• Blog
  • Home
  • Privacy Policy
Eidin-Bengali News Portal
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
Eidin-Bengali News Portal
No Result
View All Result

মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরীর নির্বাচন ক্ষেত্রে রামনবমীর শোভাযাত্রায় জনতার ঢল, উপস্থিত ছিলেন বিজেপি সাংসদ

Eidin by Eidin
April 1, 2023
in রাজ্যের খবর
মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরীর নির্বাচন ক্ষেত্রে  রামনবমীর শোভাযাত্রায় জনতার ঢল, উপস্থিত ছিলেন বিজেপি সাংসদ
সাংসদকে কৃতজ্ঞতা জানাচ্ছেন মুসলিম বধূ । মন্তেশ্বর ।
16
SHARES
227
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

শ্যামসুন্দর ঘোষ,মন্তেশ্বর(পূর্ব বর্ধমান),০১ এপ্রিল : পশ্চিমবঙ্গের গ্রন্থগার মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরীর নির্বাচনক্ষেত্র পূর্ব বর্ধমান জেলার মন্তেশ্বর বিধানসভা । শনিবার মন্ত্রীর বিধানসভা এলাকায় রামনবমীর শোভাযাত্রা বের করেছিল বিজেপি । উপস্থিত ছিলেন বর্ধমান-দূর্গাপুর লোকসভা কেন্দ্রের বিজেপি সাংসদ এসএস আলুওয়ালিয়া, পূর্ব বর্ধমান জেলা বিজেপি সভাপতি অভিজিৎ তাসহ জেলা ও ব্লকের নেতৃত্ব । এদিন মন্তেশ্বর কলেজে মোড় থেকে বিভিন্ন বাদ্যযন্ত্র এবং আদিবাসী নৃত্য সহযোগে বিজেপির এই শোভাযাত্রা শুরু হয় । শেষ হয় মন্তেশ্বরের ঘোষপাড়া এলাকায় । একটি হুডখোলা গাড়িতে কচিকাঁচাদের সঙ্গে ছিলেন বিজেপি সাংসদ । কয়েক হাজার মানুষ এদিনের এই শোভাযাত্রায় সামিল হন । মহিলাদের উপস্থিতি ছিল চোখে পড়ার মত । মন্তেশ্বরে এদিন বিজেপির রামনবমীর শোভাযাত্রায় কার্যত জনতার ঢল নামে ।

দেখুন ভিডিও 👇


শোভাযাত্রা শেষে মন্তেশ্বরে এক দলীয় নেতার বাড়িতে এসে দলীয় নেতাকর্মীদের সঙ্গে মিলিত হন বিজেপি সাংসদ । সেখানে দেখা যায় মন্তেশ্বর ব্লকের বড়পলাশন-১ পঞ্চায়েত এলাকার সারগ্রামের বাসিন্দা সাবিনা চৌধুরী নামে এক মুসলিম মহিলাকে । সাবিনাদেবীর ক্যান্সার আক্রান্ত স্বামী পেশায় জনমজুর নাজিবুল হুদা চৌধুরীর যাবতীয় ওষুধ ভিন রাজ্য থেকে কিনে আনিয়ে তাঁর বাড়িতে পাঠানোর ব্যাবস্থা করেছিলেন সাংসদ এসএস আলুওয়ালিয়া । সেই কারনে এদিন কৃতজ্ঞতা জানাতে মন্তেশ্বরে বিজেপি কার্যালয়ে সাংসদের সঙ্গে দেখা করতে আসেন ওই মুসলিম বধূ ।
প্রসঙ্গত,গত ১৯ মার্চ মন্তেশ্বর এলাকার একটি কবরস্থান ও কয়েকটি শ্মশান পরিদর্শন করতে গিয়েছিলেন এসএস আলুওয়ালিয়া । সেই সময় স্বামীর যাবতীয় প্রেসক্রিপশন সঙ্গে নিয়ে এসে সাংসদের মুখোমুখি হন সাবিনা চৌধুরী । তিনি কাঁদতে কাঁদতে সাংসদকে জানান, অর্থাভাবের কারনে তার স্বামীর ঠিকমত কেমো থেরাপি চালাতে পারছেন না । ওই বধূর কাছে একথা শুনে মহিলার স্বামীর কেমোথেরাপির খরচ বহন করার প্রতিশ্রুতি দিয়েছিলেন সাংসদ । শেষ পর্যন্ত নিজের প্রতিশ্রুতি রাখেন তিনি । তাঁর এই প্রকার মানবিকতায় আপ্লুত ওই মুসলিম পরিবারটি ।।

Previous Post

‘দুয়ারে সরকার’ কর্মসূচির প্রথম দিন সাংবাদিক সম্মেলন করলেন আউশগ্রামের বিডিও

Next Post

গুসকরায় বিভিন্ন ওয়ার্ডে আয়োজিত হল ‘দুয়ারে সরকার’

Next Post
গুসকরায় বিভিন্ন ওয়ার্ডে আয়োজিত হল ‘দুয়ারে সরকার’

গুসকরায় বিভিন্ন ওয়ার্ডে আয়োজিত হল 'দুয়ারে সরকার'

No Result
View All Result

Recent Posts

  • পাকিস্তানের ঘরোয়া ক্রিকেটে খেলবেন না আফগান ব্যাটসম্যান রহমানউল্লাহ গুরবাজ 
  • কুখ্যাত সন্ত্রাসবাদী সংগঠন আই এস-এর প্রধান কেন্দ্র হয়ে উঠেছে পাকিস্তান : তালেবান-অনুমোদিত সংবাদমাধ্যমের রিপোর্ট 
  • হিন্দু-শিখ-খ্রিস্টান ও আহমদিয়া মুসলিমদের নিশ্চিহ্ন করার পর এখন শিয়াদের উপর নজর ; সুন্নিদের মারাত্মক জালে ফেঁসে এখন অস্তিত্ব সঙ্কটের মুখে পাকিস্তানের শিয়া সম্প্রদায়  
  • নিম করোলি বাবার ভক্ত সেজে হিন্দু মেয়েকে প্রেমের ফাঁদে ফেলেছিল সাহিল, তারপর সে তরুনীর জীবন নরক বানিয়ে দেয় ; জানুন গোটা ঘটনাটি কি 
  • মুখ্যমন্ত্রী ও মুখ্য সচিবের বিরুদ্ধে এসআইআর প্রক্রিয়াকে প্রভাবিত করার অভিযোগ তুললেন শুভেন্দু অধিকারী 
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.