• Blog
  • Home
  • Privacy Policy
Eidin-Bengali News Portal
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
Eidin-Bengali News Portal
No Result
View All Result

সাফ উইমেন’স অনূর্ধ্ব-১৯ ফাইনালে বাংলাদেশকে ৪-০ গোলে হারিয়ে  চ্যাম্পিয়ন ভারত  

Eidin by Eidin
February 7, 2026
in খেলার খবর
সাফ উইমেন’স অনূর্ধ্ব-১৯ ফাইনালে বাংলাদেশকে ৪-০ গোলে হারিয়ে  চ্যাম্পিয়ন ভারত  
3
SHARES
48
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

এইদিন স্পোর্টস নিউজ,০৭ ফেব্রুয়ারী : সাফ উইমেন’স অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপের ফাইনালে বাংলাদেশকে হারল ভারত । নেপালের পোখারা রঙ্গশালা স্টেডিয়ামে শনিবার শিরোপা লড়াইয়ে বাংলাদেশকে ৪-০ গোলে হারিয়েছে ভারত।রাউন্ড রবিন লিগের ২-০ ব্যবধানের হারের মধুর প্রতিশোধ নিল ফাইনালে ।

বয়সভিত্তিক এই প্রতিযোগিতা অনূর্ধ্ব-১৯ ক্যাটাগরিতে এবারই প্রথম ভারত এককভাবে এই ট্রফি জিতল। এর আগে দুই আসরে দুইবারই ফাইনালে মুখোমুখি হয়েছিল এই দুই দল। ২০২১ সালে ভারতকে ১-০ গোলে হারিয়ে শিরোপা জিতেছিল বাংলাদেশ। ২০২৪ সালে ম্যাচ কমিশনারের সেই আলোচিত ‘টস কাণ্ডের’ পর দুই দলকে যৌথ চ্যাম্পিয়ন ঘোষণা করেছিল সাউথ এশিয়ান ফুটবল ফেডারেশন (সাফ)।

অনূর্ধ্ব-১৯ ক্যাটাগরির আসর এই প্রথম আয়োজন করল নেপাল।আজকের ফাইনাল ম্যাচ কার্যত একপেশে ছিল । ম্যাচের ৪২তম মিনিটে দূরের পোস্টে ফাঁকায় থাকা প্রীতিকা বর্মন বল পেয়ে যান, কিন্তু তিনি নিজে শট না নিয়ে বাড়িয়ে দেন ঝুলন নঙ্গমাইথেমকে, সহজেই বাংলাদেশের ইয়ারজানকে পরাস্ত করেন ভারত অধিনায়ক।প্রথমার্ধে ভারত ১-০ গোলে এগিয়ে যায় । দ্বিতীয়ার্ধে আরও ৩টি গোল করে। গোলগুলি করেছেন জুলান নংমাইথেম, এলিজাবেদ লাকরা, পার্ল ফার্নান্দেস, আনবিতা রঘুরামন । ম্যাচের ৬২তম মিনিটে এলিজাবেথ লাকরা,৬৮তম মিনিটে পার্ল ফার্নান্দেস এবং ৮৩তম মিনিটে আনভিতা গোল করেন।।

Previous Post

ভারতের মানচিত্রে পাকিস্তান অধিকৃত কাশ্মীর আর চীন অধিকৃত আকসাই চীনকে অন্তর্ভুক্ত করল আমেরিকা  

No Result
View All Result

Recent Posts

  • সাফ উইমেন’স অনূর্ধ্ব-১৯ ফাইনালে বাংলাদেশকে ৪-০ গোলে হারিয়ে  চ্যাম্পিয়ন ভারত  
  • ভারতের মানচিত্রে পাকিস্তান অধিকৃত কাশ্মীর আর চীন অধিকৃত আকসাই চীনকে অন্তর্ভুক্ত করল আমেরিকা  
  • মাধ্যমিক পরীক্ষা চলাকালীন হঠাৎ অজ্ঞান ছাত্রী , হাসপাতালে করতে হল পরীক্ষার ব্যবস্থা 
  • সাম্প্রদায়িক বক্তব্যের কারনে এআর রহমানের সমালোচনা করে বামপন্থী অভিনেতা প্রকাশ রাজের রোষানলে পড়লেন অভিনেত্রী  কঙ্গনা রানাউত 
  • জেলের মধ্যে রহস্যজনকভাবে মারা গেলেন বাংলাদেশের প্রাক্তন মন্ত্রী রমেশ চন্দ্র সেন, সন্দেহ বিষ প্রয়োগে খুন 
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.