• Blog
  • Home
  • Privacy Policy
Eidin-Bengali News Portal
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
Eidin-Bengali News Portal
No Result
View All Result

IPL 2023 : দিল্লি ক্যাপিটালসকে ৯ রানে হারালো সানরাইজার্স হায়দ্রাবাদ

Eidin by Eidin
April 30, 2023
in খেলার খবর
IPL 2023 : দিল্লি ক্যাপিটালসকে ৯ রানে হারালো সানরাইজার্স হায়দ্রাবাদ
5
SHARES
65
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

এইদিন ওয়েবডেস্ক,হায়দ্রাবাদ,৩০ এপ্রিল : ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ(আইপিএল)-২০২৩ এর ৪০-তম ম্যাচে মুখোমুখি হয়েছিল সানরাইজার্স হায়দ্রাবাদ ও দিল্লি ক্যাপিটালস । রবিবার (২৯ এপ্রিল ২০২৩) অরুণ জেটলি স্টেডিয়ামে আয়োজিত ওই খেলায় দিল্লিকে ৯ রানে হারিয়েছে হায়দ্রাবাদ । টসে জিতে প্রথমে ব্যাট করতে নেমে সানরাইজার্স হায়দ্রাবাদ নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৯৭ রান করে । সানরাইজার্স হায়দ্রাবাদের দেওয়া ১৯৮ রানের লক্ষ্য তাড়া করতে নেমে দিল্লি ক্যাপিটালস ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৮৮ রানে গুটিয়ে যায় ।
সানরাইজার্সের হয়ে ওপেনার অভিষেক শর্মা ৬৭, হেনরিক ক্লাসেন অপরাজিত ৫৩, আব্দুল সামাদ ২৮ রান করে জয়ে অবদান রাখেন । দিল্লি ক্যাপিটালসের হয়ে মিচেল মার্শ ৪ টি, ইশান্ত শর্মা এবং অক্ষর প্যাটেল একটি করে উইকেট নেন । অন্যদিকে দিল্লি ক্যাপিটালসের হয়ে ডেভিড ওয়ার্নার শূন্য রানে আউট হয়ে সমর্থকদের মধ্যে ব্যাপক হতাশার সৃষ্টি করেন। পিল সল্ট ৫৯, মিচেল মার্শ ৬৩, অক্ষর প্যাটেল ২৯ রান করেন । সানরাইজার্সের হয়ে মায়াঙ্ক মার্কন্ডে ২ টি উইকেট নেন । পাশাপাশি ভুবনেশ্বর কুমার, আকিয়াল হোসেন, টি নটরাজন, অভিষেক শর্মা ১ টি করে উইকেট নেন । দুর্দান্ত ব্যাটিং ও বোলিংয়ের জন্য ম্যাচ সেরা নির্বাচিত হন মিচেল মার্শ।
দিল্লি ক্যাপিটালস প্লেয়িং ইলেভেন : ডেভিড ওয়ার্নার (অধিনায়ক), ফিলিপ সল্ট (উইকেটরক্ষক), মিচেল মার্শ, মনীশ পান্ডে, প্রিয়ম গার্গ, অক্ষর প্যাটেল, রিপাল প্যাটেল, কুলদীপ যাদব, অ্যানরিচ নর্টজে, ইশান্ত শর্মা, মুকেশ কুমার ।
সানরাইজার্স হায়দ্রাবাদ প্লেয়িং ইলেভেন : এইডেন মার্করাম (অধিনায়ক),হেনরিখ ক্লাসেন (উইকেটরক্ষক),মায়াঙ্ক আগরওয়াল, অভিষেক শর্মা, রাহুল ত্রিপাঠী,হ্যারি ব্রুক, আব্দুল সামাদ, মায়াঙ্ক মারকান্ডে, ভুবনেশ্বর কুমার, আকিল হোসেন এবং ওমরান মালিক ।।

Previous Post

রাস্তায় ছিঁড়ে পড়ে থাকা বিদ্যুৎবাহী তারের সংস্পর্শে এসে জখম কাটোয়ার কিশোরী

Next Post

কবিতা : অঙ্ক

Next Post
কবিতা  : অঙ্ক

কবিতা : অঙ্ক

No Result
View All Result

Recent Posts

  • স্ত্রী-পুরুষের চুম্বনে কি উপকার জানেন ? চুম্বন সম্পর্কে এই ১০টি মনস্তাত্ত্বিক তথ্য জানলে অবাক হয়ে যাবেন 
  • রাজকোটে নাথুরাম গডসের নাটকের সেট ভাঙচুর করল কংগ্রেস
  • শ্রী আদিত্য দ্বাদশ নাম স্তোত্রম্  : দুঃখ-কষ্ট নিবারণে রবিবার সকালে এই স্তোত্র পাঠ উপযোগী
  • আয়কর বিধিমালার খসড়া পত্র প্রকাশিত হয়েছে, করদাতাদের জানা প্রয়োজন
  • “তড়িঘড়ি” পঞ্চায়েত সংশোধনী বিল আনলেন মমতা ব্যানার্জি ; অমিত মালব্যর কথায় : “পরাজয় নিশ্চিত জেনে পঞ্চায়েতগুলি বাঁচানোর প্রচেষ্টা”
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.