• Blog
  • Home
  • Privacy Policy
Eidin-Bengali News Portal
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
Eidin-Bengali News Portal
No Result
View All Result

“যদি বাপের ব্যাটা হন,একটা হুমকি দিয়ে দেখুন,কেরিম খানের থেকেও খারাপ অবস্থা করে দেবো”- বীরভূমের তৃণমূল নেতাদের হুঁশিয়ারি শুভেন্দুর

Eidin by Eidin
February 11, 2023
in রাজ্যের খবর
“যদি বাপের ব্যাটা হন,একটা হুমকি দিয়ে দেখুন,কেরিম খানের থেকেও খারাপ অবস্থা করে দেবো”- বীরভূমের তৃণমূল নেতাদের হুঁশিয়ারি শুভেন্দুর
বোলপুরের জনসভায় শুভেন্দু অধিকারী । শনিবার ।
4
SHARES
61
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

এইদিন ওয়েবডেস্ক,বোলপুর,১১ ফেব্রুয়ারী : ‘কেষ্ট জেলে,ভাদু আর নেই,আনারুল ভিতরে । এখানে কে একটা গুন্ডা আছে না-আলম শেখ না কালো মল্লিক ? সঙ্গে জটিলেশ্বর,সাথে সানু শেখ আর রাজু শেখ । আছেন নাকি মস্তানরা ? আছেন কাছাকাছি ? ২০১৮-এর পঞ্চায়েতে খুব দাপিয়েছে,তাই না ? ২০২১-এর পরে খুব মেরেছেন বিজেপি কর্মীদের । যদি বাপের ব্যাটা হন, মারা তো দূরের কথা,একটা হুমকি আজকের পরে দিয়ে দেখবেন আপনাদের অবস্থাও কেরিম খানের থেকেও খারাপ করে দেবো ।’ তৃণমূলের দোর্দণ্ডপ্রতাপ নেতা অনুব্রত মণ্ডলের গড় বোলপুরে শনিবার দুপুরে দলীয় জনসভায় এই ভাষাতেই স্থানীয় তৃণমূল নেতাদের হুঁশিয়ারি দিয়ে গেলেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ।
জেলবন্দি অনুব্রতকে নিশানা করে শুভেন্দু বলেন, ‘কে যেন বলতো চড়াম চড়াম ঢাকের কথা, গুর-বাতাসা, উন্নয়ন দাঁড়িয়ে আছে ? তিনি আজ কোথায় ? হারিয়ে গেছেন । হ্যাঁ অপেক্ষা করুন লটকে আছে মাঝে । পরবর্তী শুনানিতে বেলের মোরব্বা,অষ্টমীর দিন লুচি-ডাল,দশমীর দিন কচি পাঁঠার ঝোল, সব বেরিয়ে যাবে,শুধু শুনানি অব্দি যেতে দেন । এই চোরেদের, লুটেরাদের,গনতন্ত্র ধ্বংসকারীদের বিরুদ্ধে গোটা বীরভূমের মানুষ আজ ঐক্যবদ্ধ হয়েছে ।’
এরপর তৃণমূল নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিশানা করে শুভেন্দু বলেন,’আজ তোলাবাজ ভাইপো উত্তরবঙ্গে গিয়ে বলছে বাংলা আবাস যোজনা । তোমার পিসিমনির যোজনা । ওটা নরেন্দ্র মোদীর প্রধানমন্ত্রী আবাস যোজনা । কেউ পায়নি । হাজার হাজার শৌচালয় দিয়েছেন মোদীজি,কেউ পায়নি । আর এখন বালির টাকা আগে কেষ্টর ঘরে যেত এখন ভাইপোর ঘরে পৌঁছে দেয় বীরভূমের পুলিশ ।’ উপস্থিত জনতার উদ্দেশ্যে শুভেন্দু অধিকারী বলেন,’আমি যদি মমতা বন্দ্যোপাধ্যায়কে হারাতে পারি পঞ্চায়েতে এই চোরেদের তাড়াবেন তো ?’
পশ্চিমবঙ্গ সরকারের সন্ত্রাস, দুর্নীতি ও একনায়কতন্ত্রের প্রতিবাদে এবং রাজ্যে গণতন্ত্র প্রতিষ্ঠার দাবিতে এদিন বোলপুরের কোটাসুর ফুটবল ময়দানে প্রতিবাদ সভার আয়োজন করেছিল বিজেপি । সভায় প্রধান বক্তা ছিলেন শুভেন্দু অধিকারী । তিনি ছাড়াও উপস্থিত ছিলেন রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক জগন্নাথ চট্টোপাধ্যায়, প্রিয়াঙ্কা টিব্রেওয়ালসহ জেলা নেতৃত্ব ।।

Previous Post

জমি নিয়ে বিবাদের জেরে দুই মুসলিম পরিবারের হানাহানি ভাতারে

Next Post

উত্তর দিনাজপুর জেলার ইসলামপুরে দুই মন্দিরে প্রতিমা ভাঙচুর, রাধাদেবীর কাপড় খুলে দিয়ে পালিয়ে যায় দুষ্কৃতীরা

Next Post
উত্তর দিনাজপুর জেলার ইসলামপুরে দুই মন্দিরে প্রতিমা ভাঙচুর, রাধাদেবীর কাপড় খুলে দিয়ে পালিয়ে যায় দুষ্কৃতীরা

উত্তর দিনাজপুর জেলার ইসলামপুরে দুই মন্দিরে প্রতিমা ভাঙচুর, রাধাদেবীর কাপড় খুলে দিয়ে পালিয়ে যায় দুষ্কৃতীরা

No Result
View All Result

Recent Posts

  • মুখ্যমন্ত্রী ও মুখ্য সচিবের বিরুদ্ধে এসআইআর প্রক্রিয়াকে প্রভাবিত করার অভিযোগ তুললেন শুভেন্দু অধিকারী 
  • গৃহস্থবাড়িতে চুরি করার সময় ২ চোর সানারুল সেখ ও সানারুল মোল্লা পুলিশের হাতে পাকড়াও 
  • সাফ উইমেন’স অনূর্ধ্ব-১৯ ফাইনালে বাংলাদেশকে ৪-০ গোলে হারিয়ে  চ্যাম্পিয়ন ভারত  
  • ভারতের মানচিত্রে পাকিস্তান অধিকৃত কাশ্মীর আর চীন অধিকৃত আকসাই চীনকে অন্তর্ভুক্ত করল আমেরিকা  
  • মাধ্যমিক পরীক্ষা চলাকালীন হঠাৎ অজ্ঞান ছাত্রী , হাসপাতালে করতে হল পরীক্ষার ব্যবস্থা 
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.