• Blog
  • Home
  • Privacy Policy
Eidin-Bengali News Portal
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
Eidin-Bengali News Portal
No Result
View All Result

‘পঞ্চায়েতে বিজেপিকে আনলে উন্নয়নমূলক কাজে বরাদ্দ টাকার হিসাব সব জানতে পারবেন সাধারণ মানুষ’ : জয় ব্যানার্জি

Eidin by Eidin
July 6, 2023
in রাজ্যের খবর
‘পঞ্চায়েতে বিজেপিকে আনলে উন্নয়নমূলক কাজে বরাদ্দ টাকার হিসাব সব জানতে পারবেন সাধারণ মানুষ’ : জয় ব্যানার্জি
5
SHARES
72
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

দিব্যেন্দু রায়,নবদ্বীপ(নদীয়া),০৬ জুলাই : পঞ্চায়েতে বিজেপিকে আনলে উন্নয়নমূলক কাজে বরাদ্দ টাকার হিসাব সাধারণ মানুষ সব জানতে পারবেন বলে প্রতিশ্রুতি দিলেন বিজেপির কেন্দ্রীয় কমিটির নেতা জয় ব্যানার্জি । আজ বৃহস্পতিবার নদীয়ার নবদ্বীপে দীর্ঘ রালি করেন একদা বাংলা সিনেমার এই জনপ্রিয় নায়ক । তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন রানাঘাট লোকসভা কেন্দ্রের বিজেপি সাংসদ জগন্নাথ সরকার সহ শতাধিক কর্মী ও সমর্থক । র‍্যালি শেষে বিজেপির পক্ষ থেকে পথসভা করা হয় । সেখানে সাংসদ জগন্নাথ সরকার ও বিজেপির কেন্দ্রীয় কমিটির নেতা জয় ব্যানার্জি বক্তব্য রাখেন ।
তৃণমূল কংগ্রেস শাসিত রাজ্যের পঞ্চায়েতগুলির বিরুদ্ধে দূর্নীতির অভিযোগ তুলে জয় ব্যানার্জি বলেন,’বিজেপি প্রার্থীদের জেতালে তাঁদের সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির সরাসরি যোগাযোগ থাকবে । পঞ্চায়েতের উন্নয়নের খাতে কত টাকা এল, কথ খরচ হল এবং ফান্ডে কত টাকা আছে,সব সাধারণ মানুষ জানতে পারবেন ।’ তিনি উপস্থিত জনতার উদ্দেশ্যে হাত জোড় করে আবেদন জানান,’দয়া করে আর ৫ টা বছর নষ্ট করবেন না । এলাকার স্বার্থে, আপনাদের সন্তানদের ভবিষ্যতের কথা ভেবে এবারে অন্তত বিজেপিকে জেতান ।’
এদিন রাজ্যের শাসকদলের নেতাদের দূর্নীতি নিয়ে ফের নিশানা করেন জয় ব্যানার্জি । তিনি বলেন,’আপনারা নিজের চোখের সামনে দেখেছেন বিছানায় টাকা,বাথরুমে টাকা,বিছানার গদির তলায় টাকা । নারদা দূর্নীতির সময় গামছা আর তোয়ালে ঢেকে টাকা নিয়েছে । এত টাকা যদি বেরিয়ে যায় তাহলে আপনাদের মত সাধারণ মানুষের কি হবে ভাবুন ।’ পাশাপাশি মদন মিত্রকে ‘অস্তিত্বহীন নেতা’ বলে এবং অভিষেক ব্যানার্জির জনসংযোগ যাত্রা নিয়ে এদিন কটাক্ষ করেন জয় ব্যানার্জি ।
সম্প্রতি পূর্ব বর্ধমান জেলার কাটোয়ায় বেশ কয়েকদিন ধরে নির্বাচনী প্রচার করে গেছেন জয় ব্যানার্জি । কাটোয়ার পর এখন নদীয়া জেলায় প্রচার শুরু করেছে । বুধবার সারাদিন ধরে নদীয়া জেলার শান্তিপুর,পেয়ারাডাঙ্গা,কৃষ্ণগঞ্জ,প্রতাপপুর প্রভৃতি এলাকায় জনসংযোগ যাত্রা করেন তিনি । সন্ধ্যার দিকে একটি সভায় বক্তব্যও রাখেন ।।

Previous Post

কবিতা : ইতি আয়ুরেখা

Next Post

বাংলাদেশে ছুরিকাঘাতে আহত বৃদ্ধ বৌদ্ধ ভিক্ষুর চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু

Next Post
বাংলাদেশে ছুরিকাঘাতে আহত বৃদ্ধ বৌদ্ধ ভিক্ষুর চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু

বাংলাদেশে ছুরিকাঘাতে আহত বৃদ্ধ বৌদ্ধ ভিক্ষুর চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু

No Result
View All Result

Recent Posts

  • শ্রীবিষ্ণুর ৫ অস্ত্রের উদ্দেশ্যে নিবেদিত এই অত্যন্ত শক্তিশালী স্তোত্রটি ভয়, পাপ ও শত্রুর হাত থেকে রক্ষা করে
  • মধ্যপ্রাচ্যের তেল ও গ্যাস ইসরায়েলের মাধ্যমে রপ্তানি করার প্রস্তাব দিলেন নেতানিয়াহু ; বললেন : “ইরানি শাসনের পতনের লক্ষণ দেখা যাচ্ছে এবং খোমিনি বাহিনীর মধ্যে মৃত্যুর ভয় ঢুকে গেছে” 
  • প্রতিবাদী চ্যাম্পিয়ন কুস্তিগীর ১৯ বছরের সালেহ মহম্মাদিকে ফাঁসিতে ঝোলালো মোজতবা খামেনির সরকার ; যুদ্ধের মাঝেও ইরানে নৃশংস দমন-পীড়ন অব্যাহত
  • চলতি যুদ্ধ ইরানে আরও উগ্রপন্থী ও পারমাণবিক অস্ত্র তৈরির উচ্চাকাঙ্ক্ষী একটি শাসনব্যবস্থা তৈরি করতে পারে : আইডিএফ 
  • প্রাণ বাঁচাতে দুবাই থেকে ছেলেকে নিয়ে ভারতে পালিয়ে এসেছেন সানিয়া মির্জা 
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.