• Blog
  • Home
  • Privacy Policy
Eidin-Bengali News Portal
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
Eidin-Bengali News Portal
No Result
View All Result

তীব্র গরম উপেক্ষা করে জোরদার প্রচার কাটোয়ার বিজেপি প্রার্থী ও জেলা সভাপতির

Eidin by Eidin
April 4, 2021
in রাজ্যের খবর
তীব্র গরম উপেক্ষা করে জোরদার প্রচার কাটোয়ার বিজেপি প্রার্থী ও জেলা সভাপতির
প্রচারে বিজেপি প্রার্থী শ্যামা মজুমদার ও কৃষ্ণ ঘোষ । কাটোয়া । রবিবার ৷
6
SHARES
83
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

এইদিন ওয়েবডেস্ক,ভাতার,০৪ এপ্রিল : তীব্র গরম উপেক্ষা করে দিনভর জোরদার ভোটের প্রচার চালালেন পূর্ব বর্ধমানের কাটোয়া বিধানসভার বিজেপি প্রার্থী শ্যামা মজুমদার ৷ তাঁর সঙ্গী হয়েছিলেন বিজেপির সাংগঠনিক কাটোয়া জেলার সভাপতি কৃষ্ণ ঘোষ । রবিবার সকাল থেকে তাঁরা কাটোয়া-২ ব্লকের অগ্রদ্বীপ গ্রাম পঞ্চায়েতের পলাশী, কালিকাপুর, মাখালতোড়, রঘুনাথপুর, সাহাপুরসহ একাধিক গ্রাম ঘুরে ভোটের প্রচার করেন । চলে জনসম্পর্ক অভিযান । তাঁদের সঙ্গে শতাধিক বিজেপি কর্মী ও সমর্থক পায়ে পা মেলান ।
বিজেপির জেলা সভাপতি কৃষ্ণ ঘোষ বলেন, ‘আজকের প্রচারে মানুষের মধ্যে ব্যাপক সাড়া পাওয়া গেছে । প্রতিটি গ্রামেই আমাদের দেখে কাতারে কাতারে মানুষ ভিড় করছিলেন । গ্রামবাসীরা নিজেদের অভাব অভিযোগের কথা আমাদের কাছে জানাচ্ছিলেন । সাধারন মানুষের অভিযোগ, আমফানে ক্ষতিগ্রস্থদের জন্য কেন্দ্রীয় সরকারের পাঠানো অনুদানের টাকা আত্মসাৎ করেছেন এখানকার তৃণমূল বিধায়ক । করোনার সময় রেশন গায়েব করে দেওয়া হয়েছে । বিগত পঞ্চায়েত নির্বাচনে ভোট দিতে দেওয়া হয়নি তাঁদের । তাই ২০১৯ নির্বাচনে যেভাবে তাঁরা তৃণমূলকে রাজ্যে হাফ করে দিয়েছিলেন ঠিক সেইভাবে ২০২১ এর নির্বাচনে কাটোয়া থেকে তৃণমূলকে সাফ করে দেবেন ।’ তিনি বলেন, ‘মানুষের এই ক্ষোভই প্রমান করে আগামী নির্বাচনে কি ফলাফল হতে চলেছে । আগামী বিধানসভা নির্বাচনে কাটোয়া থেকে আমরা নিশ্চিতভাবে জয়লাভ করতে চলেছি ।’

দাঁইহাটে প্রচারে বিজেপি কর্মীরা । কাটোয়া । রবিবার ।


কাটোয়ার অগ্রদ্বীপ অঞ্চলের পাশাপাশি এদিন কাটোয়া থানার দাঁইহাটে বিজেপির ইস্তেহার নিয়ে বাড়ী বাড়ী ঘুরে প্রচার করেন বিজেপি কর্মীরা । বিজেপি কর্মী সীমা সরকার,বরুণ সাহারা জানিয়েছেন, এদিন তাঁরা এলাকার মানুষের হাতে একটি করে দলীয় ইস্তেহারের কপি তুলে দিয়েছেন৷ পাশাপাশি তাঁরা সাধারন মানুষকে বোঝান কিভাবে তৃণমূল সরকার কেন্দ্রীয় প্রকল্প থেকে এরাজ্যের মানুষকে বঞ্চিত করে রেখেছে । ।

Previous Post

তীব্র গরম উপেক্ষা করে ভোটের প্রচারে ভাতারের তৃণমূল প্রার্থী

Next Post

ব্লাড ব্যাঙ্কের রক্ত সংকট মেটাতে রক্তদান শিবিরের আয়োজন করল মঙ্গলকোট ওয়েলফেয়ার সোসাইটি

Next Post
ব্লাড ব্যাঙ্কের রক্ত সংকট মেটাতে  রক্তদান শিবিরের আয়োজন করল মঙ্গলকোট ওয়েলফেয়ার সোসাইটি

ব্লাড ব্যাঙ্কের রক্ত সংকট মেটাতে রক্তদান শিবিরের আয়োজন করল মঙ্গলকোট ওয়েলফেয়ার সোসাইটি

No Result
View All Result

Recent Posts

  • মানিকচকে হোলির দিন শুট আউটের ঘটনায় গুলিবিদ্ধ এক কিশোরের মৃত্যু,এনিয়ে মৃত্যু হল ২ জনের, হাসপাতালে চিকিৎসাধীন আরও ৪ 
  • “জেন জেড” বিপ্লবের পর নেপালে প্রথমবারের মতো সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে, বামপন্থীদের জন্য কতটা আশা রয়েছে ?
  • টি-২০ বিশ্বকাপ ২০২৬ : দক্ষিণ  আফ্রিকাকে হারিয়ে ফাইনালে নিউজিল্যান্ড 
  • নিজেকে ‘ভগবান শ্রীকৃষ্ণ’ দাবি করে প্রতারণার ব্যাবসা ফেঁদে বসা   আব্দুর রহমানকে গ্রেপ্তারের দাবি উঠল কুষ্টিয়ায় 
  • জ্ঞান, বুদ্ধি ও সমৃদ্ধি বৃদ্ধির জন্য দেবগুরু বৃহস্পতির আরাধনায় একটি শক্তিশালী  স্তোত্র
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.