• Blog
  • Home
  • Privacy Policy
Eidin-Bengali News Portal
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
Eidin-Bengali News Portal
No Result
View All Result

ভাতার থেকে আহত পরিযায়ী পাখি উদ্ধার করল পশুপ্রেমী স্বেচ্ছাসেবী সংগঠন

Eidin by Eidin
November 2, 2021
in রকমারি খবর
ভাতার থেকে আহত পরিযায়ী পাখি উদ্ধার করল পশুপ্রেমী স্বেচ্ছাসেবী সংগঠন
7
SHARES
99
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

দিব্যেন্দু রায়,ভাতার(পূর্ব বর্ধমান),০২ নভেম্বর : জালে জড়ানো অবস্থায় আহত এক পরিযায়ী পাখিতে উদ্ধার করল বর্ধমানের একটি পশুপাখিপ্রেমী স্বেচ্ছাসেবী সংগঠন । মঙ্গলবার পূর্ব বর্ধমান জেলার ভাতার থানার হাড়গ্রাম থেকে উদ্ধার করা হয় ওই পরিযায়ী পাখিটি । বর্তমানে পাখিটি ‘বর্ধমান সোসাইটি ফর অ্যানিমেল ওয়েলফেয়ার’ নামে ওই স্বেচ্ছাসেবী সংগঠনের হেফাজতে রয়েছে ।
সংগঠনের কর্মকর্তা অর্নব দাস জানিয়েছেন, পাখিটি আদপে একটি ভারতীয় ডার্টার(indian darter) । বিজ্ঞানসম্মত নাম আনহিঙ্গা মেলানোগাস্টার(Anhinga melanogaster) । তবে পাখিটির বিশেষ আকৃতির কারনে এটিকে স্নেকবার্ডও (snakebard) বলা হয় বা এটি এই পাখিদের কথ্য নাম । এই ধরনের পাখিদের লম্বা ও সরু ঘার থাকে । জলে সম্পূর্ণ ডুবে এরা মাছ শিকার করে । ভারতীয় ডার্টার সাধারনত রাজস্থানে পাওয়া যায় । শীতকালে ওরা পশ্চিমবঙ্গের বিভিন্ন গ্রামে আসে । এছাড়া কলকাতার রবীন্দ্র সরোবর ও বোটানিক্যাল গার্ডেনেও এই সময়ে এদের দেখা যায়।
জানা গেছে,কয়েকদিন ধরেই হাড়গ্রামের জলাশয়গুলিতে আসতে শুরু করেছে বিভিন্ন পরিযায়ী পাখির দল । এদিন একটি পুকুরে জাল দিয়ে মাছ ধরছিলেন হাড়গ্রামের বাসিন্দা রবি মাঝি নামে জনৈক এক গ্রামবাসী । সেই সময় ওই পাখিটি তাঁর জালে আটকে যায় । তিনি তৎক্ষনাৎ ভাতারের বাসিন্দা পশুপ্রেমী যুবক হুম কুমার রানাকে বিষয়টি ফোনে জানান । এরপর হুমবাবুর কাছ থেকে খবর পেয়ে বর্ধমান সোসাইটি ফর অ্যানিমেল ওয়েলফেয়ার থেকে লোকজন এসে পাখিটি উদ্ধার করে নিয়ে যান । অর্নব দাস বলেন, ‘পাখিটির পায়ে ও ডানায় চোট লেগেছে । প্রাথমিক চিকিৎসা করা হয়েছে । পশু চিকিৎসক দিয়ে ভালোভাবে পাখিটির চিকিৎসা করানোর ব্যাবস্থা করা হচ্ছে ।’।

Previous Post

বাস ও ট্রেন দুর্ঘটনায় গুরুতর জখম ২

Next Post

প্রয়াত রাজ্যের প্রাক্তন মন্ত্রী রবিরঞ্জন চট্টোপাধ্যায়

Next Post
প্রয়াত রাজ্যের প্রাক্তন মন্ত্রী রবিরঞ্জন চট্টোপাধ্যায়

প্রয়াত রাজ্যের প্রাক্তন মন্ত্রী রবিরঞ্জন চট্টোপাধ্যায়

No Result
View All Result

Recent Posts

  • একটি রান-আউটকে কেন্দ্র করে  পাকিস্তান ও বাংলাদেশের মধ্যে  বাকযুদ্ধ  
  • ইরানের হামলায় নেতানিয়াহুর মৃত্যুর দাবিতে তোলপাড় সোশ্যাল মিডিয়া : মুছে ফেলা পোস্ট আরও উসকে দিল জল্পনা
  • হরমুজ প্রণালী থেকে এলপিজি ট্যাঙ্কারগুলি পাহারা দিয়ে বের করে আনছে ভারতীয় নৌবাহিনী 
  • এলপিজি সঙ্কটে উনানে কাঠের জ্বালে রান্না হচ্ছে মালদার ভারত সেবাশ্রম সংঘের আবাসিক স্কুলে ; কাঠ ফুরালে কি হবে ভেবে আকুল অধ্যক্ষ 
  • তেলেগু অভিনেত্রী অনসূয়াকে অশ্লীল ভিডিও পোস্ট করে হয়রানি, অভিযুক্ত গ্রেপ্তার
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.