• Blog
  • Home
  • Privacy Policy
Eidin-Bengali News Portal
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
Eidin-Bengali News Portal
No Result
View All Result

ভাতারে ভিন রাজ্যের শ্রমিকের রহস্যমৃত্যুর ঘটনায় চাঞ্চল্য

Eidin by Eidin
July 16, 2021
in রাজ্যের খবর
ভাতারে ভিন রাজ্যের শ্রমিকের রহস্যমৃত্যুর ঘটনায় চাঞ্চল্য
থানায় যুবকের নিথর দেহ । ইনসেটে মৃত যুবক ।
17
SHARES
249
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

শেখ মিলন,ভাতার(পূর্ব বর্ধমান),১৬ জুলাই : ভিন রাজ্যের এক শ্রমিকের রহস্যজনকভাবে মৃত্যুর ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়াল পূর্ব বর্ধমান জেলার ভাতার থানার শুনুর গ্রামে । পুলিশ জানিয়েছে মৃতের নাম সাহেবরাম হাঁসদা(৩১) । তাঁর বাড়ি ঝাড়খন্ডের দুমকা জেলার রামগড় থানা এলাকায় । বৃহস্পতিবার রাতে ভাতার স্টেট জেনারেল হাসপাতাল থেকে ওই যুবকের মৃতদেহটি উদ্ধার করে ভাতার থানার পুলিশ । শুক্রবার দেহটি ময়নাতদন্তের জন্য বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে ।
স্থানীয় ও পুলিশ সুত্রে জানা গেছে,রামগড় থানা এলাকার রনদাই গ্রামে বাড়ি সাহেবরাম হাঁসদা নামে
ওই যুবকের । গত বুধবার ওই যুবকসহ ৩ জনের একটি দল শুনুর গ্রামের এক কৃষকের ধান রোয়ানোর কাজে এসেছিলেন । বৃহস্পতিবার বিকেল নাগাদ ওই কৃষকের একটি জমির আল তৈরির কাজ করছিলেন সাহেবরাম । সেই সময় তিনি মাঠে একাই ছিলেন । কিন্তু সন্ধ্যা নাগাদ ওই যুবক ফিরছে না দেখে সঙ্গীসাথীরা খোঁজাখুঁজি শুরু করে । তখন তাঁরা সাহেবরামকে মাঠের আলের উপর নিস্তেজ অবস্থায় পড়ে থাকতে দেখেন ।
জানা গেছে, অনেক ডাকাডাকি করার পর ওই যুবক উঠছে না দেখে সঙ্গীসাথীরা ছুটতে ছুটতে গ্রামে এসে তাঁদের মনিবকে বিষয়টি জানান । তখন গ্রাম থেকে কিছু লোকজন গিয়ে যুবককে উদ্ধার করে ভাতার হাসপাতালে নিয়ে আসে । কিন্তু চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন । কিন্তু কিভাবে ওই যুবকের মৃত্যু হল এনিয়ে ধোঁয়াশার সৃষ্টি হয়েছে এলাকায় । পুলিশ জানিয়েছে,মৃতদেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে । ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর প্রকৃত কারন জানা যাবে ।।

Previous Post

মঙ্গলকোটের তৃণমূল নেতা খুনের তদন্তভার সিআইডির হাতে

Next Post

খরিফ মরশুমের চাষের জন্য ২৪ জুলাই থেকে পাঁচ জেলায় শুরু হবে সেচের জল দেওয়া

Next Post
খরিফ মরশুমের চাষের জন্য ২৪ জুলাই থেকে পাঁচ জেলায় শুরু হবে সেচের জল দেওয়া

খরিফ মরশুমের চাষের জন্য ২৪ জুলাই থেকে পাঁচ জেলায় শুরু হবে সেচের জল দেওয়া

No Result
View All Result

Recent Posts

  • টাকা উদ্ধার কাণ্ডে দুই ধৃতের জামিন মঞ্জুর হতেই বর্ধমানে অতিরিক্ত পুলিশ সুপারকে নোবেল পুরস্কার দেওয়া কথা বললেন সাংসদ সৌমিত্র খাঁ
  • বেন স্টোকসের কথায়  “অতিপ্রাকৃত” ; কেভিন পিটারসন বললেন, “মনে হচ্ছিল যেন ভিডিও গেম চলছে” : বৈভব সূর্যবংশীর ১৭৫ রানের ঝড়ো ইনিংসের ঘোর কাটছে না প্রাক্তনীদের 
  • রেকর্ড ষষ্ঠবারের মতো অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জিতেছে ভারতীয় যুব দল
  • যোগী আদিত্যনাথের নির্দেশে মনোজ বাজপেয়ীর ‘ঘুসখোর পণ্ডিত’ ছবির পরিচালকসহ গোটা টিমের বিরুদ্ধে দায়ের হল এফআইআর  
  • কেতুগ্রামের মন্দিরে দুঃসাহসিক চুরির ঘটনায় গ্রেপ্তার বীরভূমের লাভপুরের দুই দুষ্কৃতী 
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.