• Blog
  • Home
  • Privacy Policy
Eidin-Bengali News Portal
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
Eidin-Bengali News Portal
No Result
View All Result

মন্ত্রী স্বপন দেবনাথের গড়ে ঘাঁটি গাড়লো হুমায়ুন কবিরের দল, ২০০ পরিবারের যোগদানের দাবি 

Eidin by Eidin
February 15, 2026
in জেলার খবর, রাজ্যের খবর
মন্ত্রী স্বপন দেবনাথের গড়ে ঘাঁটি গাড়লো হুমায়ুন কবিরের দল, ২০০ পরিবারের যোগদানের দাবি 
4
SHARES
57
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

পারমিতা দত্ত,কালনা(পূর্ব বর্ধমান),১৫ ফেব্রুয়ারী : একসময় সিপিএমের দুর্ভেদ্য ঘাঁটি ছিল পূর্ব বর্ধমান জেলার পূর্বস্থলী এলাকা ৷ কিন্তু ২০১১ সালে তৃণমূলের ভূমিধ্বস জয়ের পর সেই এলাকা থেকে কার্যত নিশ্চিহ্ন হয়ে যায় সিপিএম । তারপর দীর্ঘ প্রায় ১৫ বছর ধরে একছত্র আধিপত্য ছিল সেখানে । এহেন একটি এলাকায় মুর্শিদাবাদের ভরতপুরের তৃণমূলের বহিষ্কৃত বিধায়ক হুমায়ূন কবিরের দল “জনতা উন্নয়ন পার্টি” (জেইউপি) ঘাঁটি গাড়লো । আজ রবিবার পূর্বস্থলী- ২ ব্লকের কালেখাতলা -১ গ্রাম পঞ্চায়েতের কাঁঠালবেড়িয়া গ্রামের প্রায় ২০০ টি পরিবার তৃণমূল ছেড়ে জেইউপি -তে যোগদান করেছে বলে দাবি করলেন দলের স্থানীয় নেতা পঙ্কজ গাঙ্গুলী । 

প্রসঙ্গত,পূর্ব বর্ধমান জেলার পূর্বস্থলী-২ (Purbasthali II) ব্লকটি মূলত পূর্বস্থলী দক্ষিণ বিধানসভা কেন্দ্রের অন্তর্গত। এই বিধানসভার তৃণমূল বিধায়ক হলেন মন্ত্রী স্বপন দেবনাথ । আর আজ মন্ত্রীর নির্বাচনী এলাকার একটি গ্রামে তার দলে বড়সড় ভাঙন ধরিয়ে দিলেন হুমায়ুন কবির ৷ আজ কাঁঠালবেড়িয়া গ্রামের মাঝে একটা ফাঁকা জায়গায় জেইউপি-এর কর্মসূচির আয়োজন করা হয় । নবাগতদের হাতে দলীয় পতাকা তুলে দেন জেইউপি-এর নেতা পঙ্কজ গাঙ্গুলী । 

দলবদল করা গ্রামের দুই তৃণমূল কর্মী যুবক রিয়াজ শেখ ও পাপু শেখরা তাদের পুরনো দলের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন । তারা বলেন,’তৃণমূলের অত্যাচারের কারনে আমরা দলবদল করতে বাধ্য হয়েছি । আইন শৃঙ্খলা জনিত কোনো সমস্যা হলে তৃণমূলের দালালদের জন্য পুলিশের কাছ থেকে আমরা সঠিক বিচার পাইনা ।’ তাদের আরও অভিযোগ যে তৃণমূল দীর্ঘ দেড় দশক রাজত্ব করলেও তাদের গ্রামে কোনো উন্নয়নই হয়নি । 

 পঙ্কজ গাঙ্গুলী বলেন,’কাঁঠালবেড়িয়া গ্রামের মানুষ বঞ্চিত,লান্ছিত,শোষিত এবং অত্যাচারিত । তৃণমূল নেতাদের কর্মকান্ডে বীতশ্রদ্ধ মানুষ বিকল্প দল খুঁজছিল। তাই আজ গ্রামের প্রায় ২০০ টি পরিবার আজ আমাদের দলে যোগদান করলেন।’ তিনি বলেন, ‘এই চোর,দালাল সরকারকে উৎখাত করতে তারা সর্বতোভাবে ঝাঁপিয়ে পড়বে ।’ যদিও কাঁঠালবেড়িয়া গ্রামে দলের ভাঙন নিয়ে শাসকদলের তরফে এখনো কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি ।। 

Previous Post

আত্মহত্যার নাটক করে উধাও হয়ে যাওয়া মহিলাকে পাওয়া গেল স্বামীর বন্ধুর বাড়িতে ; নেপথ্যে পরকীয়া 

Next Post

টি-টোয়েন্টি বিশ্বকাপ: পাকিস্তানের সাথে ম্যাচে হাত না মেলানোর সিদ্ধান্ত নিল টিম ইন্ডিয়া 

Next Post
টি-টোয়েন্টি বিশ্বকাপ: পাকিস্তানের সাথে ম্যাচে হাত না মেলানোর সিদ্ধান্ত নিল টিম ইন্ডিয়া 

টি-টোয়েন্টি বিশ্বকাপ: পাকিস্তানের সাথে ম্যাচে হাত না মেলানোর সিদ্ধান্ত নিল টিম ইন্ডিয়া 

No Result
View All Result

Recent Posts

  • টি-টোয়েন্টি বিশ্বকাপ: পাকিস্তানের সাথে ম্যাচে হাত না মেলানোর সিদ্ধান্ত নিল টিম ইন্ডিয়া 
  • মন্ত্রী স্বপন দেবনাথের গড়ে ঘাঁটি গাড়লো হুমায়ুন কবিরের দল, ২০০ পরিবারের যোগদানের দাবি 
  • আত্মহত্যার নাটক করে উধাও হয়ে যাওয়া মহিলাকে পাওয়া গেল স্বামীর বন্ধুর বাড়িতে ; নেপথ্যে পরকীয়া 
  • কাটোয়ায় ট্রেনে অগ্নিকান্ডের  নেপথ্যে নাশকতা, শর্ট সার্কিট নয় : দাবি রেল কর্তৃপক্ষের 
  • কাটোয়া স্টেশনে দাঁড়িয়ে থাকা আজিমগঞ্জ -প্যাসেঞ্জার ট্রেনের কামরায় আগুন 
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.