• Blog
  • Home
  • Privacy Policy
Eidin-Bengali News Portal
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
Eidin-Bengali News Portal
No Result
View All Result

জানি না আমাদের ক্রিকেট আর কত নিচে নামবে’- বাংলাদেশের কাছে পরাজয়ের পর পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটেরের হাহুতাশ 

Eidin by Eidin
March 12, 2026
in খেলার খবর
জানি না আমাদের ক্রিকেট আর কত নিচে নামবে’- বাংলাদেশের কাছে পরাজয়ের পর পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটেরের হাহুতাশ 
3
SHARES
48
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

এইদিন স্পোর্টস নিউজ,১২ মার্চ  : পরিসংখ্যান বিবেচনায় বাংলাদেশের চেয়ে শত যোজন ব্যবধানে এগিয়ে পাকিস্তান। বাংলাদেশ যেখানে আইসিসির ওয়ানডে র‍্যাঙ্কিংয়ে ১০ নম্বরে, সেখানে পাকিস্তান ৪ নম্বরে। আবার মুখোমুখি লড়াইয়েও পাল্লাটা পাকিস্তানের দিকেই হেলে। গতকালের আগে পর্যন্ত ওয়ানডেতে ৩৯ বারের দেখায় পাকিস্তানই জিতেছে ৩৪টিতে৷ 

তবে এসব পরিসংখ্যান দিয়ে যে মাঠের লড়াই চলে না, গতকাল বুধবার মিরপুরে সেটাই প্রমাণ করেছে বাংলাদেশ। সিরিজের প্রথম ওয়ানডেতে পাকিস্তানকে স্রেফ উড়িয়ে দিয়ে ৮ উইকেটের জয় তুলে নিয়েছেন মেহেদী হাসান মিরাজ-লিটন দাস-নাহিদ রানারা, সেটাও ২০৯ বল হাতে রেখে। এদিকে বাংলাদেশের কাছে এমন হার যেন মানতেই পারছেন না দেশটির প্রাক্তন ক্রিকেটার মোহাম্মদ আমির। পাকিস্তানের অধঃপতন দেখে তিনি হাহুতাশ করে জানান, সামনে হয়তো পাকিস্তান আইসিসির সহযোগী দেশ হয়ে যাবে!

নিজের ইউটিউব চ্যানেলে আমির বলেছেন, ‘আজ আমরা বাংলাদেশের কাছে হারতে শুরু করছি। আমার তো ভয় লাগতে শুরু করছে, আমরা সহযোগী দেশ না হয়ে যাই! এরকম করবেন না।

পাকিস্তানের এমন বিপর্যয়ের পেছনে দল নির্বাচন নিয়েও প্রশ্ন তুলেছেন আমির। এবারের পাকিস্তান স্কোয়াডে ১৫ সদস্যের মধ্যে ৬ জনই নতুন মুখ। এরমধ্যে গতকাল সিরিজের প্রথম ওয়ানডেতে ৪ জনের অভিষেক হয়েছে। তবে এভাবে একবারে দলে বেশি তরুণ নেওয়ার পক্ষপাতী নন আমির।এই প্রসঙ্গে পাকিস্তানের এই প্রাক্তন পেসার বলেছেন, ‘এরকম করবেন না। ব্যালেন্সড দল বানান, সিনিয়রদের সঙ্গে তরুণদের মিশ্রণে। দল এভাবে তৈরি করতে হয়। চার- পাঁচ সিনিয়রকে পাশে সরিয়ে সব তরুণদের খেলানো, এভাবে দল হয় না। তরুণদের নির্দেশনা দেওয়ার জন্যও কিছু সিনিয়র লাগে।’

এরপর হতাশা প্রকাশ করে আমির বলেন, ‘পাকিস্তান এখন বাংলাদেশের কাছে হারছে… জানি না, আমাদের ক্রিকেট আর কোথায় যাবে! আফসোস, এরকম হওয়া উচিত নয়।’।

Previous Post

‘প্রিয় বান্ধবী’র স্বামী সোহেল খাতুরিয়াকে বিয়ের মাত্র ৪ বছর পর বিবাহবিচ্ছেদ করলেন কন্নড় অভিনেত্রী হংসিকা মোতওয়ানি

No Result
View All Result

Recent Posts

  • জানি না আমাদের ক্রিকেট আর কত নিচে নামবে’- বাংলাদেশের কাছে পরাজয়ের পর পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটেরের হাহুতাশ 
  • ‘প্রিয় বান্ধবী’র স্বামী সোহেল খাতুরিয়াকে বিয়ের মাত্র ৪ বছর পর বিবাহবিচ্ছেদ করলেন কন্নড় অভিনেত্রী হংসিকা মোতওয়ানি
  • ইরাক উপকূলে তেল ট্যাঙ্কারে ইরানের আত্মঘাতী হামলায় ভারতীয় নাগরিক নিহত
  • দক্ষিণা মূর্তি স্তোত্রম  : আদি শঙ্করের একটি প্রহেলিকাময় স্তোত্র ; তিনি তার জীবনের সমস্ত দর্শন শিক্ষার সারসংক্ষেপ বর্ণনা করেছেন এই স্তোত্রে
  • ফারুক আবদুল্লাহকে লক্ষ্য করে গুলি ; হামলাকারী বলেছেন : “২০ বছর ধরে ওকে মারার চেষ্টা করছি, বরাত জোরে বেঁচে গেছে” ; ৯০-এর দশকে পন্ডিত নরসংহার নিয়ে পুঞ্জিভূত ক্ষোভের বহিঃপ্রকাশ ?
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.