• Blog
  • Home
  • Privacy Policy
Eidin-Bengali News Portal
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
Eidin-Bengali News Portal
No Result
View All Result

মঙ্গলকোটে সিভিক ভলান্টিয়ার ও তার দলবলের বিরুদ্ধে দোকানঘর ভাঙচুর ও লুটপাটের অভিযোগ, আতঙ্কে ঘরছাড়া পরিবার, পুলিশের বিরুদ্ধে  নিষ্ক্রিয়তায় ক্ষোভ 

Eidin by Eidin
March 9, 2026
in জেলার খবর, রাজ্যের খবর
মঙ্গলকোটে সিভিক ভলান্টিয়ার ও তার দলবলের বিরুদ্ধে দোকানঘর ভাঙচুর ও লুটপাটের অভিযোগ, আতঙ্কে ঘরছাড়া পরিবার, পুলিশের বিরুদ্ধে  নিষ্ক্রিয়তায় ক্ষোভ 
4
SHARES
51
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

এইদিন ওয়েবডেস্ক,মঙ্গলকোট(পূর্ব বর্ধমান),০৯ মার্চ : জমির মালিকানা নিয়ে বিবাদের জেরে একটি দোকানঘর ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠল খোদ এক সিভিক ভলান্টিয়ার ও তার দলবলের বিরুদ্ধে । পূর্ব বর্ধমান জেলার মঙ্গলকোট থানার কুলসুনা গ্রামের ঘটনা । এমনকি ওই সিভিক ভলান্টিয়ারের দাপটে একটি ক্ষতিগ্রস্থ পরিবারকে ঘরছাড়া হতে হয়েছে । কিন্তু থানায় জানিয়েও কোনো লাভ হয়নি বলে অভিযোগ । বিধানসভার ভোটের ঠিক মুখেই এই ঘটনাকে ঘিরে তোলপাড় পড়ে গেছে এলাকায় । 

জানা গেছে,অভিযুক্ত সিভিক ভলান্টিয়ারের নাম সরিফুল ইসলাম মল্লিক । ঘরছাড়া পরিবারটি তার আত্মীয় হয় । পরিবারের সদস্যরা হলেন আব্দুস সালাম মল্লিক,তাঁর ভাই আলমগীর মল্লিক এবং বোন সাকিলা বেগম । পরিবারটি জানায় যে তাদের বাড়ির সামনে তাদের মালিকানাধীন একটি কাঠা দেড়েক জায়গা রয়েছে । ওই জায়গায় বিগত প্রায় ১৫ বছর ধরে তার বোন সাকিলা কাপড়ের দোকান চালিয়ে আসছিলেন । কিন্তু তাদের আত্মীয় ও প্রতিবেশী পেশায় সিভিক ভলেন্টিয়ার সরিফুল ইসলাম মল্লিক ও আত্মীয় রেজাউল মল্লিকরা জায়গাটি নিজেদের বলে দাবি করে আসছিল । এনিয়ে গতবছর আদালতে মামলাও হয় । আদালত থেকে নির্দেশও দেওয়া হয় ওই মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত স্থিতাবস্থা বজায় রাখার। সেই অনুযায়ী তারা ব্যবসা চালিয়ে আসছিলেন । 

পরিবারটির অভিযোগ যে গতসপ্তাহে সরিফুল ইসলাম মল্লিক, রেজাউল মল্লিকরা কয়েকজনকে জোট করে সঙ্গে নিয়ে দোকানঘরে ভাঙচুর চালায়। লুটপাট করে। নগদ টাকা ও সেলাই মেশিন লুট হয় বলে দাবি আব্দুস সালাম মল্লিকদের । সেই মুহুর্তের ভিডিও সিসিটিভি ক্যামেরায় রেকর্ড আছে বলে তিনি জানান । 

জানা যায়,এই ঘটনাকে ঘিরে দুই পরিবারের মধ্যে ব্যাপক উত্তেজনার সৃষ্টি হলে ঘটনাস্থলে পুলিশও যায়। পুলিশ দুপক্ষের মধ্যে মিমাংসা করে দেয়৷ কিন্তু তারপরেও আত্মীয় সিভিক ভলান্টিয়ারের লাগাতার হুমকির জেরে তিন ভাইবোনকে ঘরছাড়া হতে হয়েছে বলে অভিযোগ আব্দুস সালাম মল্লিকের । এজন্য গত ৬ মার্চ আব্দুস সালাম মল্লিক পুলিশের কাছে লিখিত  দায়ের করেন। । যদিও অভিযুক্ত সরিফুল ইসলাম মল্লিকে একাধিকবার ফোন করা হলেও কল রিসিভ না করায় তাঁর মতামত জানা যায়নি। এদিকে ঘরছাড়া পরিবারটি প্রশাসনের কাছে আর্জি জানিয়েছেন যাতে নিরাপদে বসবাস করতে পারেন সেই ব্যবস্থা করার জন্য ।। 

Previous Post

ভুয়ো ভোটার ধরার দায়িত্ব যাঁর কাঁধে ছিল,তাঁরই নাম “ডিলিট“ হল ভোটার তালিকা থেকে ; কাটোয়ায় জীবিত ভোটারদের নাম ডিলিট হওয়ায় ক্ষোভ 

Next Post

ঘুমের মধ্যেই না ফেরার দেশে চলে গেলেন টলিউডের প্রবীন শিল্পি তমাল রায়চৌধুরী 

Next Post
ঘুমের মধ্যেই না ফেরার দেশে চলে গেলেন টলিউডের প্রবীন শিল্পি তমাল রায়চৌধুরী 

ঘুমের মধ্যেই না ফেরার দেশে চলে গেলেন টলিউডের প্রবীন শিল্পি তমাল রায়চৌধুরী 

No Result
View All Result

Recent Posts

  • ঘুমের মধ্যেই না ফেরার দেশে চলে গেলেন টলিউডের প্রবীন শিল্পি তমাল রায়চৌধুরী 
  • মঙ্গলকোটে সিভিক ভলান্টিয়ার ও তার দলবলের বিরুদ্ধে দোকানঘর ভাঙচুর ও লুটপাটের অভিযোগ, আতঙ্কে ঘরছাড়া পরিবার, পুলিশের বিরুদ্ধে  নিষ্ক্রিয়তায় ক্ষোভ 
  • ভুয়ো ভোটার ধরার দায়িত্ব যাঁর কাঁধে ছিল,তাঁরই নাম “ডিলিট“ হল ভোটার তালিকা থেকে ; কাটোয়ায় জীবিত ভোটারদের নাম ডিলিট হওয়ায় ক্ষোভ 
  • “জগন্নাথঃ স্বামী নয়নপথগামী ভবতু মে” : মহাপ্রভু চৈতন্যদেবের অতি প্রিয় একটি কৃষ্ণভক্তিমূলক স্তোত্র
  • টি-টোয়েন্টি বিশ্বচ্যাম্পিয়ন টিম ইন্ডিয়া পেয়েছে কোটি কোটি টাকা, রানার্সআপ নিউজিল্যান্ডও পেয়েছে বাম্পার প্রাইজমানি
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.