• Blog
  • Home
  • Privacy Policy
Eidin-Bengali News Portal
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
Eidin-Bengali News Portal
No Result
View All Result

“আমার শ্রাদ্ধে ওকে(প্রেমিকা) নিমন্ত্রণ করো”- প্রেমে ব্যর্থ হয়ে চিঠি লিখে মা’কে জানিয়ে গেলেন আত্মঘাতী প্রেমিক

Eidin by Eidin
October 7, 2022
in রাজ্যের খবর
“আমার শ্রাদ্ধে ওকে(প্রেমিকা) নিমন্ত্রণ করো”- প্রেমে ব্যর্থ হয়ে চিঠি লিখে  মা’কে জানিয়ে গেলেন আত্মঘাতী প্রেমিক
নিহত বিক্রম চন্দ্র । ফাইল ছবি ।
56
SHARES
805
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

শ্যামসুন্দর ঘোষ,মন্তেশ্বর(পূর্ব বর্ধমান),০৭ অক্টোবর : ‘আমার শ্রাদ্ধে ওকে(প্রেমিকা) নিমন্ত্রণ করো । বলো,ভালো ছেলে দেখে বিয়ে করে নাও এবার’-প্রেমে ব্যর্থ হয়ে নিজের মা’কে চিঠি লিখে জানিয়ে গেলেন আত্মঘাতী প্রেমিক। মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমান জেলার মন্তেশ্বর থানার পিপলন গ্রামে । পুলিশ জানিয়েছে,নিহতের নাম বিক্রম চন্দ্র (১৯) ওরফে বিট্টু । শুধু তাইই নয়, সুইসাইড নোটে প্রেমিকাকে মৃত্যুর জন্য দায়ি করে গেছেন অভিমানী প্রেমিক ।
স্থানীয় সুত্রে জানা গেছে,মন্তেশ্বর থানার পিপলন গ্রামের বাসিন্দা অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষক তাপস চন্দের একমাত্র ছেলে বিক্রম । তাপসবাবুর এক মেয়ের বিয়ে হয়েছে । বর্ধমানের একটি বেসরকারি কলেজে ডিপ্লোমা কোর্স করছিলেন বিক্রম । হোস্টেলে থেকে তিনি পড়াশোনা করতেন । অন্যদিকে বিক্রমের প্রেমিকার বাড়ি পিপলন গ্রামের পার্শ্ববর্তী ধান্যখেড়ুর গ্রামে । জানা যায়,হাইস্কুলে পড়াশোনার সময় থেকেই ধান্যখেড়ুর গ্রামের বাসিন্দা ওই মেয়েটির সঙ্গে বিক্রমের পরিচয় থেকে প্রেমের সম্পর্ক গড়ে উঠেছিল । তারপর উচ্চ মাধ্যমিকের পর দু’জন পৃথক দুই কলেজে ভর্তি হয় । কিন্তু ফোনে নিয়মিত কথা হত তাঁদের ।
পরিবার সুত্রে জানা গেছে,দূর্গাপূজো উপলক্ষে বাড়ি এসেছিলেন বিক্রম । তারপর থেকে তিনি বাড়িতেই ছিলেন । বৃহস্পতিবার রাত্রি সাড়ে এগারোটা নাগাদ মা-বাবার সঙ্গে একসঙ্গে খাওয়া দাওয়া করে সে নিজের ঘরে চলে যায় । কিন্তু এদিন অনেক বেলা পর্যন্ত ঘর না খোলায় পরিবারের লোকজনের সন্দেহ হয় । তারপর প্রতিবেশীদের সহায়তায় ঘরের দরজা ভেঙে ভিতরে ঢুকতেই তাঁরা বিক্রমকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান । বিক্রমের বিছানাতে রাখা ছিল তাঁর সুইসাইড নোটটি ।

নিহত বিক্রম চন্দ্রের সুইসাইড নোট । মন্তেশ্বর । শুক্রবার ।


নিজের মা’কে উদ্দেশ্য করে ওই চিঠিতে লেখা আছে, ‘মা,আমি বাধ্য হয়ে এই কাজটা করলাম । তোমরা আমায় ক্ষমা করো । এই কাজটা করার পিছনে রয়েছে শুধুমাত্র আমার ভালোবাসার মানুষ । সে আমাকে প্রতিনিয়ত সুইসাইড করবে বলছে এবং তার একমাত্র দায় নাকি আমার থাকবে । মা, আমি এই অপবাদ নিয়ে জেলে যেতে পারবো না । তোমাদের কোনো সম্মান নষ্ট করতে দেবো না । আমি মরে যাওয়ার পর শ্রাদ্ধে ওকে নিমন্ত্রণ করবে । শুধাবে যে, ‘এবার শান্তি হয়েছে তোমার ? ভালো ছেলে দেখে এবার বিয়ে করে নাও ।’ শুধু তোমার ছেলেটার জন্য তোমার মন খারাপ করবে । তোমার ছেলেটা তোমার হৃদয় । ভালো থেকো তোমরা । আমি এলাম । ইতি তোমার বিট্টু ।’
শুক্রবার সকালে খবর পেয়ে যুবকের মৃতদেহটি উদ্ধার করে আনে মন্তেশ্বর থানার পুলিশ । পরে ময়নাতদন্তের জন্য কালনা মহকুমা হাসপাতালের মর্গে পাঠানো হয় । যদিও এনিয়ে থানায় নির্দিষ্ট কোনও অভিযোগ দায়ের করা হয়নি বলে জানা গেছে । একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রজু করেছে পুলিশ । মর্মান্তিক এই ঘটনায় শোকস্তব্ধ পরিবার পরিজন ও গোটা গ্রাম ।।

Previous Post

একাদশীর রাতে শ্বশুরবাড়িতে যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ভাতারে

Next Post

পাকিস্থানের জেলে ৯ মাসে ৬ ভারতীয়ের মৃত্যু নিয়ে উদ্বেগ প্রকাশ করল বিদেশ মন্ত্রক

Next Post
পাকিস্থানের জেলে ৯ মাসে ৬ ভারতীয়ের মৃত্যু নিয়ে উদ্বেগ প্রকাশ করল বিদেশ মন্ত্রক

পাকিস্থানের জেলে ৯ মাসে ৬ ভারতীয়ের মৃত্যু নিয়ে উদ্বেগ প্রকাশ করল বিদেশ মন্ত্রক

No Result
View All Result

Recent Posts

  • সুপ্রিম কোর্টে মমতা ব্যানার্জির দায়ের করা মামলার “আসল সারমর্ম” সামনে আনলেন আইনজীবী তরুনজ্যোতি তিওয়ারি
  • ফের দক্ষিণ দিনাজপুরের কুমারগঞ্জে কাঁটাতারহীন সীমান্তে বাংলাদেশিদের অনুপ্রবেশ 
  • রাতের অন্ধকারে বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হল মালদার একটি মার্কেটের একাংশ ; “তৃণমূলের মাফিয়া”দের দিকে অভিযোগের আঙুল তুলেছে বিজেপি 
  • হর্ন দেওয়ার পরও পথ না ছাড়ায় উচ্চ মাধ্যমিক পড়ুয়াদের পেটানোর অভিযোগ তৃণমূল বিধায়ক বিমলেন্দু সিংহ রায়ের বিরুদ্ধে, প্রতিবাদে বিক্ষোভ 
  • মালদার রতুয়ায় প্রৌঢ়কে নৃশংস ভাবে খুন, নেপথ্যে পরকীয়া সম্পর্ক বলে সন্দেহ 
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.