীপক ব্যাপারী এবং আই-প্যাক” জড়িত বলে দাবি করেছেন । ভিডিওটি নিজের এক্স হ্যান্ডেলে শেয়ার করে বিজেপির সর্বভারতীয় আইটি ইনচার্জ অমিত মালব্য মন্তব্য করেছেন, ‘ভারত সেবাশ্রম সংঘের একজন শ্রদ্ধেয় সন্ত কার্তিক মহারাজের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ আনা হয়েছে’ । কার্তিক মহাজার নিজেও বলেছেন যে ‘সত্যের জয় হবেই’৷

কিন্তু দীর্ঘ ১২ বছর পর ঠিক ২০২৬ সালের বিধানসভার ভোটের মুখেই একজন ‘হিন্দুত্ববাদী’ সর্বত্যাগী সন্নাসীর বিরুদ্ধে কেন এই অভিযোগ তোলা হল ? এই প্রশ্ন উঠছে । বিশেষ করে বিজেপি তুলছে এই প্রশ্ন । তার মাঝে ‘দিদির লোকেরা, জনৈক সাংবাদিক দীপক ব্যাপারী এবং আই-প্যাক’-এর জড়িত থাকার বিষয়ে মহিলার স্বীকারোক্তি রাজ্যের শাসকদলের দিকে ষড়যন্ত্রের ইঙ্গিত দেয় ।। 

Previous Post

ফিফা ক্লাব বিশ্বকাপ থেকে বিদায় নিল ইন্টার মিলান

Next Post

‘জোট সঙ্গী’ তৃণমূল দলের নেত্রীর হাতেই বেদম মার খেতে হল সিপিএমের প্রবীণ নেতাকে, প্রকাশ্য রাস্তায় ফেলে চলে জুতো-লাথি-ঘুঁষি

Next Post
‘জোট সঙ্গী’ তৃণমূল দলের নেত্রীর হাতেই বেদম মার খেতে হল সিপিএমের প্রবীণ নেতাকে, প্রকাশ্য রাস্তায় ফেলে চলে জুতো-লাথি-ঘুঁষি

'জোট সঙ্গী' তৃণমূল দলের নেত্রীর হাতেই বেদম মার খেতে হল সিপিএমের প্রবীণ নেতাকে, প্রকাশ্য রাস্তায় ফেলে চলে জুতো-লাথি-ঘুঁষি

No Result
View All Result

Recent Posts

  • আলি খোমেনির মৃত্যু নিয়ে গুঞ্জন ; নেতানিয়াহু বলেছেন : “সাহসী ইরানি জাতির স্বৈরাচার থেকে মুক্তি পাওয়ার সময় এসেছে”
  • কাটোয়ায় বোমার মশলাসহ ধরা পড়ল মুর্শিদাবাদের দুষ্কৃতী 
  • তথ্যগত অসঙ্গতির কারনে বহু বিএলও-এর নাম ’বিচারাধীন’ তালিকায়, তোলপাড় পূর্ব বর্ধমানের কাটোয়া 
  • সংযুক্ত আরব আমিরাতে ক্ষেপণাস্ত্র হামলা চালালো ইরান, মৃত ১, ব্যাপক  ক্ষয়ক্ষতি 
  • তৃণমূলের “বাংলাদেশি” মহিলা প্রধানের নাম চুড়ান্ত ভোটার তালিকা থেকে মুছে দিল নির্বাচন কমিশন !  
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.