• Blog
  • Home
  • Privacy Policy
Eidin-Bengali News Portal
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
Eidin-Bengali News Portal
No Result
View All Result

শিলিগুড়িতে জনজাতি সুরক্ষা মঞ্চের উত্তরকন্যা অভিযানে  লাঠিচার্জ, চললো জলকামান ও কাঁদানে গ্যাস ; প্রতিবাদে সরব হলেন শুভেন্দু অধিকারী 

Eidin by Eidin
February 27, 2026
in জেলার খবর, রাজ্যের খবর
শিলিগুড়িতে জনজাতি সুরক্ষা মঞ্চের উত্তরকন্যা অভিযানে  লাঠিচার্জ, চললো জলকামান ও কাঁদানে গ্যাস ; প্রতিবাদে সরব হলেন শুভেন্দু অধিকারী 
4
SHARES
51
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

এইদিন ওয়েবডেস্ক,শিলিগুড়ি,২৭ ফেব্রুয়ারী : বৃহস্পতিবার শিলিগুড়িতে জনজাতি সুরক্ষা মঞ্চের উত্তরকন্যা অভিযানে রণক্ষেত্রের চেহেরা নিল গোটা এলাকা । গত ডিসেম্বর মাসে ফাঁসিদেওয়ার ঝমকলাল জোতে এক আদিবাসি মহিলাকে জমি দখলের ঘটনায় মারধরের ঘটনার প্রতিবাদে ছিল এই অভিযান । আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ ব্যাপক লাঠিচার্জের পাশাপাশি জলকামান ব্যবহার করে এবং কাঁদানে গ্যাসের সেল ফাটায়। সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী । ভিডিওতে খোদ পুলিশকর্মীদের পাথরবাজিও করতে দেখা গেছে । পুলিশের এই প্রকার “হিংসাত্মক” আচরণের তীব্র নিন্দা জানিয়েছেন শুভেন্দু অধিকারী । 

তিনি এক্স-এ লিখেছেন,’আজ জনজাতি সুরক্ষা মঞ্চের ডাকে শিলিগুড়িতে গর্ভবতী আদিবাসী মহিলার উপর অত্যাচারের প্রতিবাদ সহ বিভিন্ন দাবি দাওয়া নিয়ে আদিবাসী সম্প্রদায়ের মানুষরা উত্তরকন্যা পর্যন্ত একটি বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করেছিলেন। পুলিশ সেই বিক্ষোভ মিছিল কে প্রতিহত এবং ছত্রভঙ্গ করতে  আদিবাসীদের উপর যথেচ্ছ লাঠিচার্জ করে এবং টিয়ার গ্যাসের সেল ফাটায়। লাঠির আঘাতে এবং টিয়ার গ্যাসের সেলের ধোঁয়ায় বেশ কিছুজন গুরুতর আহত হয়েছেন। অনেককে গ্রপ্তার ও করা হয়েছে। আন্দোলনকারীদের দাবিগুলি অত্যন্ত সঙ্গত, এবং আমি তাদের এই দাবিগুলির সাথে পূর্ণ সহমত পোষণ করছি, সেই সাথে নিরস্ত্র সাধারণ শান্তিপূর্ণ এই বিক্ষোভ মিছিলের উপর পুলিশ ও প্রসাশনের এই নারকীয় আক্রমণের তীব্র প্রতিবাদ জানাচ্ছি।’ 

তিনি আরও লিখেছেন, যে সকল নিরীহ আন্দোলনকারীদের বিনা প্ররোচনায় পুলিশ গ্রেপ্তার করেছে তাদের যত দ্রুত সম্ভব নিঃশর্ত মুক্তির দাবি করছি পশ্চিমবঙ্গ পুলিশের ডিজির কাছে।যে সকল আন্দোলনকারীরা পুলিশের লাঠির আঘাতে ও টিয়ার গ্যাসের ধোঁয়ায় গুরুতর আহত হয়ছেন অবিলম্বে সরকারি ভাবে তাঁদের চিকিৎসার ব্যবস্থা করতে হবে। যে সকল পুলিশকর্মী ও আধিকারিকরা বিনা প্ররোচনায় নিরস্ত্র আন্দোলনকারীদের উপর অত্যাচার চালিয়েছেন তাদের বিরুদ্ধে এস.সি, এস.টি ধারা অনুযায়ী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে।’ 

#Anti_Adivasi_State_Govt

Today in Siliguri, innocent Tribal Brothers and Sisters marching to Uttarkanya, demanding accountability for the heinous crime of barbaric assault on a pregnant Adivasi woman, were met with ruthless lathi-charges, water cannons, and tear gas shells from… pic.twitter.com/lQ0g1la0B9

— Suvendu Adhikari (@SuvenduWB) February 26, 2026

গত ডিসেম্বর মাসে ফাঁসিদেওয়ার ঝমকলাল জোতে এক আদিবাসি মহিলাকে জমি দখলের ঘটনায় মারধরের অভিযোগ ওঠে কয়েকজনের বিরুদ্ধে। সেই ঘটনায় পুলিশে অভিযোগ হলেও সকলের গ্রেফতার হয়নি।সেই ঘটনার প্রতিবাদে বৃহস্পতিবার শিলিগুড়িতে উত্তরকন্যা অভিযানের ডাক দেওয়া হয়। মিছিলে বিজেপি বিধায়ক দুর্গা মুর্মু সহ বিজেপি নেতা কর্মীরা ও বিশ্ব হিন্দু পরিষদের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।

শিলিগুড়ির তিনবাত্তি মোড়ের কাছে পুলিশ মিছিল আটকাতেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। পুলিশের তৈরি ব্যারিকেড ভাঙতেই জলকামান চালানোর পাশাপাশি কাঁদানে গ্যাসের সেল ছোঁড়া হয়। এরপর পালটা পুলিশকে লক্ষ্য করে ঢিল ছোঁড়া হয়। রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখানো হয়। এদিন পুলিশ বেশ কয়েকজনকে আটক করেছে।।

Previous Post

জিম্বাবুয়ের বিরুদ্ধে টিম ইন্ডিয়ার বিশাল জয় 

Next Post

‘দ্য কেরালা স্টোরি ২: গোজ বিয়ন্ড’-এর মুক্তি স্থগিত করল কেরালা হাইকোর্ট

Next Post
‘দ্য কেরালা স্টোরি ২: গোজ বিয়ন্ড’-এর মুক্তি স্থগিত করল কেরালা হাইকোর্ট

'দ্য কেরালা স্টোরি ২: গোজ বিয়ন্ড'-এর মুক্তি স্থগিত করল কেরালা হাইকোর্ট

No Result
View All Result

Recent Posts

  • ‘দ্য কেরালা স্টোরি ২: গোজ বিয়ন্ড’-এর মুক্তি স্থগিত করল কেরালা হাইকোর্ট
  • শিলিগুড়িতে জনজাতি সুরক্ষা মঞ্চের উত্তরকন্যা অভিযানে  লাঠিচার্জ, চললো জলকামান ও কাঁদানে গ্যাস ; প্রতিবাদে সরব হলেন শুভেন্দু অধিকারী 
  • জিম্বাবুয়ের বিরুদ্ধে টিম ইন্ডিয়ার বিশাল জয় 
  • ডুরান্ড লাইন বরাবর পাকিস্তানি সামরিক ঘাঁটিতে ব্যাপক আক্রমণ চালাচ্ছে তালিবান 
  • গনধর্ষণের বিচার চাওয়ায় ১৫ বছরের কিশোরীকে বাবার কাছ থেকে ছিনিয়ে নিয়ে গিয়ে খুন ; চুড়ান্ত নৈরাজ্য বাংলাদেশে 
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.