• Blog
  • Home
  • Privacy Policy
Eidin-Bengali News Portal
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
Eidin-Bengali News Portal
No Result
View All Result

“তোমরা চাইলে বিকিনি পর, আমার স্বপ্ন হিজাব পরিহিতা প্রধানমন্ত্রী হবে” : আসাদউদ্দিন ওয়াইসি

Eidin by Eidin
October 15, 2022
in দেশ
“তোমরা চাইলে বিকিনি পর, আমার স্বপ্ন হিজাব পরিহিতা প্রধানমন্ত্রী হবে” : আসাদউদ্দিন ওয়াইসি
5
SHARES
66
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

এইদিন ওয়েবডেস্ক,হায়দ্রাবাদ,১৫ অক্টোবর : কর্ণাটকের উডুপির কলেজের হিজাব বিবাদ এখন সুপ্রিম কোর্টে । হিজাব নিয়ে দুই বিচারপতির বেঞ্চ পরস্পর বিরোধী রায় দিয়েছেন । তারই প্রতিক্রিয়ায় শুক্রবার হায়দ্রাবাদের একটি অনুষ্ঠানে নিখিল ভারত মজলিস-ই-ইত্তেহাদুল মুসলিমিনের (এআইএমআইএম) প্রধান আসাদউদ্দিন ওয়াইসি বিতর্কিত মন্তব্য করে বসেছেন । তিনি বলেছেন,’আপনারা বিকিনি পরুন, কে মানা করছে, আমরা কী করছি তাই নিয়ে মাথাব্যথা কেন।’ সেই সঙ্গে নিজের স্বপ্নের কথাও শুনিয়েছেন তিনি । তিনি বলেছেন,’আমার স্বপ্ন একদিন ভারতে কোনো হিজাব পরিহিতা প্রধানমন্ত্রী হবেন ।’ তাঁর কথায়, ‘অনেকের শরীর খারাপ হয়ে যায় যখন আমি বলি যে একদিন হিজাব পরিহিতা প্রধানমন্ত্রী হবে ।’
ওয়াইসি বলেন, আপনারা বলছেন যে হিজাব পরা চলবে না । তাহলে কী পরবো? বিকিনি? আপনার সেটা পরার অধিকার আছে। আপনারা কেন চান যে আমাদের মেয়েরা হিজাব খুলে ফেলুক ও আমি দাড়ি কামিয়ে ফেলি? আমি কি কখনো বলেছি যে আপনারাও আমার মত শেরওয়ানি আর টুপি পরুন ?’
ওয়াইসি বলেন,’একবার হায়দরাবাদে এসে দেখুন। সবচেয়ে খারাপভাবে মোটরসাইকেল চালায় আমাদের হিজাব পরা বোনেরা । ওদের মোটরসাইকেলের সঙ্গে প্রতিযোগিতা করতে যাবেন না । ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলছি। ওরা রাস্তার ডাইনে বা বামে যায় না,মাঝ বরাবর যায় । আমি ড্রাইভারদের সতর্ক থাকতে বলি । টিভির চ্যানেলে বসা ব্যক্তিরা একবার মোটরসাইকেলে ওদের পেছনে বসলে বুঝতে পারবেন ।’।

Previous Post

বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদের কোর্স ঠিক করবে তালিবান

Next Post

পরীক্ষাকেন্দ্রে টুকলি ধরতে ছাত্রীকে পোশাক খুলতে বাধ্য করার অভিযোগ, অপমানে গায়ে কেরোসিন ঢেলে আত্মহত্যার চেষ্টা নবম শ্রেণির ছাত্রীর

Next Post
পরীক্ষাকেন্দ্রে টুকলি ধরতে ছাত্রীকে পোশাক খুলতে বাধ্য করার অভিযোগ, অপমানে গায়ে কেরোসিন ঢেলে আত্মহত্যার চেষ্টা নবম শ্রেণির ছাত্রীর

পরীক্ষাকেন্দ্রে টুকলি ধরতে ছাত্রীকে পোশাক খুলতে বাধ্য করার অভিযোগ, অপমানে গায়ে কেরোসিন ঢেলে আত্মহত্যার চেষ্টা নবম শ্রেণির ছাত্রীর

No Result
View All Result

Recent Posts

  • দেশে ফের লকডাউন হবে না বলে জানালেন প্রধানমন্ত্রী ; মুখ্যমন্ত্রীদের উদ্দেশ্যে “টিম ইন্ডিয়া চেতনায় কাজ করার বার্তা দিলেন 
  • শপথ নিয়েই বামপন্থী প্রাক্তন প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলিকে গ্রেপ্তার করল নেপালের “জেন জি” সরকার ; চীনের সঙ্গে সম্পর্ক অবনতি হওয়ার আশঙ্কা 
  • বিজেপির মিছিলে হামলার ঘটনায় বাসন্তী থানার আইসিকে বরখাস্ত করল নির্বাচন কমিশন 
  • গীতা ধ্যানম : হৃদয় ও মনকে দিব্য জ্ঞান গ্রহণের জন্য প্রস্তুত করে
  • “রাসায়নিক খোজা” : ধর্ষণের ঘটনায় লাগাম টানতে এই শাস্তির পরিকল্পনা করছে ইতালির জর্জিয়া মেলোনি সরকার 
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.