• Blog
  • Home
  • Privacy Policy
Eidin-Bengali News Portal
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
Eidin-Bengali News Portal
No Result
View All Result

বাংলাদেশকে ২০২৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে নিষিদ্ধ করতে পারে আইসিসি 

Eidin by Eidin
January 6, 2026
in খেলার খবর
বাংলাদেশকে ২০২৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে নিষিদ্ধ করতে পারে আইসিসি 
4
SHARES
54
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

এইদিন স্পোর্টস নিউজ,০৬ জানুয়ারী : বাংলাদেশ ক্রিকেট বোর্ড আইসিসিকে একটি চিঠি লিখে জানিয়েছে যে তারা টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ভারতে খেলবে না এবং তাদের ম্যাচগুলি শ্রীলঙ্কায় আয়োজন করা হোক । সেই চিঠির জবাবে, আইসিসি স্পষ্টভাবে জানিয়েছে যে তাদের ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচগুলি খেলতে হবে, যদি তারা না খেলে, তাহলে তাদের বিশ্বকাপ থেকে নিষিদ্ধ করা হবে। এমতবস্থায় চরম বিপাকে পড়েছে বাংলাদেশ ক্রিকেট কন্ট্রোল বোর্ড । 

প্রসঙ্গত,আইপিএল থেকে মুস্তাফিজুর রহমানের বাদ পড়া নিয়ে ভারত ও বাংলাদেশের মধ্যে ক্রিকেটীয় সংঘাত চরম আকার নিয়েছে । নিরাপত্তাজনিত কারণ দেখিয়ে ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচ খেলতে আপত্তি জানিয়েছিল বাংলাদেশের অন্তর্বর্তী সরকার। তবে স্পষ্ট ভাষায় বিসিসিআই জানিয়ে দিয়েছে, কোনও একটি দেশের ‘খামখেয়ালি’র জন্য শেষ মুহূর্তে বিশ্বকাপের সূচি বা ভেন্যু পরিবর্তন করা সম্ভব নয়।

দিপু চন্দ্র দাসকে জীবন্ত পুড়িয়ে মারার পর গোটা দেশ জুড়ে হিন্দুরা  আইপিএল থেকে মুস্তাফিজুর রহমানকে ছেঁটে ফেলার দাবি তোলে । দেশে ব্যাপক ক্ষোভে দেখে বিসিসিআই মুস্তাফিজুর ছেঁটে ফেলার জন্য কলকাতা নাইট রাইডার্স (KKR)কে নির্দেশ দেয় । এরপর ওই ফ্রাঞ্চাইজি মুস্তাফিজুরকে বাইরের রাস্তা দেখায় । আর এতে প্রতিবাদের সুর চড়িয়েছে ঢাকা। বাংলাদেশের ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল ফেসবুকে সাফ জানান যে যেখানে একজন বাংলাদেশি ক্রিকেটার ভারতে সুরক্ষিত নন, সেখানে গোটা দল পাঠানো নিরাপদ নয়। তিনি বিসিবি-কে নির্দেশ দিয়েছেন যাতে বাংলাদেশের ম্যাচগুলো শ্রীলঙ্কায় সরিয়ে নেওয়ার জন্য আইসিসি-র কাছে আবেদন করা হয়।

বিসিসিআই-এর এক শীর্ষ কর্তা তিনটি প্রধান কারণে ম্যাচ সরানোর প্রস্তাব নাকচ করেছেন:

১. লজিস্টিক সমস্যা: সব দলের জন্য হোটেল, বিমান এবং যাতায়াতের চূড়ান্ত ব্যবস্থা হয়ে গিয়েছে।

২. সম্প্রচার স্বত্ব: ম্যাচ পিছু সম্প্রচারকারী সংস্থাগুলো বিশাল বিনিয়োগ করেছে এবং টেকনিক্যাল টিম মোতায়েন করেছে। ভেন্যু বদলালে পুরো ব্যবস্থায় ধস নামবে।

৩. পূর্বনির্ধারিত সূচি: প্রতিদিন তিনটি করে ম্যাচ রয়েছে, যার সূচি অনেক আগে থেকেই আইসিসি অনুমোদন করেছে।

বোর্ডের ওই কর্তা আরও মনে করিয়ে দিয়েছেন যে, আইপিএলের সঙ্গে বিশ্বকাপকে গুলিয়ে ফেলা অর্থহীন।বাংলাদেশের ক্রিকেট বোর্ডের সভাপতি আমিনুল ইসলাম জানিয়েছেন, তাঁরা আইসিসি-র কাছে ভেন্যু বদলের আনুষ্ঠানিক আবেদন করবেন। উল্লেখ্য, আইসিসি-র বর্তমান চেয়ারম্যান জয় শা। শেষ পর্যন্ত আইসিসি বাংলাদেশকে ২০২৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে নিষিদ্ধ করতে পারে বলে খবর সামনে আসছে৷  এখন দেখার, ৭ ফেব্রুয়ারি থেকে শুরু হতে চলা এই মেগা টুর্নামেন্টে বাংলাদেশের পরিবর্তে কোন দল বিশ্বকাপে সুযোগ পায় ।।  

Previous Post

সমাজবাদী পার্টির সমর্থক ও ‘বোলতা হিন্দুস্তান’ পোর্টালের মালিক মহম্মদ হাসিন রাহমানির বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ 

Next Post

উদুপি শ্রীকৃষ্ণ মন্দিরে সোনার প্রলেপ দেওয়া শ্রীমদভগবদগীতা  গ্রন্থের উন্মোচন হবে ৮ জানুয়ারী 

Next Post
উদুপি শ্রীকৃষ্ণ মন্দিরে সোনার প্রলেপ দেওয়া শ্রীমদভগবদগীতা  গ্রন্থের উন্মোচন হবে ৮ জানুয়ারী 

উদুপি শ্রীকৃষ্ণ মন্দিরে সোনার প্রলেপ দেওয়া শ্রীমদভগবদগীতা  গ্রন্থের উন্মোচন হবে ৮ জানুয়ারী 

No Result
View All Result

Recent Posts

  • ‘দ্য কেরালা স্টোরি ২: গোজ বিয়ন্ড’-এর মুক্তি স্থগিত করল কেরালা হাইকোর্ট
  • শিলিগুড়িতে জনজাতি সুরক্ষা মঞ্চের উত্তরকন্যা অভিযানে  লাঠিচার্জ, চললো জলকামান ও কাঁদানে গ্যাস ; প্রতিবাদে সরব হলেন শুভেন্দু অধিকারী 
  • জিম্বাবুয়ের বিরুদ্ধে টিম ইন্ডিয়ার বিশাল জয় 
  • ডুরান্ড লাইন বরাবর পাকিস্তানি সামরিক ঘাঁটিতে ব্যাপক আক্রমণ চালাচ্ছে তালিবান 
  • গনধর্ষণের বিচার চাওয়ায় ১৫ বছরের কিশোরীকে বাবার কাছ থেকে ছিনিয়ে নিয়ে গিয়ে খুন ; চুড়ান্ত নৈরাজ্য বাংলাদেশে 
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.