• Blog
  • Home
  • Privacy Policy
Eidin-Bengali News Portal
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
Eidin-Bengali News Portal
No Result
View All Result

ড্রোন হামলায় সন্ত্রাসী গোষ্ঠী হিজবুল্লাহর সিনিয়র কমান্ডারকে খতম করেছে ইসরায়েল

Eidin by Eidin
January 9, 2024
in আন্তর্জাতিক
ড্রোন হামলায় সন্ত্রাসী গোষ্ঠী হিজবুল্লাহর সিনিয়র কমান্ডারকে খতম করেছে ইসরায়েল
4
SHARES
64
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

এইদিন ওয়েবডেস্ক,তেল আবিব,০৯ জানুয়ারী : দক্ষিণ লেবাননে ইসরায়েলি ড্রোন হামলায় খতম হয়েছে সন্ত্রাসী গোষ্ঠী হিজবুল্লাহর সিনিয়র কমান্ডার উইসাম আল-তাবিল । ওই সন্ত্রাসবাদী হিজবুল্লাহর “রিজওয়ান আর্মি” ইউনিটের ডেপুটি ছিল ।সোমবার এই হামলার ঘটনা ঘটেছে । তাবিল ছাড়াও হিজবুল্লাহর আরও একজন সন্ত্রাসবাদী খতম হয়েছে । দক্ষিণ লেবাননের মাজদাল সালেম গ্রামে এই দুজনের গাড়ি লক্ষ্য করে ইসরায়েল ড্রোন হামলা চালিয়েছিল বলে জানা গেছে ।
গত বছরের ৭ অক্টোবর দক্ষিণ ইসরায়েলে ব্যাপক নাশকতা চালায় ফিলিস্তিনি সন্ত্রাসী গোষ্ঠী হামাস । নির্মমভাবে হত্যা,ধর্ষণ,ঘরবাড়িতে অগ্নিসংযোগের পাশাপাশি আড়াই’শ জন নাগরিককে অপহরণ করে হামাসের সন্ত্রাসীরা । হামাসের নৃশংসতা কুখ্যাত সন্ত্রাসবাদী সংগঠন ইসলামি স্টেটকেও হার মানায় । এরপর গাজা উপত্যকায় সামরিক অভিযান শুরু করে ইসরায়েল ।
ইসরায়েল ডিফেন্স ফোর্স(আইডিএফ) বেছে বেছে হামাস সন্ত্রাসীদের খতম করছে দেখে দক্ষিণ লেবানন সীমান্ত থেকে ইসরায়েলে রকেট হামলা চালাচ্ছিল হিজবুল্লাহর সন্ত্রাসীরা । ফলে আইডিএফকে দুই ফ্রন্টে লড়াই করতে হচ্ছিল । অবশ্য বোমা হামলায় ইতিমধ্যেই শত শত হিজবুল্লাহর সন্ত্রাসীকে খতম করেছে আইডিএফ । এর আগে ২ জানুয়ারি লেবাননের রাজধানী বৈরুতে ইসরায়েলি ড্রোন হামলায় খতম হয়েছিলেন হামাসের শীর্ষ নেতা সালেহ আল-আরুরি। তারই প্রতিক্রিয়ায় ৬ জানুয়ারী হিজবুল্লাহ জানায়, আরুরি হত্যার প্রাথমিক প্রতিক্রিয়া হিসাবে ইসরায়েলের একটি গুরুত্বপূর্ণ সামরিক পোস্টকে লক্ষ্যবস্তু করে রকেট হামলা করা হয়েছে ।
প্রসঙ্গত,মধ্যপ্রাচ্যের ইসলামি সন্ত্রাসবাদী সংগঠনগুলি মূলত ইরান ও কুয়েতের অর্থানুকূল্যে প্রতিপালিত হয় । ফলে সন্ত্রাসী গোষ্ঠী হিজবুল্লাহর সিনিয়র কমান্ডারকে খতম করায় বেজায় চটেছে ইরান । হিজবুল্লাহর সিনিয়র কমান্ডার উইসাম আল-তাবিলকে খতম করায় ইসরায়েলের নিন্দা করেছে ইরানের বিদেশ মন্ত্রণালয় ।।

Previous Post

পশ্চিমবঙ্গের সেকুলারিজম মানে হিন্দুদের আক্রমণ করা, সরস্বতী পূজো বন্ধ করা, ভুল চন্ডী পাঠ করা, বিকাশ ভট্টাচার্য ও সুবোধ সরকারের প্রকাশ্য রাস্তায় গরুর মাংস খাওয়া : শুভেন্দু

Next Post

কবিতা : বই মেলা প্রঙ্গণে

Next Post
কবিতা : বই মেলা প্রঙ্গণে

কবিতা : বই মেলা প্রঙ্গণে

No Result
View All Result

Recent Posts

  • মাত্র ৮০ বলে ১৭৫ রানের বিধ্বংসী ইনিংস খেলে ইতিহাসের পাতায় জায়গা করে নিল ১৪ বছরের বৈভব সূর্যবংশী ; ইংল্যান্ডকে ৪১২ রানের বিশাল লক্ষ্য দিল ভারত
  • ইসলামাবাদের শিয়া মসজিদে নামাজের সময় আত্মঘাতী বিস্ফোরণ, মৃত অন্তত ১১, আহত ৮০ জন
  • শুভেন্দু অধিকারী ও উদয়ন গুহর মধ্যে ‘ বাপ বাপান্ত’ ঘিরে উত্তপ্ত বিধানসভা 
  • সংযুক্ত আরব আমিরাতে গিয়ে অজানা কারনে গ্রেপ্তার অভিনেত্রী সেলিনা জেটলির ভাই, ১৬ মাসেরও বেশি সময় কেটে গেলেও এখনো কোনো হদিশ করতে পারেনি পরিবার 
  • ‘বাংলায় আইনশৃঙ্খলা ভেঙে পড়েছে’ : SIR নিয়ে মমতা ব্যানার্জির অভিযোগের পাল্টা জবাব দিল নির্বাচন কমিশন
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.