• Blog
  • Home
  • Privacy Policy
Eidin-Bengali News Portal
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
Eidin-Bengali News Portal
No Result
View All Result

সিরিয়ায় মার্কিন সামরিক ঘাঁটিতে ইরান সমর্থিত সন্ত্রাসী গোষ্ঠীর হামলা

Eidin by Eidin
April 22, 2024
in আন্তর্জাতিক
সিরিয়ায় মার্কিন সামরিক ঘাঁটিতে ইরান সমর্থিত সন্ত্রাসী গোষ্ঠীর হামলা
4
SHARES
62
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

এইদিন ওয়েবডেস্ক,সিরিয়া,২২ এপ্রিল : সিরিয়ার আল-হাসাকাহ প্রদেশে মার্কিন সামরিক ঘাঁটিতে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার পর সিরিয়ার দেইর এজোর প্রদেশে অবস্থিত ‘আল-ওমর’ তেলক্ষেত্রে মার্কিন বাহিনীর ঘাঁটিতে বিস্ফোরণের খবর পাওয়া গেছে।আল-মায়াদিন, তার সূত্রের উদ্ধৃতি দিয়ে জানিয়েছে যে বিস্ফোরণটি রবিবার রাতে ঘটে। তবে সূত্র এ বিষয়ে বিস্তারিত কিছু জানায়নি।এর আগে আল-হাসাকা প্রদেশে অবস্থিত ‘খারাব আল-জির’ বিমানঘাঁটিতে আমেরিকান সামরিক ঘাঁটিতে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার কথা জানিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যম। তথ্য অনুযায়ী, একটি ড্রোন ও চারটি ক্ষেপণাস্ত্র দিয়ে এসব হামলা চালানো হয়।

তবে, রয়টার্স বার্তা সংস্থা, দুটি নিরাপত্তা সূত্রের উদ্ধৃতি  দিয়ে জানিয়েছে যে ইরাকি শহর মসুল থেকে উত্তর-পূর্ব সিরিয়ার মার্কিন সামরিক ঘাঁটিতে পাঁচটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে।এখন পর্যন্ত এসব হামলায় সম্ভাব্য প্রাণহানি ও ক্ষয়ক্ষতির বিষয়ে কোনো প্রতিবেদন প্রকাশিত হয়নি।মার্কিন কর্মকর্তারা এ বিষয়ে এখনো কিছু বলেননি।

উল্লেখ্য, গত ৭ অক্টোবর গাজায় ইসরায়েলের হামলা শুরু হওয়ার পর থেকে ইরানের মদতপুষ্ট সন্ত্রাসবাদীরা  ইরাক ও সিরিয়ায় মার্কিন যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন আন্তর্জাতিক বাহিনীর ঘাঁটিতে হামলা বাড়িয়েছে।এই সন্ত্রাসবাদীদের আগের হামলায় বেশ কিছু আমেরিকান সেনা নিহত ও আহত হয়েছিল।গত জানুয়ারিতে সিরিয়ার ‘আল-ওমর’ তেলক্ষেত্রে আমেরিকান বাহিনীর ঘাঁটিতে হামলা চালানোর পর ফের মার্কিন সেনাকে নিশানা করল তারা ।। 

Previous Post

ওয়েস্ট ব্যাঙ্কে আইডিএফের সঙ্গে বন্দুক যুদ্ধে মৃত ১৪ ফিলিস্তিনি, গ্রেফতার ১৫

Next Post

আমেরিকায় ফের বন্দুকবাজের হামলা, নিহত ২, আহত ৬

Next Post
আমেরিকায় ফের বন্দুকবাজের হামলা, নিহত ২, আহত ৬

আমেরিকায় ফের বন্দুকবাজের হামলা, নিহত ২, আহত ৬

No Result
View All Result

Recent Posts

  • পাকিস্তান সুপার লিগ খেলতে ইচ্ছুক ওয়ার্নার ও স্মিথের মত বিদেশী খেলোয়াড়দের হত্যার হুমকি দিল সন্ত্রাসী সংগঠন ‘জামাত-উল- আহরার’
  • সমাজবাদী পার্টির নেতা আনসার আহমেদের কোল্ড স্টোরেজে বিস্ফোরণ; নিহত ৫, আহত অন্তিমত ২৫, ছাদ ধসে ধ্বংসস্তূপের নিচে আটকা পড়েছেন শ্রমিকরা 
  • ভবানীপুরে জেতার ৬০ হাজার লক্ষ্যমাত্রা বেঁধে দিয়েছেন অভিষেক ; “৫১ হাজার তো চলেই গেছে” : বললেন আত্মবিশ্বাসী শুভেন্দু 
  • ভারতের সঙ্গে সুসম্পর্ক গড়ার লক্ষ্যে আইপিএল সম্প্রচারে নিষেধাজ্ঞা তুলে নেবে বাংলাদেশ 
  • লন্ডনে ইহুদিদের সংস্থায় ইরান মদতপুষ্ট সন্ত্রাসী গোষ্ঠীর হামলা, চার অ্যাম্বুলেন্স পুড়িয়ে দিয়েছে সন্ত্রাসীরা 
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.