• Blog
  • Home
  • Privacy Policy
Eidin-Bengali News Portal
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
Eidin-Bengali News Portal
No Result
View All Result

সন্ত্রাসী হামাসের ডেপুটি কমান্ডারকে খতমের দাবি করল ইসরায়েল

Eidin by Eidin
March 28, 2024
in আন্তর্জাতিক
সন্ত্রাসী হামাসের ডেপুটি কমান্ডারকে খতমের দাবি করল ইসরায়েল
4
SHARES
55
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

এইদিন ওয়েবডেস্ক,তেল আবিব,২৮ মার্চ  : ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, তারা চলতি মাসের শুরুতে একটি বিমান হামলায় সন্ত্রাসী হামাসের সামরিক শাখার ডেপুটি কমান্ডার মারওয়ান ইসাকে খতম  করেছে। মঙ্গলবার ইসরায়েলি সেনাবাহিনীর মুখপাত্র ড্যানিয়েল হাগারি একটি বিবৃতিতে এই তথ্য জানিয়েছেন। হাগারি বলেছেন, ‘আজ সন্ধ্যায়, সমস্ত গোয়েন্দা তথ্য পরীক্ষা করার পর, আমরা প্রায় দুই সপ্তাহ আগে চালানো একটি বিমান হামলায় মারওয়ান ইসাকে হত্যা করার বিষয়টি নিশ্চিত করছি।’ 

তিনি আরও বলেছেন, ‘মারওয়ান ইসার পাশাপাশি গাজী আবু তামাও এই বিমান হামলায় নিহত হয়েছেন।’  হাগারি উল্লেখ করেছেন, ইসা হামাসের সামরিক শাখা আল-কাসাম ব্রিগেডের একজন কমান্ডার। এছাড়া ৭ অক্টোবরের হামলার পরিকল্পনাকারীদের একজন মোহাম্মদ দেইফের ডেপুটি ছিলেন। তিনি জানিয়েছেন, ইসরায়েলের অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থা শিন বেট এবং সামরিক বাহিনীর গোয়েন্দা বিভাগের দেওয়া তথ্যের ভিত্তিতে ইসা এবং আবু তামাকে সুনির্দিষ্ট একটি অভিযানের মাধ্যমে খতম করা হয়েছে। 

এদিকে মারওয়ান ইসা এবং গাজী আবু তামাকে হত্যার বিষয়ে হামাসের পক্ষ থেকে এখনও কোনো মন্তব্য করা হয়নি। গত ১০ মার্চ ইসরায়েলি মিডিয়া মধ্য গাজার নুসিরাত শরণার্থী শিবিরে একটি বিমান হামলায় ইসাকে হত্যার খবর প্রচার করেছিল। এরপর মঙ্গলবার সন্ধ্যায় ইসরায়েল এটি নিশ্চিত করেছে । ইসরায়েলি প্রতিরক্ষা সূত্রের দেওয়া তথ্য অনুযায়ী, ইসরায়েল সন্ত্রাসী হামাসের প্রায় ১৩,০০০ সন্ত্রাসবাদীকে নিকেশ  করেছে। গ্রেফতার করা হয়েছে ৩,৫০০ জনকে । তার মধ্যে শুধুমাত্র শিফা হাসপাতালে গ্রেপ্তার করা হয়েছে ৫০০ জন সন্ত্রাসবাদীকে । ইসরায়েলের অনুমান যে গত ৭ অক্টোবর ‘অপারেশন আয়রন শোর্ড’ শুরু হওয়ার সময় হামাসের প্রায় ৩০,০০০ সন্ত্রাসী সক্রিয় ছিল। তবে ১৩,০০০ খতম, ৩,৫০০ গ্রেফতার এবং চিরস্থায়ী ভাবে পঙ্গু হয়ে যাওয়া সন্ত্রাসীদের বাদ দিলে বর্তমানে গাজায় খুব কম সংখ্যক হামাস সন্ত্রাসী সক্রিয় আছে বলে মনে করছে ইসরায়েল ।। 

Previous Post

কেন সংস্কৃত ভাষাকে বিজ্ঞানসম্মত বলা হয় ? জেনে নিন পৃথিবীর প্রাচীনতম এই ভাষা সম্পর্কে কিছু তথ্য

Next Post

‘আল-আকসা মুক্ত করার লড়াইয়ে যোগদান করুন’ : মুসলিমদের আহ্বান জানাল হামাস কমান্ডার

Next Post
‘আল-আকসা মুক্ত করার লড়াইয়ে যোগদান করুন’ : মুসলিমদের আহ্বান জানাল হামাস কমান্ডার

'আল-আকসা মুক্ত করার লড়াইয়ে যোগদান করুন' : মুসলিমদের আহ্বান জানাল হামাস কমান্ডার

No Result
View All Result

Recent Posts

  • লক্ষ্মীর ভাণ্ডারের অনুদান ৫০০ টাকা বৃদ্ধিতে রাজ্য জুড়ে শবুজ আবীর খেলে ও নেচে  উদযাপন করল  তৃণমূলের প্রমীলা বাহিনী
  • গ্রিস জুড়ে বন্ধ করে দেওয়া হচ্ছে অবৈধ মসজিদ ও মাদ্রাসা ; বহিষ্কার করা হচ্ছে মুসলিম শরণার্থীদের 
  • প্রধানমন্ত্রী মোদী মালয়েশিয়া সফর করবেন, পলাতক জাকির নায়েককে প্রত্যর্পণের দাবি জানাবে ভারত 
  • ইরানে বিক্ষোভ দমনের নামে ২ দিনে খুন হওয়া ১৬৩ শিশু ও কিশোরের তালিকা প্রকাশ করেছে শিক্ষক ইউনিয়ন ; ইরানের দমন-পীড়নের নিন্দা জানিয়ে একটি প্রস্তাব পাস করল অস্ট্রেলিয়ান সিনেট 
  • পাকিস্তান খেলবে না, তাহলে কি মাঠেই যাবে না টিম ইন্ডিয়া? স্পষ্ট করলেন অধিনায়ক সূর্যকুমার যাদব 
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.