• Blog
  • Home
  • Privacy Policy
Eidin-Bengali News Portal
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
Eidin-Bengali News Portal
No Result
View All Result

মাত্র ৮ বছর বয়সে ধর্ষিতা হওয়া শিশুকন্যাকে ন্যায়বিচার পাইয়ে দিতে বর্ধমানের পুলিশের সময় লাগলো দীর্ঘ ১২ বছর ! 

Eidin by Eidin
January 31, 2026
in জেলার খবর, রাজ্যের খবর
মাত্র ৮ বছর বয়সে ধর্ষিতা হওয়া শিশুকন্যাকে ন্যায়বিচার পাইয়ে দিতে বর্ধমানের পুলিশের সময় লাগলো দীর্ঘ ১২ বছর ! 
4
SHARES
50
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

এইদিন ওয়েবডেস্ক,বর্ধমান,৩১ জানুয়ারী : পশ্চিমবঙ্গ পুলিশের বিরুদ্ধে বারবার বিস্তর অভিযোগ উঠে থাকে ৷ তার মধ্যে অন্যতম একটি অভিযোগ হল পুলিশের “দীর্ঘসূত্রিতা”৷ আর এই দীর্ঘসূত্রিতার কারনে পূর্ব বর্ধমান জেলার রায়না থানা এলাকার একটি শিশু ধর্ষিতা হওয়ার পর ন্যায়বিচার পেতে সময় লেগে গেল দীর্ঘ প্রায় ১২ বছর ৷ ২০১৪ সালে মেয়েটি যখন ধর্ষিতা হয়, তখন তার বয়স ছিল মাত্র ৮ বছর । আজ সে ২০ বছরের তরুনী । শুক্রবার পূর্ব বর্ধমান জেলার বিশেষ পকসো আদালতের বিচারক ধর্ষক শেখ জাহাঙ্গীর ওরফে জাহাঙ্গীর মণ্ডলকে ১৪ বছরের সশ্রম কারাদণ্ড এবং পঞ্চাশ হাজার টাকা জরিমানা করেছেন ।

বর্ধমান দক্ষিণের এসডিপিও-এর সোশ্যাল মিডিয়া পেজে দেওয়া বর্ণনা অনুযায়ী,সাজাপ্রাপ্ত আসামি শেখ জাহাঙ্গীর ওরফে জাহাঙ্গীর মণ্ডলের বাড়ি রায়না থানার অন্তর্গত  রূপসোনা গ্রামে । ঘটনাটি ঘটে ২০১৪ সালের ২৮ শে অক্টোবর । দুপুর প্রায় ১২টা  নাগাদ ৮ বছরের মেয়েটি যখন তার দিদির বাড়িতে খেলছিল তখন জাহাঙ্গী সেখানে আসে । সে জলপানের অছিলায় মেয়েটিকে একজন প্রতিবেশীর বাড়ি থেকে জল আনার জন্য বলে । কিন্তু প্রতিবেশীর বাড়িতে তখন কেউ ছিল না । আর এই সুযোগ কাজে লাগায় নরপশু জাহাঙ্গীর মণ্ডল । সে মেয়েটির উপর পাশবিক অত্যাচার চালায় । 

ঘটনার বর্ণনায় বলা হয়েছে,মেয়েটি রক্তাক্ত অবস্থায় অসহ্য যন্ত্রণা নিয়ে ঘরে ফিরে এসে তার মাকে ঘটনার কথা সব খুলে বলে ৷ এরপর পরিবার রায়না থানায় সুনির্দিষ্ট অভিযোগ দায়ের করেন । আদালতে চার্জশিট দাখিল ও দীর্ঘ বিচারপ্রক্রিয়ার পর অবশেষে ধর্ষক শেখ জাহাঙ্গীর ওরফে জাহাঙ্গীর মণ্ডলকে শুক্রবার(৩০ জানুয়ারী) দোষী সব্যস্ত করে ১৪ বছরের সশ্রম কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা করে পকসো আদালত । সবশেষে বর্ধমান দক্ষিণের এসডিপিও-এর অফিসিয়াল পেজে লেখা হয়েছে, ‘ভুক্তভোগী ও তার পরিবার সঠিক বিচার পেয়েছে, এটুকুই আমাদের সান্তনা। পূর্ব বর্ধমান জেলা পুলিশ মহিলাদের সুরক্ষা দিতে সর্বদা বদ্ধপরিকর।’ কিন্তু এক শিশুকন্যাকে ধর্ষণের মত একটা গুরুতর মামলার ন্যায় বিচার দিতে কেন দীর্ঘ প্রায় ১২ বছর সময় নিল রায়না থানায় পুলিশ ? এই প্রশ্নও উঠছে ।। 

Previous Post

“চিল্লাচিল্লি যতই করো/আসছে তোমার শেষের দিন/SIR টা হচ্ছে হতে দিন” : ফের তোলপাড় ফেলেছে মনীন্দ্র বর্মনের গান 

Next Post

কলকাতার পার্কস্ট্রিটের নামি রেস্তোরাঁয় হিন্দু খরিদ্দারকে “খাসির মাংস” বলে “গরুর মাংস”-এর পদ পরিবেশন করার অভিযোগ ; ভিডিও শেয়ার করলেন বিজেপি নেতা

Next Post
কলকাতার পার্কস্ট্রিটের নামি রেস্তোরাঁয় হিন্দু খরিদ্দারকে “খাসির মাংস” বলে “গরুর মাংস”-এর পদ পরিবেশন করার অভিযোগ ; ভিডিও শেয়ার করলেন বিজেপি নেতা

কলকাতার পার্কস্ট্রিটের নামি রেস্তোরাঁয় হিন্দু খরিদ্দারকে "খাসির মাংস" বলে "গরুর মাংস"-এর পদ পরিবেশন করার অভিযোগ ; ভিডিও শেয়ার করলেন বিজেপি নেতা

No Result
View All Result

Recent Posts

  • “আল্লাহর ইচ্ছায় মুসলিমদের মধ্যে  বিভাজন করো না” : আফগানিস্তান ও পাকিস্তানের উদ্দেশ্যে মোজতবা খোমিনির নামে একটি বার্তা প্রকাশ করা হল 
  • “বহিরাগত” প্রার্থীকে মেনে নিতে না পেরে জেলা পার্টি অফিসে তালা ঝুলিয়ে দিলেন কালনায় বিজেপির মণ্ডল সভাপতিরা ; প্রার্থী বললেন : “তৃণমূল পয়সা দিয়ে বিজেপির ঝান্ডা ধরিয়ে এইসব করাচ্ছে”
  • চতুর্থবার ক্ষমতায় এলে ‘দুয়ারে চিকিৎসা’ পরিষেবা দেওয়ার কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী ; সেই সাথে বাংলাকে “পূর্ব ভারতের বাণিজ্যের প্রাণকেন্দ্র” হিসেবে গড়ে তোলার “অঙ্গীকার” করলেন
  • পাকিস্তানের হামলা থেকে নিজেদের বাঁচাতে নিরীহ আফগানিদের মানব ঢাল হিসেবে ব্যবহার করছে তালিবান : ফ্রিডম ফ্রন্ট 
  • পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তি করার অভিযোগে আজিম ও আজাদ গ্রেপ্তার করেছে ইউপি পুলিশ,ধৃতদের হিন্দু বলে চালাতে সামাজিক মাধ্যমে প্রচার শুরু করেছে বাম-উদারপন্থী চক্র 
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.