• Blog
  • Home
  • Privacy Policy
Eidin-Bengali News Portal
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
Eidin-Bengali News Portal
No Result
View All Result

‘আমি কর্তা’ এ বোধ থাকলে ঈশ্বর দর্শন হয় না – শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণ পরমহংসের বাণী

Eidin by Eidin
August 21, 2022
in ব্লগ
‘আমি কর্তা’ এ বোধ থাকলে ঈশ্বর দর্শন হয় না – শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণ পরমহংসের বাণী
6
SHARES
89
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

চিত্তশুদ্ধি না হ’লে হয় না। কামিনী-কাঞ্চনে মন মলিন হয়ে আছে, মনে ময়লা পড়ে আছে। ছুৃঁচ কাদা দিয়ে ঢাকা থাকলে চুম্বকে আর টানে না । মাটি কাদা ধুয়ে ফেললে তখন চুম্বকে টানে । মনের ময়লা তেমনি
চোখের জলে ধুয়ে ফেলা যায় । ‘হে ঈশ্বর আর অমন কাজ করবো না’ বলে যদি কেউ অনুতাপে কাঁদে, তা’হলে ময়লাটা ধুয়ে যায়। তখন ঈশ্বররপে চুম্বক
পাথর মনরূপে ছুঁচকে টেনে লয় । তখন সমাধি হয়, ঈশ্বর দর্শন হয়।
কিন্তু হাজার চেষ্টা কর তাঁর কৃপা না হলে কিছু হয় না। তাঁর কৃপা না হলে তাঁর দর্শন হয় না। কৃপা কি সহজে হয় ? অহংকার একেবারে ত্যাগ
করতে হবে। ‘আমি কর্তা’ এ বোধ থাকলে ঈশ্বর দর্শন হয় না । ভাঁড়ারে একজন আছে, তখন বাড়ীর কর্তাকে যদি কেউ বলে মহাশয় আপনি এসে জিনিস
বার ক’রে দিন। তখন কর্তাটি বলে, ভাঁড়ারে একজন রয়েছে আমি আর গিয়ে কি ক’রবো । যে নিজে কর্তা হ’য়ে বসেছে তার হৃদয়মধ্যে ঈশ্বর সহজে আসেন
না। কৃপা হলেই দর্শন হয়। তিনি জ্ঞানসূর্য। তাঁর একটি কিরণে এই জগতে জ্ঞানের আলো পড়েছে, তবেই আমরা পরস্পরকে জানতে পারছি, আর জগতের কত রকম বিদ্যা উপার্জন করছি। তাঁর আলো যদি একবার তিনি নিজে তাঁর মুখের উপর ধরেন, তাহ’লে দর্শন লাভ হয়। সার্জন সাহেব রাত্রে আঁধারে লণ্ঠন হাতে ক’রে বেড়ায় ; তাঁর মুখে কেউ দেখতে পায় না। কিন্তু ঐ আলোতে সে সকলের মুখ দেখতে পায়। আর সকলে পরস্পরের মুখ দেখতে পায় ।
যদি কেউ সার্জনকে দেখতে চায়, তা হলে তাকে প্রার্থনা ক’রতে হয় । বলতে হয় — সাহেব কৃপা ক’রে একবার আলোটি নিজের মুখের উপর ফিরাও, তোমাকে একবার দেখি।
ঈশ্বরকে প্রার্থনা করতে হয়, ঠাকুর কৃপা ক’রে জ্ঞানের আলো তোমার নিজের উপর একবার ধর, আমি তোমায় দর্শন করি !
ঘরে যদি আলো না জলে, সেটি দারিদ্র্যের চিহ্ন। তাই হৃদয়মধ্যে জ্ঞানের আলো জ্বালতে হয়। ‘জ্ঞানদীপ জ্বেলে ঘরে, ব্রহ্মময়ীর মুখে দেখ না।’

কথামৃত – ১/৪/৭

Previous Post

হিমাচল প্রদেশে ভারী বৃষ্টিপাতের জেরে ভুমিধসে ১৯ জনের মৃত্যু

Next Post

রাশিয়ার সেনাদের উপর বিষ প্রয়োগ করছে ইউক্রেন-গুরুতর অভিযোগ রুশ প্রতিরক্ষা মন্ত্রকের

Next Post
রাশিয়ার সেনাদের উপর বিষ প্রয়োগ করছে ইউক্রেন-গুরুতর অভিযোগ রুশ  প্রতিরক্ষা মন্ত্রকের

রাশিয়ার সেনাদের উপর বিষ প্রয়োগ করছে ইউক্রেন-গুরুতর অভিযোগ রুশ প্রতিরক্ষা মন্ত্রকের

No Result
View All Result

Recent Posts

  • দুই পরিবারের সম্মতিতে আকাঙ্ক্ষা গৌতম ও শাহওয়াজ রানার বিয়ে ঘিরে তোলপাড় ইউপির মিরাট ;  হিন্দু গোষ্ঠী একে “লাভ জিহাদ” বলে অভিহিত করেছে 
  • তিহার জেলে আত্মসমর্পণের পর রাজপাল যাদবকে একটি চলচ্চিত্রের প্রস্তাব দিয়েছেন সোনু সুদ  
  • ‘হাম দো, হামারে দো ডজন’ : মুসলমানদের ২৪ টি করে সন্তান নেওয়ার পরামর্শ দিলেন   এআইএমআইএম নেতা শওকত আলী 
  • হিন্দুদের কাছ থেকে মুসলিমদের জমি কেনা আটকাতে আইন চালু করতে চলেছেন আসাম সরকার !  হেমন্ত বিশ্বশর্মার মত “বীর” বাংলায় চাইছেন তথাগত রায় 
  • বার্ধক্য ভাতা জোটেনি ১০৪ বছরের বৃদ্ধের, ভোটের মুখে এই ঘটনা প্রকাশ্যে আসতেই তোলপাড় বর্ধমানের রাজনৈতিক মহল 
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.