• Blog
  • Home
  • Privacy Policy
Eidin-Bengali News Portal
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
Eidin-Bengali News Portal
No Result
View All Result

মালদায় বাড়ির ছাদে গরু ! নামাতে গিয়ে হিমসিম দমকলবাহিনী

Eidin by Eidin
April 4, 2021
in রাজ্যের খবর
মালদায় বাড়ির ছাদে গরু !  নামাতে গিয়ে হিমসিম দমকলবাহিনী
সিড়ি বেয়ে নামছে গরুটি । মালদা । রবিবার ।
6
SHARES
84
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

এইদিন ওয়েবডেস্ক,মালদা,০৪ এপ্রিল : গল্পের গরু গাছে ওঠার কথা সকলেই শুনেছেন । কিন্তু বাস্তবের গরু বাড়ির ছাদে ওঠার খবর সাধারনত শোনা যায়না । কিন্তু রবিবার এমনই এক ঘটনার স্বাক্ষী থাকল মালদা শহরের পিরোজপুর শহীদ লেন এলাকার বাসিন্দারা ৷ স্থানীয় এক ব্যক্তির বাড়িতে ঢুকে সিড়ি বেয়ে সটান ছাদে উঠে গেল একটি গরু । আর সেই গরুকে ছাদ থেকে নামাতে গিয়ে হিমসিম খেতে হল দমকলবাহিনীকে । গরুটির হঠাৎ ছাদে ওঠার শখ কেন হল এনিয়ে রীতিমত চর্চা শুরু হয়ে গেছে এলাকায় ।
মালদা শহরের পিরোজপুর শহীদ লেন এলাকার বাসিন্দা অরবিন্দ দাসের বাড়িতে ঘটনাটি ঘটে । দু’তলা পাকা বাড়ি রয়েছে অরবিন্দবাবুদের । তিনি জানিয়েছেন, এদিন সকালে তাঁদের বাড়ির গেট খোলাই ছিল । সেই সময় একটি গরু বাড়িতে ঢুকে সিড়ি বেয়ে সোজা ছাদের দিকে উঠে যায় । কিন্তু ছাদের দরজা ছোট থাকার কারণে সেখানে আটকে পড়ে গরুটি । এরপর তাঁরা গরুটিকে নামানোর চেষ্টা করেন । কিন্তু তারা ব্যার্থ হয়ে দমকলবাহিনীকে খবর দেন ।

ঘটনাস্থলে দমকলবাহিনী । মালদা । রবিবার ।


জানা গেছে,খবর পেয়ে দমকলবাহিনী ঘটনাস্থলে আসে । তাঁরা পাশের বাড়ির ছাদ দিয়ে অরবিন্দবাবুর বাড়ির ছাদে ওঠেন । তারপর প্রায় আধ ঘন্টার চেষ্টায় গরুটিকে নিচে নামাতে সক্ষম হয় দমকলবাহিনী । ছাদ থেকে গরু নামানোর দৃশ্য দেখতে অরবিন্দবাবুদের বাড়ির পাশে রীতিমত ভিড় জমে যায় ।।

Previous Post

কালবৈশাখীর দাপটে ক্ষতির মুখে আউশগ্রাম ও ভাতারের চাষিরা

Next Post

অ্যাসিড হামলায় দগ্ধ বিজেপি সাংসদ সৌমিত্র খাঁর বিরুদ্ধে অভিযোগ দায়ের করা তৃণমূল সমর্থক

Next Post
অ্যাসিড হামলায় দগ্ধ বিজেপি সাংসদ সৌমিত্র খাঁর বিরুদ্ধে অভিযোগ দায়ের করা তৃণমূল সমর্থক

অ্যাসিড হামলায় দগ্ধ বিজেপি সাংসদ সৌমিত্র খাঁর বিরুদ্ধে অভিযোগ দায়ের করা তৃণমূল সমর্থক

No Result
View All Result

Recent Posts

  • নিজেকে ‘ভগবান শ্রীকৃষ্ণ’ দাবি করে প্রতারণার ব্যাবসা ফেঁদে বসা   আব্দুর রহমানকে গ্রেপ্তারের দাবি উঠল কুষ্টিয়ায় 
  • জ্ঞান, বুদ্ধি ও সমৃদ্ধি বৃদ্ধির জন্য দেবগুরু বৃহস্পতির আরাধনায় একটি শক্তিশালী  স্তোত্র
  • নেতাজীর আইএনএ-এর এই মুসলিম অফিসাররাই পরবর্তী সময়ে ভারতের বিরুদ্ধেই অস্ত্র ধরেছিল ; জানুন কারা তারা
  • হাজার হাজার ইরাকি কুর্দি ইরানে স্থল আক্রমণ শুরু করেছে : রিপোর্ট 
  • হোলির রাতে মালদার মানিকচকে প্রতিবেশী কিশোরের চালানো গুলিতে আহত ৪ ; গনধোলাইয়ে মৃত্যু গুলি চালনার সঙ্গে যুক্ত কিশোরের বাবার  
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.