• Blog
  • Home
  • Privacy Policy
Eidin-Bengali News Portal
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
Eidin-Bengali News Portal
No Result
View All Result

পাকিস্থানি সঙ্গী সুফি মালিকের বিশ্বাসঘাতকতায় সমকামী সম্পর্ক ভাঙলেন ভারতীয় সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার অঞ্জলি চক্র

Eidin by Eidin
March 26, 2024
in আন্তর্জাতিক
পাকিস্থানি সঙ্গী সুফি মালিকের বিশ্বাসঘাতকতায় সমকামী সম্পর্ক ভাঙলেন ভারতীয় সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার অঞ্জলি চক্র
4
SHARES
64
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

এইদিন ওয়েবডেস্ক,নিউইয়র্ক,২৬ মার্চ : ভারতীয় সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার অঞ্জলি চক্র এবং পাকিস্তানি ইনফ্লুয়েন্সার সুফি মালিকের সমকামী প্রেমের কাহিনী নিয়ে ২০১৯ সালে সামাজিক মাধ্যমে তোলপাড় সৃষ্টি হয়েছিল। এবারে বিয়ের কথা ঘোষণা করার কয়েক সপ্তাহ আগেই বিচ্ছেদের ঘোষণা করে দিলেন অঞ্জলি ।  

একে তো ভারত-পাকিস্তানের মতো চির শত্রু দুই দেশের নাগরিক, তার উপর ভিন্নধর্মী। এই জুটিকে ঘিরে তুমুল আগ্রহ তৈরি হয়েছিল সোশ্যাল মিডিয়ায়। তাদের ভারত-পাকিস্তান ও হিন্দু-মুসলিম মৈত্রির কাহিনী হিসেবে তুলে ধরার চেষ্টা চালিয়ে যাচ্ছিল ভারতের কথিত সেকুলাররা । 

কিন্তু ২০১৯ থেকে ২০২৪ সাল আসতেই সব হিসাব উল্টোপালটা হয়ে গেল ।  কয়েক সপ্তাহ পরই ওই জুটির বিবাহবন্ধনে আবদ্ধ হওয়ার কথা ছিল। কিন্তু, এমন সময়েই অঞ্জলিকে ‘ধোঁকা’ দিলেন সুফি, যার জেরে ঘটল বিচ্ছেদ। সামাজিক মাধ্যমে আলাদাভাবে বিয়ে বাতিলের কথা ঘোষণা করেছেন তারা। অঞ্জলি চক্র লিখেছেন, ‘শুনে ধাক্কা লাগতে পারে, কিন্তু আমাদের পথ আলাদা হয়ে যাচ্ছে। আমরা আমাদের বিয়ে বাতিল করার সিদ্ধান্ত নিয়েছি। সুফির বিশ্বাসঘাতকতার কারণেই আমরা আমাদের সম্পর্ক শেষ করার সিদ্ধান্ত নিয়েছি।’ তবে তিনি  জানিয়েছেন, সুফি মালিকের প্রতি কোনো নেতিবাচক প্রতিক্রিয়া আসুক, চান না তিনি। 

অন্যদিকে সুফি নিজের বিশ্বাসঘাতকতার কথা স্বীকার করে নিয়েছেন।সুফি লিখেছেন,’আমাদের বিয়ের কয়েক সপ্তাহ আগে না বুঝেই আমি খুব বড় ভুল করে ফেলেছি। আমি ওর (অঞ্জলি) সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছি। আমি ওকে খুব আঘাত দিয়েছি। ও কতটা আঘাত পেয়েছে, তা বোঝার ক্ষমতাও আমার নেই। আমি আমার ভুল স্বীকার করছি, আগামী দিনেও করব।’

মার্কিন যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক এবং সান ফ্রান্সিসকোতে ওয়েডিং প্ল্যানারের ব্যবসা করেন অঞ্জলি চক্র। আর সুফি থাকেন নিউইয়র্কে। তিনি লাইফস্টাইল এবং ট্রাভেল কনটেন্ট-মেকার। তাদের যৌথ যাত্রা শুরু হয়েছিল পাঁচ বছর আগে। আর এক বছর আগে তাদের বাগদান হয়েছিল ।। 

Previous Post

নাতিকে উদ্ধার করতে গিয়ে কংসাবতী নদীর জলে ডুবে মৃত্যু দাদুর

Next Post

আইপিএল ২০২৪ : গুজরাট টাইটান্সকে ৬৩ রানে পরাজিত করল চেন্নাই সুপার কিংস

Next Post
আইপিএল ২০২৪ : গুজরাট টাইটান্সকে ৬৩ রানে পরাজিত করল চেন্নাই সুপার কিংস

আইপিএল ২০২৪ : গুজরাট টাইটান্সকে ৬৩ রানে পরাজিত করল চেন্নাই সুপার কিংস

No Result
View All Result

Recent Posts

  • লক্ষ্মীর ভাণ্ডারের অনুদান ৫০০ টাকা বৃদ্ধিতে রাজ্য জুড়ে শবুজ আবীর খেলে ও নেচে  উদযাপন করল  তৃণমূলের প্রমীলা বাহিনী
  • গ্রিস জুড়ে বন্ধ করে দেওয়া হচ্ছে অবৈধ মসজিদ ও মাদ্রাসা ; বহিষ্কার করা হচ্ছে মুসলিম শরণার্থীদের 
  • প্রধানমন্ত্রী মোদী মালয়েশিয়া সফর করবেন, পলাতক জাকির নায়েককে প্রত্যর্পণের দাবি জানাবে ভারত 
  • ইরানে বিক্ষোভ দমনের নামে ২ দিনে খুন হওয়া ১৬৩ শিশু ও কিশোরের তালিকা প্রকাশ করেছে শিক্ষক ইউনিয়ন ; ইরানের দমন-পীড়নের নিন্দা জানিয়ে একটি প্রস্তাব পাস করল অস্ট্রেলিয়ান সিনেট 
  • পাকিস্তান খেলবে না, তাহলে কি মাঠেই যাবে না টিম ইন্ডিয়া? স্পষ্ট করলেন অধিনায়ক সূর্যকুমার যাদব 
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.