• Blog
  • Home
  • Privacy Policy
Eidin-Bengali News Portal
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
Eidin-Bengali News Portal
No Result
View All Result

তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বাংলাদেশের হিন্দু যুবককে নৃশংসভাবে কুপিয়ে খুন

Eidin by Eidin
April 27, 2025
in আন্তর্জাতিক
তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বাংলাদেশের হিন্দু যুবককে নৃশংসভাবে কুপিয়ে খুন
4
SHARES
58
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

এইদিন ওয়েবডেস্ক,বাংলাদেশ,২৭ এপ্রিল : তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বাংলাদেশের এক হিন্দু যুবককে নৃশংসভাবে কুপিয়ে খুনের ঘটনা ঘটেছে৷ ঘটনাটি ঘটেছে বাংলাদেশের সুনামগঞ্জের দিরাইয় উপজেলার তাড়ল ইউনিয়নের বাউসী গ্রামে । নিহত যুবক প্রান্ত দাস (২০) বাউসী গ্রামের মৃত সেবক দাসের ছেলে। শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে তুচ্ছ বিষয় নিয়ে কথা কাটাকাটির জেরে ধারালো অস্ত্র দিয়ে তাকে কোপানো হয় । 

নিহতের পরিবার ও দিরাই থানা পুলিশ সূত্রে জানা যায়, শনিবার সন্ধ্যায় পাশাপাশি খলায় ধান শুকানো শেষে বস্তাবন্দি করছিলেন নিহত যুবকের ভাই পলাশ দাস ও প্রতিবেশী চান মিয়ার ছেলে মহম্মদ শাকিল। ধান উঠানো নিয়ে তাদের মধ্যে কথা-কাটাকাটি ও হাতাহাতির ঘটনা ঘটে। এ সময় পলাশ দাসকে হুমকি দিয়ে দৌড়ে বাড়ির দিকে যায় শাকিল। পরে ধারাল অস্ত্র হাতে ফিরে এসে পলাশ দাসকে সেখানে না পেয়ে তার ছোট ভাই প্রান্ত দাসকে এলোপাথাড়ি কোপায় মহম্মদ শাকিল। বুকের বামপাশে অস্ত্রের ফলা বিদ্ধ হয়ে ঘটনাস্থলেই প্রাণ হারায় প্রান্ত দাস।

পরিবারের লোকজন তাকে উদ্ধার করে দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক ডাঃ মনি রানী তালুকদার প্রান্ত দাসকে মৃত ঘোষণা করেন। দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আব্দুর রাজ্জাক বলেন, লাশের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত শেষে ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এই ঘটনায় অভিযুক্ত যুবককে গ্রেপ্তারে পুলিশ অভিযান পরিচালনা করছে বলে জানান তিনি ।।

 

Previous Post

ঝিনাইদহ সীমান্তে ২ বাংলাদেশি মাদক পাচারকারীকে গুলি করে মারল বিএসএফ

Next Post

পাকিস্তানিদের ভিসা বাতিলের পর সীমা হায়দারের নির্বাসনের আশঙ্কা, কেন্দ্র সরকারকে কাতর আর্জি জানালেন অভিনেত্রী করলেন রাখি সাওয়ান্ত

Next Post
পাকিস্তানিদের ভিসা বাতিলের পর সীমা হায়দারের নির্বাসনের আশঙ্কা, কেন্দ্র সরকারকে কাতর আর্জি জানালেন অভিনেত্রী করলেন রাখি সাওয়ান্ত

পাকিস্তানিদের ভিসা বাতিলের পর সীমা হায়দারের নির্বাসনের আশঙ্কা, কেন্দ্র সরকারকে কাতর আর্জি জানালেন অভিনেত্রী করলেন রাখি সাওয়ান্ত

No Result
View All Result

Recent Posts

  • তারকা জুটি রশ্মিকা-বিজয়ের বিয়ের অনুষ্ঠান অনুষ্ঠিত হবে দুটি ভিন্ন ঐতিহ্যে 
  • গুরু গ্রহ পঞ্চরত্ন স্তোত্রম্ : শুভ কার্যে সাফল্যের জন্য দেবগুরু বৃহস্পতির কৃপা প্রার্থনা স্তোত্র
  • শিখর ধাওয়ানের প্রাক্তন স্ত্রী আয়েশা মুখার্জিকে ৫.৭ কোটি টাকা ফেরত দেওয়ার নির্দেশ দিল  আদালত
  • স্বধর্ম ত্যাগ করে এই সমস্ত হিন্দু অভিনেত্রী ও প্রভাবশালীরা আজ  নিষ্ঠার সঙ্গে রমজান উদযাপন করছেন ; এমন ১২ জনের সম্পর্কে জানুন 
  • বুধবার ১৪ জায়গায় হামলা চালিয়ে ১২ জন পাকিস্তানি সেনাকে মেরেছি : বিবৃতিতে জানালো পাকিস্তানি তালিবান আন্দোলন 
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.