এইদিন ওয়েবডেস্ক,ভাতার(পূর্ব বর্ধমান),১০ মার্চ : রাজ্যে বিধানসভার ভোট আর হাতেগোনা দিনে পড়ে গেছে । এই আবহে শাসক-বিরোধী নেতাদের মুখ থেকে বেরিয়ে আসছে একের পর এক বিতর্কিত ও উসকানিমূলক কথাবার্তা৷ গতকালই কলকাতার ধর্মতলায় ধর্ণামঞ্চে এমনই একটি বিতর্কিত মন্তব্য করেন খোদ মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি । তার এই মন্তব্যকে ‘উসকানিমূলক’ বলে অবিহিত করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী । এবারে পূর্ব বর্ধমান জেলার ভাতার বাজারে আয়োজিত দলের ‘পরিবর্তন যাত্রা’ সভায় একটি বিতর্কিত মন্তব্য করেছেন বিজেপির রাজ্য কমিটির সদস্য প্রবাল রায়৷ তিনি বলেছেন,’তৃণমূলের হিন্দু নেতাদের খাট পরীক্ষা করলে দাড়ির টুকরো পাওয়া যাবে ।’ যার তীব্র সমালোচনা করেছে শাসকদল ।
ভাতার বাজারে কামারপাড়া মোড়ে আয়োজিত ওই সভায় বিজেপি নেতা প্রবাল রায় তৃণমূলের মুসলিম তোষামোদি রাজনীতি ও রোহিঙ্গা- বাংলাদেশি অনুপ্রবেশকারীদের আশ্রয় দিয়ে রাজ্যের জনবিন্যাসের পরিবর্তন ঘটানোয় অভিযোগে অভিযুক্ত করেন । তার অভিযোগ,শাসকদল যেভাবে ক্ষমতায় টিকে থাকার জন্য মুসলিম অনুপ্রবেশকারীদের আশ্রয় দিয়ে জনবিন্যাসের পরিবর্তন ঘটাচ্ছে তাতে ফের তৃণমূল ক্ষমতায় এলে হিন্দু পরিবারের মেয়েদের সম্ভ্রম বাঁচানো যাবে না । তাই তৃণমূলের হিন্দু নেতাদের উদ্দেশ্যে অবিলম্বে দলত্যাগ করে তৃণমূলের পতন নিশ্চিত করার আহ্বান জানান তিনি ।
এরপরেও যারা ক্ষুদ্র স্বার্থের জন্য তৃণমূল ত্যাগ করতে রাজি নন, সেই সমস্ত নেতাদের উদ্দেশ্যে প্রবাল রায় বলেন,’ওই সমস্ত তৃণমূল নেতাদের সংস্কারের দোষ আছে৷ খাট পরীক্ষা করলে দাড়ির টুকরো পাওয়া যাবে৷’ এদিকে তার এই মন্তব্যের তীব্র সমালোচনা করেছেন ভাতার ব্লক আইএনটিটিইউ এর সভাপতি শুভ্রাংশু বুট । তিনি বলেন,’এটাই হল বিজেপির সংস্কৃতি ।’ বিধানসভার ভোটে রাজ্যবাসী বিজেপিকে ছুড়ে ফেলে দেবে বলেও মন্তব্য করেন তিনি ।
কেন ‘পরিবর্তন যাত্রা এদিন প্রবাল রায় তারও ব্যাখ্যা দিয়েছেন। তিনি বলেন,’পরিবর্তনের অর্থ হচ্ছে উন্নয়ন । পরিবর্তনের অর্থ হচ্ছে যুব সমাজকে আত্মহত্যার পথ থেকে ফিরিয়ে এনে তাদের হাতে কাজ তুলে দেওয়া । পরিবর্তনের অর্থ হচ্ছে কৃষকের ঘরে নবান্নের গন্ধ ফিরিয়ে দেওয়া । পরিবর্তনের অর্থ হচ্ছে শিল্পের কলরব । পরিবর্তনের অর্থ হচ্ছে পাঠ্যপুস্তকে বিবেকানন্দ,বিদ্যাসাগরকে ফিরিয়ে আনা । পরিবর্তনের অর্থ হচ্ছে শিক্ষকদের সংস্কৃতি দেখানো । পরিবর্তনের অর্থ হচ্ছে সাম্প্রদায়িক উসকানি থেকে বেরিয়ে এসে শান্তিপূর্ণ ভাবে বসবাস করা । পরিবর্তনের অর্থ মাদ্রাসা করে মৌলবাদী তৈরি করা নয়,ডাক্তার বা ইঞ্জিনিয়ার তৈরি করা । পরিবর্তনের অর্থ হচ্ছে দুরাচারীদের তাড়িয়ে দিয়ে নতুন শান্তিপূর্ণ শানন ব্যবস্থা চালু করা ।’।

